দেশের অর্থনৈতিক খাতের ভাঙনের পেছনে অন্যতম বড় নাম হয়ে উঠেছে এস আলম গ্রুপ। অভিযোগ উঠেছে, এই একটি গ্রুপই ছয়টি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে লুট করেছে কয়েক লাখ কোটি টাকা। শুধু ইসলামী ব্যাংক থেকেই আত্মসাৎ করা হয়েছে দেড় লাখ কোটি টাকারও বেশি অর্থ, যার মধ্যে ইতোমধ্যে ৭০ হাজার কোটি টাকার উৎস শনাক্ত হয়েছে। এই আর্থিক লুটপাটে এস আলম গ্রুপের পাশাপাশি নাম উঠে এসেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীরও। সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদারের মতো প্রভাবশালীরা দেশ-বিদেশে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের সাম্রাজ্য। এসব অর্থের উৎস নিয়ে তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার, এবং এখন পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ ও…
Author: jatvadmin
পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরেছে ভারত ও পাকিস্তান। একে অপরের সামরিক ঘাঁটিতে হামলার দুই পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ নিয়ে দুই দেশের কর্মকর্তারা বলেছেন, এই যুদ্ধবিরতির কোনো মেয়াদসীমা নেই- এ জন্য এটি নবায়নেরও প্রয়োজন নেই। খবর ডনের। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত বৃহস্পতিবার সিনেটে বলেছিলেন, দুই দেশের সামরিক কর্মকর্তারা যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন। তার এই মন্তব্যের পর গুজব ছড়িয়ে পড়েছিল যে ১৮ মে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে কিনা। এর পরই দুই দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই যুদ্ধবিরতির কোনো মেয়াদসীমা নেই। দুই দেশের কর্মকর্তারা গত রবিবার পরিষ্কারভাবে…
কুমারখালীতে শিক্ষার্থীকে যৌন হয়রানির অপরাধে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে গ্রন্থাগারে ডেকে নিয়ে যৌন হয়রানির অপরাধে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে কুমারখালী থানায় । ভুক্তভোগী ছাত্রীর চাচা বাদী হয়ে মামলা করেছেন । এ ঘটনায় সোমবার তিন সদস্য বিশিষ্ট টিম তদন্ত করেছেন । অভিযুক্ত প্রধান শিক্ষক উপজেলার পান্টি ইউনিয়নের পূর্বপাড়া ভালূকা গ্রামের মৃত শেখ সদর উদ্দিনের ছেলে শেখ রেজাউল করিম মিলন (৫০)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য । জানা যায়, ১২…
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, তাকে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানার ২৫ (১৮/০২/২৫) নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।
চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তিকে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রেনের দরজার বাইরে ঝুলে থাকা এক ব্যক্তিকে ভেতর থেকে কেউ হাত ধরে রেখেছেন। জীবনের আকুতি জানানো সত্ত্বেও একপর্যায়ে তার হাত ছেড়ে দেওয়া হয় এবং তিনি ট্রেনের নিচে পড়ে যান। ৩৫ সেকেন্ডের এই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং অনেকেই ধরে নেন যে ওই ব্যক্তি মারা গেছেন। তবে অনুসন্ধানে জানা যায়, তিনি প্রাণে বেঁচে গেছেন এবং বর্তমানে বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকার সাভারে প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহীদ ইয়ামিন চত্বরের অদূরে ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, নিহতের নাম শাহীন (৩০)। তিনি কুমিল্লার দেবীদ্বার থানার খাদগড় গ্রামের কবির হোসেনের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি। এক সন্তানের জনক শাহীন সাভারে রেডিও কলোনি এলাকায় ভাড়া থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর বাসার সামনে রাত সাড়ে ৯টার দিকে পরপর দুই রাউন্ড গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে জনবহুল এলাকার লোকরা ছোটাছুটি শুরু করেন। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা। কারা…
জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজ এখন সম্পূর্ণ নিরাপদ উল্লেখ করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ‘বর্তমানে দেশের কোনো নাগরিকেরই দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) নেই।’ আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নিবার্চন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন। ডিজি হুমায়ুন কবীর বলেন, ‘দুটি জাতীয় পরিচয়পত্রধারী ৫৮৬ জনকে শনাক্ত করেছি। আমরা তাদের প্রথম এনআইডিকার্ডটি সচল রেখে দ্বিতীয়টি বাতিল করেছি।’ তাদের দুটি এনআইডি লক ছিল, তাই কোনোভাবেই নাগরিক সেবা নিতে পারছিলেন না তারা। তবে, এখন থেকে এ ব্যক্তিরা সব নাগরিক সেবা ভোগ করতে পারবেন বলে আশ্বস্থ করেন হুমায়ুন কবীর। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, ‘কমিশন চলতি…
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমি আহ্বান করছি, অতি অল্প সময়ের মধ্যে, আজকে-কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকায় এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরও বৃহত্তর আন্দোলন করতে হতে পারে।’ আজ সোমবার সিলেট নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন সালাহউদ্দিন আহমদ। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আদালতের রায়ে যিনি মেয়র নির্বাচিত হয়েছেন, ইলেকশন কমিশন যার নামে গেজেট করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকম কলাকৌশল করছেন। তাহলে এটা কি আইনের শাসন হলো?…
প্রয়োজন হলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবার রাজপথে ফিরবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে এ কথা বলেন তিনি। ফেসবুকে হাসনাত লেখেন, ‘আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে, হাসিনা-শাহীর গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বীরোচিত ইতিহাস আছে। আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে, স্লোগানে কন্ঠ মিলাবে।’ হুঙ্কার দিয়ে হাসনাত আরও লেখেন, ‘তাকে অপদস্ত কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না। অপদস্ত কইরা, রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না।’ প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ…
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আওয়ামী লীগ ঘনিষ্ঠ অভিনেতা হিসেবে পরিচিত চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন। এরপর বিষয়টি নিয়ে বিতর্ক ওঠে। অবশেষে এ বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি। আজ সোমবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে ইশরাক হোসেন এ বিষয়ে লেখেন, ‘শুক্রবার ১৬ মে একটি স্বনামধন্য প্রথম সারির স্যাটেলাইট টিভি চ্যানেলের কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে কিছু সময়ের জন্যে যোগ দেই। সেই অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, আমার অ্যাওয়ার্ড প্রদান করতে হবে এই বিষয়গুলো কিছুই জানা ছিল না। অনুষ্ঠানটিতে একজন অতি বিতর্কিত ব্যক্তির সাথে ছবি ওঠে যাকে আমি আগে চিনতাম না এবং…