প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। বিগত ১৬ বছরে মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল। আজ মঙ্গলবার সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, আহতদের চিকিৎসা না দেওয়ার জন্য হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়। আহতদের চিকিৎসা দেওয়া হয়নি। জুলাই আগস্ট আন্দোলনে আহত নিহতদের স্মরণ করে ড. ইউনূস বলেন, ‘শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা করা হয়েছে। গুরুতর আহতদের বিদেশে চিকিৎসা করানো হয়েছে।’ তিনি একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
Author: jatvadmin
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের রোগমুক্তি কামনায় তিন দেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে হাসপাতালে ফুল পাঠানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মাদ ওয়াসিফ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান এই শুভেচ্ছা জানান। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রদূতরা জামায়াত আমিরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চীনের রাষ্ট্রদূত, পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। তাদের এই সৌজন্য ও আন্তরিকতা…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (নেপ) গতকাল সোমবার এক চিঠিতে এসব তথ্য জানায়। সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিঠি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষার ২০২৫ সালের প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। নতুন নিয়মাবলী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা হবে পাঁচটি বিষয়ের ওপর। এর মধ্যে তিনটি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে এবং দুটি বিষয়…
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ। এ বিষয়ে শামীমা ইয়াছমিন বলেন, ‘শেখ মুজিবুর রহমানের ছবি টানানো কোনো অন্যায় নয় বরং এটি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর ছবি টানানোকে আমি গর্বের বিষয় মনে করি।’ এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজ ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বরখাস্তের সিদ্ধান্তকে স্বাগত জানালেও, অনেকেই…
টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সাদিকের কবরের শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রিমেল তালুকদার: ঘাটাইল প্রতিনিধি মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৭ টায় উপজেলার সাগরদিঘী ইউনিয়নের করিমগঞ্জ শহীদ সাদিকের কবরে শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন, উপজেলা উপজেলা প্রাণিসম্পদ অফিসার বাহাউদ্দিন রিজভী, শহীদ সাদিকের পরিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী অফিসার বলেন, শহীদ সাদিক আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক। তাঁর আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। এ কর্মসূচির মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও গণতান্ত্রিক চেতনাকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করা হয়।
সারিয়াকান্দিতে জুলাই শহিদ রহমতের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি রাশেদ মন্ডল সারিয়াকান্দি (বগুড়া) বগুড়ার সারিয়াকান্দিতে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে উপজেলার একমাত্র শহিদ রহমত মিয়ার সমাধিতে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এরপর শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার কাজলা ইউনিয়নের প্রত্যন্ত চর এলাকায় শহিদ রহমতের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করেন ইউএনও শাহরিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাশকুরুর জিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরকার, কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, জুলাই…
জমি ও ঘরবাড়ি নির্মানের অভিযোগে সংবাদ সম্মেলন সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: মেঃ রোকনুজ্জামান ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের মধুমন্ডলের ডাঙ্গী গ্রামে আজ সোমবার বিকেল ৫টার দিকে অবৈধ ভাবে জমি দখল ও ঘরবাড়ি নির্মানের বিরুদ্ধে ওই গ্রামের বাসিন্দা ও সাবেক মেম্বার পলাশ চন্দ্র মন্ডল সংবাদ সম্মেলন করেছেন। এ সময় এলাকার শতাধিক নারী পুরুষ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের নিকট পলাশ অভিযোগ করে বলেন, আমার প্রতিবেশী ও এলাকার জমি দখলকারী হাসান প্রামানিক বিভিন্ন সময়ে গোরস্থান, সুফফা ও আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার নামে অন্যের জমির উপর নামমাত্র সাইনবোর্ড স্থাপন করে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান এনে তা যথাযথ ব্যবহার না করে নিজেই…
ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের ৫০ বছর ধরে শক্তিশালী সম্পর্ক – ডেনমার্কের রাষ্ট্রদূত । মোজাম্মেল হোসাইনঃ আশুলিয়া থানা প্রতিনিধি ডেনমার্ক সরকারের সাথে বাংলাদেশ সরকারের পঞ্চাশ বছর ধরে শক্তিশালী সম্পর্ক বজায় রয়েছে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রি· মোলার। সোমবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ড্যান ফুডস লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রি· মোলার। এসময় আরও বলেন,বাংলাদেশের সাথে আমাদের সর্ম্পক অনেক গভীর দ্বিপাক্ষিক বাণিজ্য সর্ম্পক জোরদার করা হয়েছে এই সম্পর্ক সবসময় অটুত থাকবে জানিয়ে তিনি আরও বলেন,আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মান বজায় রেখে ড্যান কেক তৈরি হচ্ছে। ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে…
৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। বরাবরের মতোই সতর্ক আছে সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা কাঙ্খিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে এই সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মব আগের চেয়ে কমেছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাবার পর থেকে এক বছরে অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত অবস্থায় যাওয়া সম্ভব হয়নি। স্বাধীনতার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি কখনোই কাঙ্ক্ষিত অবস্থায় আসেনি। এই সরকার চেষ্টা করছে, আগামীতে যে…
বাংলাদেশিদের জন্য ভিসা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় কলকাতার পর্যটননির্ভর অর্থনীতিতে ধস নেমেছে। রাজনৈতিক অস্থিরতা ও ভিসা জটিলতার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত নিউ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট এবং মারকুইস স্ট্রিট সংলগ্ন অঞ্চলটি। শুধু এই এলাকাতেই আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ১ হাজার কোটি রুপি। আর সামগ্রিকভাবে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি ছুঁয়েছে প্রায় ৫ হাজার কোটি রুপি। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরই ধারাবাহিকতায় নয়াদিল্লি বাংলাদেশি নাগরিকদের…