মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কসবায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা, আটক ১

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ pm
৪৮
কসবায় ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা, আটক ১
ভূয়া পুলিশ আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগে মোঃ শরিফ উদ্দিন রেজভী (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) দুপুর ৩টার দিকে কসবা উপজেলার ১ নম্বর মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি নতুন বাজার এলাকায় সাদ্দাম হোসেনের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শ্যামবাড়ি এলাকার অ্যাডভোকেট মোঃ নয়ন মিয়ার অভিযোগের ভিত্তিতে কসবা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৭০, ১৭১ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামি শরিফ উদ্দিন রেজভী কসবা উপজেলার কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

কসবা থানার মামলা নম্বর-০৯, তারিখ ৪ অক্টোবর ২০২৬। মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই নুর নবী।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার আসামিকে আটক করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!