Author: jatvadmin

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয় ‘ভাবছেন’ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ কারণেই বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন তিনি। নাহিদ ইসলাম একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, তারা সকাল থেকেই ‘পদত্যাগের’ কথা শুনেছেন। এদিন সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলমও। এনসিপি সূত্রে এসব তথ্য জানা গেলেও কী নিয়ে তারা আলোচনা করেছেন তা জানা যায়নি। তবে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারেরতো পদত্যাগের একটা খবর আমরা আজকে…

Read More

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হত্যা ও নাশকতাসহ একাধিক মামলায় মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে তাকে মানিকগঞ্জ আদালতে আনা হয়। আদালত পুলিশের ওসি আবুল খায়ের জানান, ২০১৩ সালের একটি হরতাল কর্মসূচির সময় সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। ওই ঘটনার প্রায় এক দশক পর, ২০২৪ সালের ২৫ অক্টোবর নিহতদের পরিবার থেকে মো. মজনু মোল্লা নামের এক ব্যক্তি সিঙ্গাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মমতাজ বেগমকে তিন নম্বর আসামি করা হয়। এছাড়া তার নির্বাচনী…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন,“মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?” তার এই মন্তব্যটি আসে এমন এক সময়, যখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীতে এ কয়দিন বিক্ষোভ করেছে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Read More

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। ফলে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোয় বাধা নেই। এদিকে সকাল থেকেই আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশের গেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। মাজার গেট, বার কাউন্সিল গেটে সেনা বাহিনী, পুলিশ মোতায়েন করা হয়। এর আগে, গতকাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে…

Read More

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথের পাশাপাশি সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। গতকাল বুধবার রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক হেয়ার রোডে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পর আজও তা অব্যাহত রাখার সিদ্ধান্ত ইশরাক হোসেনের সমর্থকদের। জানা গেছে, বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই বাড়ছে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা। এদিকে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক। নেতাকর্মীরা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের…

Read More

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধানের বক্তব্যে বিভিন্ন বিষয় উঠে আসে বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমের খবরে। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে তা। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে। এ সময় ‘মব ভায়োলেন্স’-এর বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন…

Read More

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলায় অস্থায়ী ১১টি গবাদিপশুর হাটের মধ্যে ৮টি হাটের ইজারাদার নিয়োগ করা হয়েছে। দীর্ঘদিন পর এবার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব হাটের ইজারা দেওয়া হয়, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। তবে নিলামের সব চেয়ে বড় চমক ছিল কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি নেতাদের টেক্কা দিয়ে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের মিলিনিয়াম সিটি বালুর মাঠের ইজারা লাভ। এনসিপির কেরানীগঞ্জ প্রতিনিধি রাব্বি আহমেদ বকুলের নামে ৭১ লাখ ২৪ হাজার টাকায় জমা দেওয়া দরটি সর্বোচ্চ দর হিসেবে বিবেচিত হয়। বুধবার (২১ মে) বিকেল ৩টায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত প্রকাশ্য দরপত্রের মাধ্যমে এই ইজারাদার নিয়োগ দেওয়া হয়।…

Read More

পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে জানিয়েছে ডিএনসিসি। বুধবার (২১ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৮ মে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মোবাইল ফোনে কল করেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই বলে জানান ও বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে ডাকাত দলের সর্দার বলে মন্তব্য করেছে আমজনতা দলের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান। বুধবার (২১ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাখাইনে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এসময় তারেক বলেন, দেশে এক প্রকার অরাজকতা চলছে। কেউ যাচ্ছে সচিবালয়ে ধান্দাবাজি করতে আবার কেউ যাচ্ছে ডাকাতি করতে। তাদের আবার ছাড়তে যায় হান্নান মাসউদ। সে নব্য ডাকাতদলের সর্দার। সব জায়গায় এখন নব্য টোকাইদের আনাগোনা শুরু হয়েছে। এদের যেখানে পাবেন সেখানে লাঠি পেটা করেন। তিনি বলেন, রাখাইনে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের…

Read More

নগরবাড়ি ঘাটে ঠিকাদারির নামে ফসলী জমি কেটে গর্ত – ভয়াবহ ঝুঁকিতে পরিবেশ নিজেস্ব প্রতিবেদক : ফজলুল কবির পাবনার নগরবাড়ি ঘাটে নদীচ্যানেল ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলিত বালু নির্ধারিত টেন্ডারের মাধ্যমে শুকনো জমিতে রেখে বিক্রির নিয়ম থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না—এমন অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে পরিদর্শনে দেখা গেছে, নলকোলা বাজারের পাশে রঘুনাথপুর মৌজায় ড্রেজিংয়ের মাধ্যমে তোলা বালু সরিয়ে নেওয়ার সময় ভেকু দিয়ে প্রায় ১০-১২ ফুট গভীর করে মাটি কেটে জমিতে বড় গর্ত তৈরি করা হয়েছে। এতে আশপাশের জনপদে দেখা দিয়েছে ভয়াবহ ঝুঁকি। প্রভাব পড়ছে বাজার ও ঘরবাড়ি ধ্বসের আশঙ্কায়। ব্যক্তি মালিকানাধীন জমি কেটে ফেলা হচ্ছে। রাস্তার পাশে ধুলাবালির…

Read More