মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাজেকে সড়ক দু’র্ঘ’ট’না’য় নিহত স্কুল শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিলেন বিজিবি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৩ pm
সাজেকে সড়ক দু’র্ঘ’ট’না’য় নিহত স্কুল শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিলেন  বিজিবি

রুপম চাকমা দীঘিনালা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত স্থানীয় স্কুল শিক্ষিকা সুমতি চাকমার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্ঘটনায় মাকে হারিয়ে মাতৃহীন হয়ে পড়া ০৮ বছর বয়সী কন্যা প্রাপ্তি চাকমার শিক্ষা ও ভবিষ্যতের দায়িত্বে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জুলাই) সকালে নিহত শিক্ষিকার স্বামী ও একমাত্র কন্যা প্রাপ্তি চাকমাকে সাজেক জোন কার্যালয়ে আমন্ত্রণ জানান সাজেক জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। সেখানে শিশুটিকে দেখে তিনি স্নেহভরে বুকে জড়িয়ে ধরেন, মাথায় হাত রেখে সান্ত্বনা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় জোন কমান্ডার বলেন, “একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে মায়ের কোল, কিন্তু আমরা এই পরিবারটিকে একা হতে দেব না।"

তিনি জানান, ভবিষ্যতেও বিজিবি পরিবারের পাশে থাকবে এবং শিশু প্রাপ্তি চাকমার শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করবে।”

উল্লেখ্য, গত শনিবার সাজেক-মাচলং সড়কে বিজিবির একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্থানীয় স্কুল শিক্ষিকা সুমতি চাকমা নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার ও স্থানীয়দের মাঝে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, "দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তবে বিজিবি যেভাবে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং শিশুটির ভবিষ্যৎ দেখভালের আশ্বাস দিয়েছে, তা মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।"

শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাতে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, ইউপি সদস্য বনবিহারী চাকমাসহ নিহত শিক্ষিকার স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

​পাহাড়ে সীমান্ত রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর যেকোনো বিপদে বিজিবির এমন মানবিক অংশগ্রহণ সর্বদাই প্রশংসিত। সুমতি চাকমার অকাল প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে তা হয়তো কখনো পূরণ হবার নয়, তবে বিজিবির এই মমতাময়ী ও আশ্বাসের হাত শিশু প্রাপ্তির আগামী দিনের পথচলাকে কিছুটা হলেও মসৃণ করবে এবং তাকে নতুন করে বেঁচে থাকার সাহস জোগাবে- এমনটাই প্রত্যাশা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!