মোঃ এনামুল হক
গাইবান্ধা জেলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের পুরাতন বন্দর এলাকার বাসিন্দাদের উদ্যোগে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
জমজমাট এই খেলায় ৬-১ গোলের বড় ব্যবধানে বিজয়ী হয়েছে বিবাহিত একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. ফারুক আহমেদ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।