নড়াইল জেলায় ইউনিয়ন পর্যায় চলছে গণ অধিকার পরিষদের কমিটি গঠন নড়াইল জেলার কালিয়া, নড়াগাতি, লোহাগড়া নড়াইল সদর সহ প্রত্যেক উপজেলার ইউনিয়ন পর্যায়ে চলছে গণধিকার পরিষদের কমিটি গঠন কার্যক্রম। তারই ধারাবাহিকতায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে আজ শ্রমিক অধিকার পরিষদের কমিটি ঘোষণা করা হয়। দিঘলিয়া বাজারে গণধিকার পরিষদ এর অফিসে আজ বিকেল পাঁচটায় কমিটি ঘোষিত হয়,,,,, অনুষ্ঠানে ইউনিয়ন উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নূর ইসলাম, চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্থা, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদের টিপু শেখ, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মনিরুল মোল্লা সহ ইউনিয়ন ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
Author: jatvadmin
প্রাণে বেঁচে গেল দুই গার্মেন্টস শ্রমিক নিয়ে গেলো ৫৮ হাজার টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। প্রতিনিধি : নুরুল ইসলাম নাহিদ। কালিয়াকৈর গাজীপুর। গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টসকর্মীকে হাত-পা বেঁধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জোবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রা এলাকা থেকে সিরাজগঞ্জগামী একটি সিলভার রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ-১৯-৯১৯২) জোরপূর্বক তোলা হয় গার্মেন্টসকর্মী শাহীনকে। পরে তার কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা, রকেট একাউন্ট থেকে ৪০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে বলিয়াদি গোসাতরা এলাকায় তাকে…
শেখ হাসিনার দোসর অনেক সচিব-আমলা এখনো নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নবীন দলের উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক এ কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা গণঅভ্যুত্থানের সরকার। আপনারা কোনো ব্যক্তির সরকার না, এ দেশের জনগণ আন্দোলন করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনাদের আমলে কারা আবার নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম প্রকাশ করতে হবে। কী কারণে তারা নির্বাচন বানচাল করতে নানা অজুহাত সৃষ্টি করছে, সেটিও জাতিকে জানাতে হবে। জাতীয় নির্বাচনের…
ছাত্র-জনতার ক্ষোভের বিস্ফোরণে গত বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্যদিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। এরপর দলটির নেতাকর্মীরা পালিয়ে প্রতিবেশি দেশ ভারতে আশ্রয় নেয়। সেখানে তারা শুধু নিরাপদে অবস্থানই করছেন না, খুলেছেন দলীয় কার্যালয়ও। এতে বলা হয়, কলকাতা লাগোয়া একটি উপনগরীর ব্যস্ততম এলাকায় বাণিজ্যিক কমপ্লেক্সে খোলা হয়েছে সেই কার্যালয়। সেখানে নিয়মিতই ভিড় করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতারা। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন, তারা নিজেদের মধ্যে ছোটখাটো…
সরকার আট দফা দাবি না মানলে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তাদের অন্যতম দাবি হলো—বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর পর্যন্ত বাড়ানো। গতকাল (৭ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে আয়োজিত বিভাগীয় সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কফিল উদ্দিন আহমেদ। সমাবেশের আয়োজন করে বৃহত্তর চট্টগ্রাম পণ্য ও যাত্রী পরিবহন মালিক ফেডারেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি। সমাবেশে জানানো হয়, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আট দফা দাবি ইতোমধ্যে যোগাযোগ উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে। উপদেষ্টা দুটি…
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তুহিনের বড় ভাই মো. সেলিম বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে নগরের বাসন থানায় মামলাটি দায়ের করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করলেও ‘তদন্তের স্বার্থে’ তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মো. সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড হয়েছে। রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের…
ফেসবুকে ‘ওডিবি-এম-১৭০১ (অপারেশন ঢাকা ব্লকেড)’ নামে একটি গোপন গ্রুপ খুলে সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে ইউনিলিভার বাংলাদেশে কর্মরত সুমাইয়া তাহমিদ জাফরিনের বিরুদ্ধে। তিনি অবসরপ্রাপ্ত মেজর সাদিকুল হকের স্ত্রী। গ্রুপটির অন্যতম অ্যাডমিনও তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পাঠানো তথ্য গুগল শিটে এন্ট্রি দিতেন সুমাইয়া। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্য সংগ্রহ, গোপন কোড তৈরি এবং অনলাইন মেসেজিং অ্যাপ ব্যবহার করে সদস্যদের সমন্বয়ের কাজ করতেন। এমনকি রাজধানীর পথে ঘুরে বেড়ানো টোকাইদেরও সংগ্রহ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা হয় ওই গ্রুপের মাধ্যমে। রাজধানীর একটি কনভেনশন সেন্টার ছাড়াও বিভিন্ন রিসোর্ট, রেস্টুরেন্ট ও আবাসিক…
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নেপথ্যের কারণ জানিয়েছে পুলিশ। হত্যার পর প্রাথমিক তদন্তে জানা গেছে, চাঁদাবাজি নয়, বাদশা নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় খুন হয়েছেন তুহিন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মো. রবিউল ইসলাম এ তথ্য জানান। এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে যাই। সেখানে গিয়ে তুহিনকে মৃত দেখতে পাই। আমাদের তদন্তের প্রয়োজনে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। সিসিটিভি ফুটেজে আমরা দেখতে পাই, একজন নারী রাস্তায় একজন পুরুষের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে যান। সে সময় একজন পুরুষ, একজন নারীকে আঘাত করেন। আঘাতের…
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ফিলিস্তিনি ছিটমহলের উত্তরে অবস্থিত গাজা শহর দখলের জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে। আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এখনো এই পরিকল্পনার কথা প্রকাশ্যে নিশ্চিত করেনি। তবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে একটি বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সংবাদ সাইট অ্যাক্সিওস প্রথম এটি সম্পর্কে রিপোর্ট করেছে। অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রভিদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘রাজনৈতিক-নিরাপত্তা মন্ত্রিসভা হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি গাজা শহর দখলের প্রস্তুতি নেবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রভিদ আরও বলেন, ইসরায়েলের লক্ষ্য হল…
তারেক রহমানকে দেশে এনে বিচারের দাবি করা সেই শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার। মোজাম্মেল হোসাইনঃ আশুলিয়া থানা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচার নিশ্চিত করতে চাওয়া সেই শ্রমিকলীগ নেতা নাজমুল হক ইমু অবশেষে গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ছাত্র-জনতা হতাহতের ঘটনায় একাধিক মামলার রয়েছে। শুক্রবার রাতে ইমুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত আশুলিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ এর একটি আভিয়ানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাজমুল হক ইমু আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়া থানা শ্রমিক লীগের প্রচার সম্পাদক…