স্বাস্থ্যখাতের দীর্ঘমেয়াদি পরিবর্তনের লক্ষ্যে অবিলম্বে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মূল সুপারিশসমূহ বাস্তবায়ন এবং ২০২৫ সালের জুলাই সনদে তা অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন কমিশনের সদস্যসহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুক্রবার (১ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে খোলা চিঠিতে তারা বলেন, স্বাস্থ্যখাতকে জাতীয় উন্নয়নের মৌলিক স্তম্ভ হিসেবে ধরে এগিয়ে যাওয়া বাংলাদেশ গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে চিঠিতে তারা সতর্ক করে বলেন, কাঠামোগত দুর্বলতা, প্রশাসনিক ফাঁকফোকর এবং যথাযথ প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব এই অর্জনগুলোকে ব্যাহত করছে। চিঠিতে বলা হয়, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশগুলো স্বাস্থ্যখাতের শাসন ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের জন্য একটি কৌশলগত ও সময়োপযোগী রূপরেখা প্রদান করেছে। এগুলো শুধু সেবা সম্প্রসারণ বা মানোন্নয়নের…
Author: jatvadmin
ডিইপিজেড থেকে প্রকাশ্যে সিএন্ডএফ কর্মকর্তাকে তুলে নিয়ে গেলো সন্ত্রাসীরা মোজাম্মেল হোসাইনঃ আশুলিয়া থানা প্রতিনিধি। ডিইপিজেডের সিএন্ডএফ ব্যবসায়ী প্রতিষ্ঠান সুইফট লজিস্টিক সার্ভিস লিমিটেড এর এক কর্মকর্তা মোহাম্মদ আশিক হাসানকে (৩০) দিনে দুপুরে ডিইপিজেডের ভেতর থেকে তুলে নিয়ে যায় ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ। গত ৩১ শে জুলাই বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে ডিইপিজেড এলাকায় এ ঘটনার ঘটে। ডিইপিজেডের নিরাপত্তার মধ্যেও এই ঘটনায় সিএন্ডএফ ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। পরবর্তীতে ভুক্তভোগী মোহাম্মদ আশিক হাসান আশুলিয়া থানায় মোহাম্মদ দেলোয়ার হোসেন মিন্টুকে প্রধান আসামি করে মোট ৩২ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলা নং – ০২ তারিখ- ০২-০৮-২৫ ইং। দেলোয়ার হোসেন মিন্টু আশুলিয়ার ভাদাইল এলাকার…
জুলাই গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে। তবে এ সময়ের মধ্যে আন্দোলনের চেতনা থেকে বিচ্যুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং জাতীয় ঐক্যের অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন স্তরের ২২ জন তরুণ নাগরিক। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তারা অন্তর্বর্তী সরকারকে উদাসীনতা পরিহার করে দ্রুত নির্বাচনের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান। একই সঙ্গে বিবৃতিতে চারটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। বিবৃতিতে বলা হয়, আমরা তরুণ নাগরিক সমাজ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সহস্র প্রাণের বিনিময়ে, হাজার হাজার আহত যোদ্ধা এবং লক্ষ ছাত্র-জনতার অংশগ্রহণে অর্জিত ৫ আগস্টের…
২৪-এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে গাইবান্ধায় শোক ও স্মৃতিচারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে গণঅভুুত্থানের পটভূমি, তাৎপর্য ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। শুরুতেই শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শনিবার (২ আগস্ট) সকালে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালির গোয়ালবাড়ী ঈদগাঁহ মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান ছিল জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের এক বলিষ্ঠ উদাহরণ। সে সময় সাধারণ মানুষ অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যে সংগ্রাম গড়ে তুলেছিল, তা আজও আমাদের প্রেরণার উৎস। বক্তারা এই আন্দোলনের প্রয়োজনীয়তা ও জনগণের সাহসী ভূমিকার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে এ থেকে শিক্ষা নেওয়ার মতো দিকগুলো তুলে ধরেন। আলোচনা শেষে শহীদদের স্মৃতির…
রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ জুলাই শহীদের মরদেহ তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন।” শনিবার সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি জানান, শহীদদের মরদেহ শনাক্তে কবর খোঁড়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রায়েরবাজারের বুদ্ধিজীবী কবরস্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ ডিএনএ’র মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে। আগে নিহতদের পরিবারের লোকজন রাজি না থাকলেও এখন তারা শনাক্তে রাজি হয়েছেন। পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম…
এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া। থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ থামাতে ভূমিকা পালনের জন্য এ মনোনয়ন দেবে নমপেন। শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী সান চানথোল এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফোনে পাঠানো এক বার্তায় কম্বোডিয়ার এই মনোনয়ন পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হতে চাইলে চানথোল বলেন, ‘হ্যাঁ’। এর আগে রাজধানী নমপেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্পের প্রশংসা করেন এবং বলেন, ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়ার যোগ্য। গত এক দশকের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ ট্রাম্প ফোন করে থামানোর চেষ্টা করেন। পরে…
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে আজ শনিবার দুপুর ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম তাঁর পোস্টে লেখেন, ‘অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।’ গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াতে…
সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসা থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানার পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। দুপুরের দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ওসি হাফিজুর রহমান বলেন, ‘আবদুর রাজ্জাক ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসার সন্ধান পেয়েছি আমরা। বাসাটি বাড্ডায়। শাম্মী আহমেদের বাসা থেকে রাজ্জাকরা যে ১০ লাখ টাকা চাঁদা নিয়েছিল, তার মধ্যে ২ লাখ ৯৮ হাজার টাকা আজ ভোরে বাড্ডার বাসা থেকে উদ্ধার…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, ২০২৪ সালের ৫ই অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তাতে সম্মত হননি। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন। পোস্টে তিনি তিনটি বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, ২০২৪ সালের ৫ই অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তাতে সম্মত হননি। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) নিজের ভেরিফায়েড…
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি কেরানীগঞ্জ উপজেলা পরিষদ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম । সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশাসনের কিছু কর্মকর্তা ও কর্মচারীর আচরণ নিয়ে উদ্বেগ জানান। পোস্টে দাবি করা হয়, উপজেলা প্রশাসনের একাংশ নাকি একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবের আওতায় থেকে কাজ করছে এবং এতে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। পোস্টদাতার ভাষ্যমতে, “একজন দলের নেতার নির্দেশনায় প্রশাসনের কিছু কর্মকর্তা কার্যত ‘আজ্ঞাবহ কর্মচারী’তে পরিণত হয়েছেন।” এছাড়া, পোস্টে আরো বলা হয়, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের যেকোনো অনিয়ম ও বৈষম্যের বিষয়ে…