মোঃ সোহেল রানা :মাল্টিমিডিয়া রিপোর্টার সিরাজগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আওতাধীন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগৎগাতি গ্রামের কৃতি সন্তান মোঃ রাফি মন্ডল
নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তাঁর রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসাইন-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।
এক প্রতিক্রিয়ায় রাফি মন্ডল বলেন, "আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
নিজস্ব প্রতিনিধি