Author: jatvadmin

বরিশাল থেকে দেশজুড়ে প্রযুক্তির বিপ্লব — যাত্রা শুরু করলো দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ‘HandShop’ নিজস্ব প্রতিবেদক, বরিশাল | ১৫ জুন ২০২৫ বরিশাল: বরিশাল থেকে দেশের ই-কমার্স খাতে যুক্ত হলো নতুন মাত্রা। তরুণ প্রযুক্তি উদ্যোক্তা তুষার আব্দুল্লাহ’র হাত ধরে আত্মপ্রকাশ করলো দেশীয় মাল্টি-সার্ভিস প্ল্যাটফর্ম ‘HandShop’। লক্ষ্য—স্থানীয় দোকানদার ও সেবাদাতাদের ডিজিটাল বিশ্বে যুক্ত করে সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া প্রতিদিনের প্রয়োজনীয় সব সেবা। ‘HandShop’–এর মাধ্যমে একজন ব্যবহারকারী ঘরে বসেই পেতে পারেন মুদিপণ্য, ওষুধ, রেস্টুরেন্ট খাবার, ইলেকট্রনিকস ও পোশাকের মতো পণ্য, সেই সঙ্গে কুরিয়ার সার্ভিস, গাড়ি ও বাড়িভাড়া, মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল পরিশোধ, এমনকি বাসাবাড়ির হোম সার্ভিস পর্যন্ত। এই প্ল্যাটফর্মটি পরিচালিত হবে তিনটি…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, সরকার পতনের আভাস তিনি আগেই পেয়েছিলেন। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ৫ আগস্ট যেভাবে ঢাকায় জনস্রোত নেমে আসে, তা কেউই ঠিকমতো বুঝে উঠতে পারেননি। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মন্ত্রীরাও সেভাবে প্রস্তুতি নিতে পারেননি। গোয়েন্দা সংস্থাগুলিও আগেভাগে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ওবায়দুল কাদের জানান, ৪ আগস্ট রাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। সেখানে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক পটপরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়। ওই বৈঠকে সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল প্রশাসন এবং আওয়ামী লীগের এমপি ও মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।…

Read More

মাদারীপুরের রাজৈরে কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার কদমবাড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিধান বিশ্বাস একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মৃত অর্জুন বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন উপজেলার পাঠানকান্দী গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ নামে বিএনপির এক কর্মী। ওই মামলায় বিধান বিশ্বাসকে ৩২ নম্বর আসামি করা হয়। শুক্রবার রাতে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারে বিধান তার নিজ…

Read More

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিসের হিসেবে রোববার (১ জুন) ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৯ মিলিমিটার। এতে করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলের সড়কগুলোর কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে। একারণে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার বেলা ১২টা থেকে রোববার বেলা ১২ পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া রোববার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৯ মিলিমিটার এবং রোববার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত…

Read More

ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে দুর্নীতি দমন অভিযানে চাঞ্চল্যকর এক ঘটনা প্রকাশ্যে এসেছে। পল্লী উন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বৈকুন্ঠনাথ, সরকারি চাকরির সুবাদে গড়ে তুলেছিলেন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। দুর্নীতি দমন দপ্তরের (ভিজিল্যান্স) হঠাৎ অভিযানে ধরা পড়ে যান তিনি। তদন্ত সংস্থার কর্মকর্তারা জানান, আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একযোগে সাতটি স্থানে অভিযান চালানো হয়। অভিযানে এখন পর্যন্ত প্রায় *২ কোটি ১০ লাখ রুপি নগদ অর্থ* উদ্ধার করা হয়েছে। তবে সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটেছে তল্লাশির সময়। দুর্নীতি দমন কর্মকর্তারা তার বাসার দরজায় পৌঁছানোর আগেই, আত্মরক্ষার আশায় চিফ ইঞ্জিনিয়ার বৈকুন্ঠনাথ জানালা দিয়ে বান্ডিল বান্ডিল টাকা বাইরে ছুঁড়ে ফেলে দেন। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে সেই…

Read More

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রাক থামিয়ে চাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম তারিকুল ইসলাম (৪০)। তিনি পার্বতীপুর উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের বাসিন্দা এবং এনসিপির পার্বতীপুর উপজেলা সংগঠক। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। থানা সূত্রে জানা যায়, সেনাকল্যাণ সংস্থা কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাপ) সরকারি টেন্ডারের মাধ্যমে পায়। বৃহস্পতিবার সন্ধ্যার পর সেই মালামালবাহী দুটি ট্রাক কয়লাখনি এলাকা থেকে বের হলে রাত ৭টা ৪৫ মিনিটে রসুলপুর এলাকায় ট্রাকগুলোকে আটকান তারিকুলসহ…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে এলো নতুন মুখ। আজ শুক্রবার বোর্ড সভাপতির দায়িত্ব নিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে পরিচালকের পদ পেয়ে আজ বিসিবির সভায় যোগ দেন এই কিংবদন্তি ক্রিকেটার। এরপরই বিসিবির পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন বুলবুল। আজ শুক্রবার সন্ধ্যায় বিসিবি পরিচালকদের সভা শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে খবরটি জানান পরিচালক ইফতেখার রহমান মিঠু। বিসিবির ১৬তম সভাপতি হিসেবে বুলবুলের অভিষেক হলো আজ, এক টালমাটাল সময়ের মাঝখানে। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বুলবুলের বক্তব্য ছিল সংক্ষিপ্ত, সরল ও প্রতীকী। নিজের ভূমিকাকে ব্যাখ্যা করতে গিয়ে বললেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা।…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে দাসত্ব প্রত্যাশা করি না। তিনি বলেন, আমরা চাই আগামীতে দল বা মার্কা দেখে ভোট নয়, যিনি ভালো মানুষ এলাকার উন্নয়নে কাজ করবেন এমন মানুষকেই ভোট দিয়ে নির্বাচিত করুন। শুক্রবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা জেলার সাত উপজেলা সফরের শুরুতে গোবিন্দগঞ্জ উপজেলার চৌরাস্তায় আয়োজিত পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, আমরা দেশের সকল পর্যায়ের মানুষের দুঃখ, দুর্দশার কথা শুনছি। সারাদেশে দ্রব্যমুল্যের সিন্ডিকেট খেটে খাওয়া মানুষের অবস্থা নাভিশ্বাস তুলেছে। মানুষের চাওয়া-পাওয়াার ওপর ভিত্তি করেই নাগরিক পার্টি ইসতেহার ঘোষণা করবে। গাইবান্ধা জেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা…

Read More

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে চা-বাগান রক্ষার দাবিতে মানববন্ধন আফাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসিএ এলাকার জাফলং নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে চা-বাগান রক্ষার দাবিতে কর্মবিরতি করে মানববন্ধন করেছে জাফলং চা বাগানের কর্মরত শ্রমিকরা। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলার জাফলং চা-বাগান সংলগ্ন নদীর পাশে ও ব্রিজের উপরে দুই ঘন্টা ব্যাপী জাফলং চা-বাগান বাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাফলং চা-বাগানের ব্যবস্থাপক সাহাব উল্লাহ সরকারের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সারবেন মাহালীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী একটি চক্র সরকারের নির্দেশনা অমান্য করে উপজেলার জাফলং নদী থেকে অপরিকল্পিতভাবে অবৈধপন্থায় যন্ত্র দানব…

Read More

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, আজ বুধবার সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়। ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে।

Read More