Author: jatvadmin

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, নিবন্ধন স্থগিত থাকলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তিনি জানান, ‘নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং তা বাতিল বা প্রত্যাহার না হলে দলটি কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।’ সোমবার (১৯ মে) রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ভোটার তালিকা হালনাগাদ–২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এমনটি বলেন। এদিকে, সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকলরাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবে না।

Read More

কাশ্মির, নদীর পানি বণ্টনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতকে বিস্তৃত সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি রাজনৈতিক বা কূটনৈতিক পথ পরিহার করে যুদ্ধ শুরু হয়, তাহলে তা দুই দেশের জন্যই সীমাহীন যন্ত্রণা ডেকে আনবে। ইসলামাবাদে ইয়োম-ই-তাশাকুর (ধন্যবাদজ্ঞাপন দিবস) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেহবাজ বলেন, “আমরা ভারতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। কাশ্মির ও পানিবণ্টন নিয়ে আলোচনা শেষ হলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সন্ত্রাসবাদ দমনে যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদে পাকিস্তান সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। এই সন্ত্রাসের কারণে আমরা হারিয়েছি ৯০ হাজার প্রাণ, অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৫ হাজার…

Read More

রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।এ বিষয়ে তার আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব বলেন, গত ৬ মে আদালত এ মামলায় অভিযোগপত্র আমলে নেওয়া হয়। আগের দিন ৫ মে তার মা মারা যান। যে কারণে মিল্টন সমাদ্দার উপস্থিত হতে পারেননি। আমরা সময় চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা নামঞ্জুর করে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ তারা…

Read More

প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সালাহ্ উদ্দিন মিয়ার বিদায়ে কেরানীগঞ্জে শোকের ছায়া.. কেরানীগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাজী সালাহ্ উদ্দিন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার (১৬ মে) জুমার নামাজের পর দক্ষিণ কেরানীগঞ্জের চরকুতুব এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দৈনিক জনকণ্ঠ ও একুশে টেলিভিশনের কেরানীগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিযুক্ত ছিলেন। মরহুম হাজী সালাহ্ উদ্দিন মিয়া স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কেরানীগঞ্জ উপজেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার পেশাদারিত্ব,…

Read More

আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে চাঁদা দাবি-ভুক্তভোগীর করা মামলায় আটক ৫ কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে নারীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে ৮ লক্ষ টাকা চাঁদা দাবির অপরাধে ভুক্তভোগী নারীর করা মামলায় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করা হয় এবং শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, কুমারখালীর দুর্গাপুর গ্রামের আশিকুর রহমান সজীব (৩৭), শিলাইদহের নাওতি গ্রামের আবু জাফর, একই ইউনিয়নের জাহেদপুর গ্রামের তারেক মন্ডল, নয়ন শেখ ও ঝিনাইদহের শৈলকূপা থানার পুরাতন মালিথীয়ার রাব্বি মল্লিক। এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর ভাবির আপন দুলাভাই সৌদি প্রবাসী মোঃ মনছুর আলী আনুমানিক…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবনের বিভিন্ন দৃশ্য ও ভিডিও প্রকাশ করে সমাজে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে আলোচিত টিকটকার প্রিন্স মামুন ও লায়লার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সিরাজুল ইসলাম এই দুইজনের বিরুদ্ধে সম্প্রতি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। আইনি নোটিশে বলা হয়েছে, টিকটক, ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মামুন ও লায়লা যে ধরনের কনটেন্ট প্রকাশ করে থাকেন, তা শুধু অশ্লীল ও অনৈতিকই নয়, বরং দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। এই ধরনের কনটেন্ট দেশের তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, ২০২৪ সালে লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা…

Read More

দ্য রেড জুলাই’ পেইজের একটি ভিডিও শেয়ার করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল শাখার মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য এখনো বাকি ২৬ কর্মদিবস। এছাড়া, তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে চব্বিশের জুলাইয়ের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সময়ের একটি লাইভ ভিডিও স্ট্রিমিং দেখা যাচ্ছে, যা একজন সাংবাদিক আবু তৈয়ব ধারণ করেছেন। ভিডিওতে তিনি রাজপথের দৃশ্য তুলে ধরে বলেন, “আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, আমাদের ভাইদের রক্তাক্ত করা হচ্ছে, আমাদের ভাইদের ধ্বংস করা হচ্ছে।” ভিডিওটির ক্যাপশন ছিলো, এটাকেই সাংবাদিকতা বলে। এখানে মূলত জুলাইয়ে নির্বিচারে গণহত্যার চিত্র তুলে ধরা হয়েছে।

Read More

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাবনায় চলে আসলো ১৩ বছরের তরুণী সাদিয়া পাবনা প্রতিনিধি প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাবনায় চলে আসলো ১৩ বছরের এক তরুণী। গত ১২ মে সাদিয়া আক্তার নামের ওই তরুণী পাবনার সুজানগর উপজেলার সাদুল্লাহপুর এলাকায় প্রেমিক রাব্বির বাসায় চলে আসে। পালিয়ে আসা ঐ তরুণী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের নাটঘর এলাকার মুর্শিদ মিয়ার মেয়ে। প্রেমিক রাব্বি হোসেন রুবেল পাবনা সুজানগর উপজেলার সাদুল্লাপুর গ্রামের মো: আইনুল শেখের ছেলে। জানা যায়, টিকটকের মাধ্যমে রাব্বি হোসেন রুবেলের সাথে পরিচয় হয় সাদিয়া আক্তারের। এক সময় গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এভাবে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত ১২ মে স্কুলে যাওয়ার কথা বলে পাবনায় পালিয়ে আসে…

Read More

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করলো ইবি শিক্ষার্থীরা মোঃ সাইফুল্লাহ, ইবি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক সায়মুম খাঁনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলাম থানায় সায়মুম খাঁনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগে খায়রুল বলেন, “২০২৩ সালের ৫ জুন সিফাত সিদ্দিক নামের এক শিক্ষার্থীর মাধ্যমে কল দিয়ে সায়মুম আমাকে শেখ রাসেল হলের (বর্তমানে শহীদ আনাস হল) ৪০৩ নম্বর কক্ষে…

Read More

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ডিএমপির মুখপাত্র উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত আসছে

Read More