Author: jatvadmin

ঈদুল ফিতরের দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকেই চলতে শুরু করেছে মেট্রোরেল। একইসঙ্গে সারা দেশে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোও চলতে শুরু করেছে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) মেট্রোরেল যথারীতি নিয়মমাফিক চলাচল শুরু করেছে। দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঈদের আগে এক বিশেষ ঘোষণায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।…

Read More

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই এলাকার লুকমান হোসেনের ছেলে সাব্বির (২৪), আরজেতের ছেলে সুজাত (৩০), রইজ উদ্দিনের ছেলে মহাসিন (২৭), ইসাহাক ব্যাপারীর ছেলে জিয়া (৪৬), খোলা কাগজের লালপুর প্রতিনিধি তুষার ইমরান (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ…

Read More

গত ৫ আগস্টের পর থেকে চরম বিপর্যয়ে আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতাকর্মীরা। বিশেষ করে, যারা দেশ ছাড়তে পারেননি, তারা এখন চরম সংকটে দিন কাটাচ্ছেন। মামলা-হামলার ভয়ে ঘরছাড়া কর্মীরা ঈদুল ফিতরও স্বাভাবিকভাবে পালন করতে পারেননি। অনেকে নিজ এলাকা থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন, আবার যারা এলাকায় ফেরার চেষ্টা করেছেন, তারা প্রতিপক্ষের রোষানলে পড়েছেন। অন্যদিকে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে রাজকীয় ঈদ উদযাপন করছেন। সেসবের আবার ছবিও দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশে থাকা কর্মীরা। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের ঈদ উদযাপনের ছবি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমানও ঈদ উদযাপন…

Read More

লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাচ্চু মোল্লা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। রোববার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুরের মোল্লার বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাত সাড়ে ১০টার দিকে রামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।…

Read More

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতের কার্যক্রম শুরু হয়েছে এবং এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন।  জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে, জামাতে অংশগ্রহণ করতে আসা মুসল্লিরা দুই ঘণ্টা আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে ঈদগাহ ময়দানের চারপাশে দৃশ্যমান ছিল দীর্ঘ লাইন। সরেজমিনে দেখা গিয়েছে,  পল্টন মোড়, মৎস্য ভবন এবং হাইকোর্টের সামনে মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তেও দেখা যায়, মুসল্লিরা একে একে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মসজিদে প্রবেশ করছেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জামাতের ইমাম হিসেবে…

Read More

টাঙ্গাইলে ঈদুল ফিতরের নামাজ ঘিরে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে সোমবার (৩১ মার্চ) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (৩০ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয় অফিস আদেশে বলা হয়েছে, বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ঈদগাহ ও তার চারশ গজ পরিসীমার মধ্যে সকল ধরনের জনসমাগম, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল বাজানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র বহন এবং বিস্ফোরক দ্রব্য পরিবহন ও বহিরাগতদের অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি অল্প সময়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। জনগণ নির্বাচিত সরকার চায়, যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ, সব সংগ্রাম হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। তাই, নির্বাচনের কথা বলছে বিএনপি। জনগণ অনির্দিষ্টকালের জন্য সংস্কার চায় না। আজ শনিবার বিকেলে বাড্ডায় মহানগর বিএনপির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর বাড্ডার মাদানি সড়কে বেরাইদা ঈদগাহ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি ৪২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠান হয়। ভোটের অধিকার…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার একবার বলে নির্বাচন ডিসেম্বরে, একবার বলে মার্চে, আবার বলে জুনে, কেন এমন লুকোচুরি? সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কারের আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার।’ আজ (শনিবার, ২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই হাফিজিয়া মাদ্রাসা মাঠে শহীদ পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পাঠানো উপহার হস্তান্তর, হতদরিদ্রদের মাঝে খাবার ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘একটি রাজনৈতিক দলের একাত্তরের ভূমিকা বিতর্কিত, রাজনৈতিক দলটি…

Read More

দেশের লাইফ লাইন খ্যাত সবচেয়ে ব্যস্ত গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে ঈদ পূর্ব মুহূর্তে নেই চিরচেনা সেই আগের যানজট। এবার দাউদকান্দি অংশে স্বস্তির ঈদ যাত্রা বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ঘরমুখো মানুষ। গত বছর ঈদ পূর্বে দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার বলদা খাল, গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাসষ্ট্যান্ডে যানজটে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছিল। তবে এবারের চিত্র সম্পূর্ন ভিন্ন। গুরুত্বপূর্ণ এই তিনটি স্থানে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কুমিল্লা জেলা প্রশাসক ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে

Read More

নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। একেক সময় একেক বক্তব্য দিয়ে পতিত সরকারের (আওয়ামী লীগ) মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে। জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে?— এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা-ভ্যান ও অটোচালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, গণঅভ্যুত্থানে সবার ত্যাগ শিকার না করলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। অনেকেই বলেন যে, আন্দোলন কী করা হয়েছে শুধু নির্বাচন করার জন্য? নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই তো আন্দোলন হয়েছে।…

Read More