জুলাই গণ-অভ্যূত্থান পরবর্তী বন্দোবস্তে পুলিশের সামান্য চাওয়া . পাঁচই আগস্টের পর কয়েক দিন পুলিশ বাহিনীর জন্য স্বাভাবিক দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছিল। কোন কর্মস্থলেই পুলিশ সদস্যদের নিরাপত্তা ছিল না। যে সব পুলিশ স্থাপনা জ্বালিয়ে দেয়া হয়েছিল সেগুলোর বাইরেও অক্ষত পুলিশ স্থাপনাগুলোও আন্দোলনকারী কিংবা স্বার্থান্বেষী তৃতীয় পক্ষের আক্রমণের শিকার হয়েছিল। এ অবস্থায় কিছু নিম্ন পদস্থ পুলিশ সদস্য কর্মবিরতি ঘোষণা করেছিল। তাদের কর্মবিরতির সাথে না হলেও তাদের দাবীর সাথে সকল শ্রেণির পুলিশ সদস্য এমনকি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারও একমত ঘোষণা করেছিল। তবে পুলিশের নূতন নেতৃত্বের দূরদর্শিতায় সেই কর্মবিরতি কার্যকর হয়নি। কারণ পুলিশ নেতৃত্ব বিশ্বাস করে, There is no right to strike against…
Author: jatvadmin
১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ সোমবার থেকে টানা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। রোববার দুপুরে ঐক্য পরিষদ নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, আমরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতি কর্মদিবসে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। ১৭ মে থেকে দুই ঘণ্টা কর্মবিরতি শুরু করি। ২১ মে থেকে আধাবেলা কর্মবিরতি পালন করছি। এবার পূর্বঘোষণা অনুযায়ী সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি করা হবে। সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে সম্প্রতি ঢাকায় কয়েক দফা সমাবেশ করেন প্রাথমিক শিক্ষকরা। তবে অন্তর্বর্তী…
সুন্দরগঞ্জে বন্যার গুজব ছড়িয়ে আতঙ্ক, সেনাবাহিনীর হাতে যুবক আটক নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে বন্যা নিয়ে ভিত্তিহীন গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মো. কামরুল হাসান (২৭) নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। ২৫ মে, রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা। তিনি বলেন, “বন্যা পরিস্থিতি নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টির অভিযোগে কামরুল হাসানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” জানা গেছে, আটককৃত কামরুল হাসান রোববার সকাল সাড়ে ৯টায়…
মোবাইল চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক আব্দুল আওয়াল : চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার (২৫ মে) গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৩টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যায় নাহিদ। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারে এবং ধাওয়া দিলে স্থানীয়রা নাহিদকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, চুরি করতে গিয়ে জনতার হাতে গোমস্তাপুর ইউনিয়ন ছাত্রলীগের…
সাভারে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ২ মোজাম্মেল হোসাইন, আশুলিয়া থানা প্রতিনিধি। সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ মে) বিকাল ৬ টায় সাভার সিটি সেন্টারের পেছনে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া। তিনি বলেন, আটক ব্যক্তিরা হলেন আল আমিন ইমন(২৬) এবং শাওন আহমেদ(২৫)। হামলায় আহত সাংবাদিক সোহেল রানাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সাংবাদিক ও সাভার উপজেলা সাংবাদিক সমিতির…
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ ২৫ মে (রোববার)। ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে (১১ জ্যৈষ্ঠ) অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন। তার ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। নজরুলকে কেউ বলেন প্রেমের কবি, কেউ বলেন দ্রোহ আর বিদ্রোহের। কারো কাছে মানবতার কবি নজরুল, গান গেয়েছেন সাম্যের। প্রাণের কবি, গানের কবি-এমন নানা নামে ডাকে সাধারণ। গবেষকরা বলছেন, নির্দিষ্ট কোনো গণ্ডি নয়, নজরুলের বিস্তৃতি সর্ব পরিসরে। সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, অনাচার, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়ে লিখেছেন অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস ও গান। ১৯২২ সালে প্রকাশ করেন…
প্রতিবন্ধকতা কাটিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার একনেক সভার পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টার কথা তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘তিনি (প্রধান উপদেষ্টা) তো চলে যাবেন বলেননি। তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, ‘‘আমরা যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সব প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্বের ওপর নির্ভর করবে দেশের বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে…
কিছু দলের কারণে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘সব দল এখনো সংগঠিত হয়নি, তাদের সময় দরকার। কিন্তু সেই অপেক্ষায় নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয়। জনগণের ক্ষমতা তাদের কাছেই ফিরিয়ে দিতে হবে।’ আজ শনিবার বিকেলে বগুড়ার শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। নজরুল ইসলাম খান বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আলোচনা সাপেক্ষে শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশন জুনের মধ্যে প্রস্তুতির কথা বলেছে, তাহলে…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ শনিবার রাতে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির চার সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। বৈঠকে সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন তারা। আজ রাত সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে যমুনার সামনে অপেক্ষারত সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি নেতারা। বিএনপির স্থায়ী স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা চারজন এসেছিলাম। আলোচনার বিষয়বস্তু আমাদেরকে আগে জানানো হয়নি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যা আন্দাজ করতে পেরেছিলাম, তার ওপর…
বিতর্কিত সাংবাদিক মুন্নি সাহা ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাবের মোট ১৮ কোটি টাকা ফ্রিজ করেছে সিআইডি। এতে স্থিতি রয়েছে মোট ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান শনিবার জানান, মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন কর্তৃক সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করে। অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করেছে বলে সিআইডির কাছে অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে সিআইডি, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ মোতাবেক সন্দেহভাজন ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট…