মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটকের আকুতি: ৯৯৯-এ কলের পর উদ্ধার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৪ pm
হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটকের আকুতি: ৯৯৯-এ কলের পর উদ্ধার

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পাওয়ার পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুর্গম হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে যৌথ বাহিনী।

​আজ সোমবার (২০ জুলাই) কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় জনতা মিলে সফল এই উদ্ধার অভিযান পরিচালনা করে।

​উদ্ধার হওয়া সকল পর্যটকই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) শিক্ষার্থী বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে আসা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ জন শিক্ষার্থী মৌলভীবাজারের কমলগঞ্জের হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। জলপ্রপাতে পৌঁছানোর দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করার সময় তাদের মধ্য থেকে একজন শিক্ষার্থী হঠাৎ পিছলে পড়ে যান এবং হাতে গুরুতর আঘাত পান। সহযাত্রীকে সাথে নিয়ে নিরাপদে লোকালয়ে ফিরে আসা অসম্ভব হয়ে পড়লে তারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে দ্রুত সহায়তার আকুতি জানান।

​বিকেল ৩টায় খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ অভিযান চালান।

​বিকেল ৪টা ৪৫ মিনিটে তাদের নিরাপদে উদ্ধার করে আহত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়; বাকিরা সুস্থ আছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!