অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। বিস্তারিত আসছে।
Author: jatvadmin
নরসিংদীতে কাফনের কাপড় পড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মিছিল মো.এমরুল ইসলাম, মনোহরদী প্রতিনিধি,নরসিংদী: ছয় দফার বাস্তবায়ন দাবি ও সচিবালয়ে নাটকীয় বৈঠক এবং বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় পড়ে মিছিল করেছে নরসিংদীর সরকারি-বেসরকারি সকল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের পর মিছিলটি নরসিংদী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকেলে মহাসড়কের সাহেপ্রতাপে গিয়ে শেষ হয়। সারাদেশের সাথে এক যোগে নরসিংদীর সকল সরকারী-বেসরকারি কারিগরি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এই কাফন মিছিলে । কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার প্রতিবাদ করে এসময় শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্বতা পোষণ করে…
“শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার ” মো.এমরুল ইসলাম, মনোহরদী প্রতিনিধি,নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামী নারায়ণ চন্দ্র পালকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। শুক্রবার (১১ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারায়ণ চন্দ্র পাল (৫০) শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে। র্যাব জানায়, শিবপুরের কুন্দারপাড়া এলাকায় কিশোরীকে ধর্ষণের পর হতে আসামী নারায়ণ চন্দ্র পাল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে…
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ মোঃ শফিকুল ইসলাম দুলাল, গাজায় ইসরায়েলের পক্ষ থেকে বর্বরোচিত হামলা, হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচী পালিত হয়। “হে মুসলিম উম্মাহ যুদ্ধের জন্য প্রস্তুতি নেও, আমিও যুদ্ধে শহীদ হতে প্রস্তুত” এ জাতীয় স্লোগানে মুখরিত ছিল পুরো ঠাকুরগাঁও শহর। “মার্চ ফর ফিলিস্তিন” উপলক্ষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে দুপুরে জড়ো হতে থাকে ছাত্র-জনতা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষজন।…
কেরানীগঞ্জে ‘আল্লাহ দান’ রিক্সার গ্যারেজে অবাধ জুয়া ও মাদকের স্পটে সাংবাদিকের উপর হামলা কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার ‘আল্লাহ দান’ নামে পরিচিত একটি রিক্সার গ্যারেজে দীর্ঘদিন ধরে অবৈধ জুয়া খেলা ও মাদক সেবনের অভিযোগ উঠেছে। এতে এলাকার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে এবং পারিবারিক অশান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঘটনার অনুসন্ধানে গিয়ে হামলার শিকার হয়েছে স্থানীয় সাংবাদিকরা। যা নিয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এমন কার্যকলাপ চললেও কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জুয়ার আসর ও মাদকের আড্ডা বিশ্বস্ত সূত্রে জানা যায়, কদমতলী গোলচত্বর এলাকার ‘আল্লাহ দান’ রিক্সার গ্যারেজটি মূলত একটি জুয়ার আসরে পরিণত হয়েছে। স্থানীয়দের…
টাঙ্গাইলে ভুঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। প্রতিবেদক: রিমল তালুকদার রোববার (৬ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুজ্জামান তরফদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ পপি খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা জনাব ডাঃ মোহাম্মদ সোবাহান, অফিসার ইনচার্জ জনাব এ কে এম রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মনিরুজ্জামান,অভিভাবক প্রতিনিধি জনাব মোঃ আব্দুল আলীম চকদার, শিক্ষক…
বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের যোগসূত্র খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া টিউলিপ ব্যক্তিগতভাবেও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। সেসব দুর্নীতি মামলা মোকাবিলায় তার আইনজীবীরা প্রস্তুত, তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন। দুর্নীতির অভিযোগে ব্রিটিশ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর এটি তার প্রথম প্রকাশ্য মন্তব্য। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে টিউলিপ সিদ্দিক জানান, তার আইনজীবীরা বাংলাদেশে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে যেকোনো আনুষ্ঠানিক প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। বুধবার (২ এপ্রিল) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি। টিউলিপ সিদ্দিক বলেন, ‘কয়েক মাস ধরে অভিযোগ আসছে এবং কেউ আমার সাথে…
মনোহরদীতে বড় বোনের শ্বশুর কর্তৃক ছোট বোন অপহরণ মামলায় আটক-১ ভিকটিম উদ্ধার মো.এমরুল ইসলাম মনোহরদী প্রতিনিধি,নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে বড়বোনের শ্বশুর কর্তৃক ছোটবোন কে অপহরণ মামলার ১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর ইসলাম। গ্রেপ্তারকৃত আসামী সোহেল(৩৮) মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামের রশীদ এর ছেলে এবং অপরজন লেবুতলা ইউনিয়নের শরীফপুর গ্রামের নূর ইসলাম এর ছেলে মস্তুফা(৪৮)।তারা মনোহরদী থানায় মো.জামাল উদ্দীন এর করা অপহরণ মামলার ১- ২ নং আসামী। ১ নং আসামী মস্তুুফা ভিকটিমের বড়বোনের শ্বশুর। এজাহার সূত্রে জানা যায়,গত ২৭ মার্চ জামাল উদ্দীন এর মেয়ে গার্মেন্টসে চাকুরী দেওয়ার কথা বলে ফুসলাইতে থাকে…
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংস্কৃতি অঙ্গনের সুপরিচিত মুখ আসিফ আকবর সম্প্রতি একটি আলোচিত টকশোতে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জুলাই বিপ্লবের তাৎপর্য এবং শিল্প-সংস্কৃতি জগতের নানা সংকট নিয়ে বিশদ আলোচনা করেন। তার বিশ্লেষণমূলক বক্তব্যে স্পষ্ট উঠে এসেছে রাজনৈতিক সংস্কারের অপরিহার্যতা, সাংস্কৃতিক স্বাধীনতার সংকট এবং বিএনপির সাংগঠনিক দুর্বলতা। আসিফ আকবর তার বক্তব্যে জুলাই বিপ্লবকে একটি “যুগান্তকারী ঘটনা” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই বিপ্লব ছিল ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের সোচ্চার প্রতিবাদ, যার মাধ্যমে দেশের গণতান্ত্রিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। তার মতে, “এই বিপ্লবের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল, একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে উঠবে—যেখানে প্রবীণ রাজনীতিবিদ ও তরুণ প্রজন্ম একত্রে দেশের…
হবিগঞ্জের লাখাইয়ে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ১ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জি হাটিতে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উভয়পক্ষের লোকজন ব্যবসার কারণে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। কয়েকদিন আগে সেখানে তুচ্ছ একটি বিষয় নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঈদের ছুটিতে এলাকায় ফিরে আসার পর আজ সকালে বিষয়টি নিয়ে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এতে দুই পক্ষের…