অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বাংলা একাডেমি ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি—‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।’ বাংলা একাডেমি থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখা ঈদকার্ডেও ব্যবহার করা হয়েছে ‘ঈদ মোবারক’। ঈদকার্ডটি বৃহস্পতিবার বাংলা একাডেমির ফেসবুকে পেজে পোস্ট করা হয়েছে। যাতে সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমের সই রয়েছে। এ বিষয়ে ড. মোহাম্মদ আজম জানান, ‘ঈদ’ বানানের মতো বিতর্কিত কিছু…
Author: jatvadmin
আসন্ন ঈদ উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ও উৎসবভাতা পরিশোধের জন্য আজ শুক্রবার (২৮ মার্চ) রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক খোলা থাকবে। এদিন সকাল ১০টা থেকে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে মাত্র দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে। এত অল্প সময়ে সাড়ে তিন লাখেরও বেশি শিক্ষক-কর্মচারীরা টাকা তুলতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে পড়েছেন। এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটি হলেও এ চার ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত। জুমাতুল বিদার কারণে…
মাহে রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমা আজ। মর্যাদাপূর্ণ এ দিনটি মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। মুসল্লিদের কাছে এর আলাদা একটি বিশেষ তাৎপর্য রয়েছে। বিদায় বা প্রস্থানের আরবি হলো ‘আল বিদা’; তাই রমজানের শেষ শুক্রবারকে ‘জুমাতুল বিদা’ বলা হয়ে থাকে। মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি। আর রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও বেশি। আগামী বছরে আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও জুটতে পারে, সে বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। জুমার দিনের মধ্যে জুমাতুল বিদার বিশেষ ফজিলত আছে। অন্যান্য জুমার দিনের মতো এই দিনে আছে এমন মাহেন্দ্রক্ষণ, যখন…
মনোহরদীতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১ মনোহরদী প্রতিনিধি,নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান। এর আগে বুধবার রাতে মনোহরদীর উত্তর চরমান্দালিয়া এলাকার নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কৃষিশ্রমিক সুমন মিয়া জেলার মনোহরদী থানার উত্তর চরমান্দালিয়া এলাকার মো: জয়নাল মিয়ার ছেলে। পুলিশ সুপার জানান, গাজীপুরের শ্রীপুর এলাকার মানসিক ভারসাম্যহীন ওই নারী পরিবারের অগোচরে গত ৯ মার্চ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ১২ মার্চ শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার…
নিজেকে এমপি ঘোষণা করার দাবি জানিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর রামপুরায় তার নিজ অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তিনি। হিরো আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, “যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, তাই আমি ঢাকা-১৭, বগুড়া-৪ এবং ৬ আসনের এমপি পদ ফেরত পাওয়ার দাবি জানাচ্ছি, কারণ আমি অনেক নির্যাতিত হয়েছি।”
দেশে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবায় ‘আইনসম্মত’ আড়িপাতার সুযোগের পাশাপাশি কর্তৃপক্ষের নির্দেশে যখন তখন বন্ধ করে দেওয়ার সুযোগও থাকছে। বুধবার স্যাটেলাইট ইন্টারনেট সেবার বিষয় সরকারের জারি করা নির্দেশিকায় অন্তর্ভুক্ত রয়েছে এসব বিষয়। সোর্স (bdnews24.com) দেশে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা চালুর তোড়জোড় চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি স্টারলিংকের সেবা ৯০ দিনের মধ্যে বাংলাদেশে চালু করতে নির্দেশ দিয়েছেন খোদ প্রধান উপদেষ্টা। এর অংশ হিসেবেই সরকারের টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বুধবার ‘রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস ফর নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর ইন বাংলাদেশ’ নামের এই নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়েছে,বাংলাদেশে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা দিতে প্রথমে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধন…
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে ১২ দলীয় জোট।এতে ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১০টি সঙ্গে একমত পোষণ করেছে, ৪৮টির সঙ্গে দ্বিমত পোষণ করেছে এবং ৮টি প্রস্তাব নিয়ে আলোচনার অবকাশ আছে বলে মন্তব্য করেছে জোটটি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন কমিশন কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. বদিউল আলম মজুমদারের কাছে এ প্রস্তাব জমা দেন জোটের নেতারা। জমিয়তে উলামায়ে ইসলামের ইসলামের মহাসচিব মুফতি মাওলানা মহিউদ্দিন একরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ও লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। পরে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের বলেন, ‘শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার ছাড়া বাকি সংস্কার নির্বাচিত…
দেশে নিরাপদ চাঁদাবাজির অধিকারও চায় কেউ কেউ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বুধবার (২৬ মার্চ) একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে এ মন্তব্য করেন তিনি। শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা বারবার কিন্তু বলি, এদেশের মানুষ বলে, জনগণ বলে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি কোন সন্দেহ নাই। কিন্তু আমরা কি অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি আমরা কি কথা বলার স্বাধীনতা পেয়েছিলাম? যখন যে সরকার এসেছে এই সরকার কি জনগণের অধিকার আদায়ের ব্যাপারে তারা নিশ্চয়তা দিয়ে জনগণকে রাষ্ট্রের মালিক বানাতে পেরেছে ৫৩ বছরে। এই ৫৪ বছরে এসে…
শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুরে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই দিন সকালে ফেসবুক পেজে দেওয়া পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষক দাবি করা হয়। যদিও পোস্টটি কিছুক্ষণ পরে পেইজ থেকে মুছে দেওয়া হয়। এরপর পৃথক আরেক পোস্টে আইডি হ্যাক হয়েছিল বলে দাবি করেন এসিল্যান্ড কায়ছান। এসিল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পোস্টটিতে লিখা ছিল- ‘পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে…
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। রিমেল তালুকদার : বুধবার (২৬ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী অফিসার জনাব মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিশ বার তোপধ্বনি বাজিয়ে বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরবর্তীতে ঘাটাইল সরকারি জিবিজি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থী, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ঘাটাইল থানা পুলিশ, বিএনসিসি ও স্কাউটের সদস্যগণ। এরপর উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা…