বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মোদির বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪১ pm
মোদির বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের বাইরে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পুলিশ সদস্যরা সরিয়ে নিয়ে যাচ্ছেন। ২১ জুলাই, ২০২৬। ছবি: এএনআই/দ্য হিন্দু

কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ভারতে শিক্ষাব্যবস্থার সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে তাদের আটক করা হয়।

আটকের পর তাদের কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পবন খেরা।

এদিকে চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রকাশ্য সমর্থক আম আদমি পার্টি (এএপি) কংগ্রেসের এই কর্মসূচিকে বিজেপি সরকারের সঙ্গে 'যুগলবন্দি' বলে কটাক্ষ করেছে।

এএপির জ্যেষ্ঠ নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশি অভিযোগ করেন, রাহুল গান্ধীর এই কর্মসূচি সিজেপির আন্দোলনকে দুর্বল করছে।

তিনি প্রশ্ন তোলেন, এক মাস ধরে আন্দোলন চালিয়েও যখন সিজেপির সমর্থকদের সঙ্গে আলোচনায় বসেনি মোদি সরকার, তখন রাহুল গান্ধীকে কীভাবে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করার সুযোগ দেওয়া হলো।

দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, দিল্লি হাইকোর্ট মঙ্গলবার পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে তার পছন্দের বেসরকারি হাসপাতাল মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে।

ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো সফদরজং হাসপাতাল থেকে তাকে অন্য হাসপাতালে নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। একক বেঞ্চ সেই আবেদন খারিজ করার পর তিনি আপিল করলে হাইকোর্ট স্থানান্তরের অনুমতি দেয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!