শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ঠাকূরগাঁওয়ে ১০৬ গ্রাহকের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও পল্লী বিদ্যুতের মিটার রিডার।

মোঃ মাহফুজুর রহমান
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ pm
৪
ঠাকূরগাঁওয়ে ১০৬ গ্রাহকের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও পল্লী বিদ্যুতের মিটার রিডার।

মো মাহফুজুর রহমান ঠাকুর গাঁও জেলা প্রতিনিধি

ঠাকূরগাঁওয়ে ১০৬ জন গ্রাহকের প্রায় সাড়ে ৯ লাখ টাকা বিদ্যুৎ বিল নিয়ে উধাও হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডার। অভিযুক্তের নাম মো. গোলাম কাদের (৩২)। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কর্মরত ছিলেন।

বুধবার (৭ অক্টোবর) এ ঘটনায় সদর থানায় মামলা করেছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) মো. গোলজার হোসেন। অভিযুক্ত গোলাম কাদের ভোলা সদর উপজেলার ধনিয়া গ্রামের মৃত ছালে আহাম্মদ মাতুব্বরের ছেলে। মামলার পর থেকেই তিনি পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সদর উপজেলার বোচাপুকুর এলাকার ১০৬ জন গ্রাহকের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে বিলের কাগজে স্বাক্ষর করে বকেয়া বিল আদায় করেন গোলাম কাদের। আদায়কৃত *৯ লাখ ৬৭ হাজার ৬২৮ টাকা* তিনি সমিতিতে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এরপর গত ২৭ আগস্ট থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থেকে আত্মগোপনে যান। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

বিল জমা না হওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিলে গত ২৩ সেপ্টেম্বর সমিতি একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ মেলে।

*ভুক্তভোগী গ্রাহকদের ক্ষোভ:*

বোচাপুকুরের গ্রাহক মহসিন আলী বলেন, "প্রতি মাসের বিল প্রতি মাসেই দিয়েছি। এখন দেখি ৬ মাসের বিল জমা হয়নি, বকেয়া ৩৫ হাজার টাকা।

এত টাকা কোথায় পাব?"

আরেক গ্রাহক আকবর আলী বলেন, "কাগজে সই করে টাকা নিয়েছে। এখন শুনি ৮ মাসের বিল বাকি, লাইন কাটতে আসছে। আমি আর টাকা দিতে পারব না।"

বিলকিস আক্তার নামে এক গ্রাহক বলেন, "বাড়িতে এসে বিল নিয়ে সই করে গেছে। এখন দেখি ৭ মাসের ২৬ হাজার টাকা বাকি।"

এ বিষয়ে বাদী মো. গোলজার হোসেন বলেন, গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ায় সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তাই মামলা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী বলেন, দণ্ডবিধির ৪০৮ ধারায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!