সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও পুরুষসহ ১৬ বাংলাদেশিকেবিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। এদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন। গতকাল বৃহস্পতিবার আটকদের মধ্যে দুইজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রাতে বিজিবি একটি সাধারণ ডায়েরি করে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। আটকদের বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলায়। সাতক্ষীরা সদর থানা সুত্রে জানা গেছে, ভারত থেকে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে দেশে ফেরার সময় গত মঙ্গলবার পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট বিএসএফ ১৬ বাংলাদেশিকে আটক করে।…
Author: jatvadmin
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে তা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত করেন পুরো ক্যাম্পাস। তারা বলেন, ‘চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘সাংবাদিক নিহত কেন ইন্টেরিম জবাব দে’, ‘ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর’, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’। বক্তব্যে শিক্ষার্থীরা প্রশাসনের ব্যর্থতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি রাষ্ট্রে যদি একের পর এক সাংবাদিক, সাধারণ মানুষ কিংবা…
একরামুর রহমান হিরন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেনাপোল প্রতিনিধি – জেএ টিভি ও জাতীয় অর্থনীতির বেনাপোল প্রতিনিধি একরামুর রহমান হিরন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সকালে ঢাকা যাওয়ার পথে একটি প্রাইভেটকারে যাত্রাকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-যশোর মহাসড়কের নড়াইল এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং হিরন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার খবর পেয়ে হিরনের সহকর্মী সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে । প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার হতে…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনীতে স্থান পেয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেকে। আর এতেই আপত্তি বাম ছাত্রসংগঠনগুলোর। এ নিয়ে বিক্ষোভের পর ছবিগুলো সরিয়ে দিয়েছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনার পর টিএসসির বাইরে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে দেখা যায় বামপন্থী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের। এসময় দেয়া ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতির মেঘ মল্লার বসুর একটি স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে সমালোচনা। জানা যায়, বিক্ষোভে তিনি জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাড়াও ছাত্রশিবির নেতা সাদিক কায়েমকে নিয়েও ‘সাদিক কায়েম পাকিস্তানি’ স্লোগান দেন। পরে…
শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তার সঙ্গে প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)সহ বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত আছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। ওই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র জনরোষ থেকে বাঁচতে পালিয়ে ভারতে চলে যান। তারপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
গণঅধিকার পরিষদের প্রচারভাগে সৈয়দ ওমর ফারুক, কৌশলে বদল আনছে দল নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে গণঅধিকার পরিষদ সম্প্রতি দলে যুক্ত করেছে বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক সৈয়দ ওমর ফারুক-কে। তিনি এখন দলটির সহপ্রচার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ও সংগঠন— দুই ক্ষেত্রেই দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সৈয়দ ওমর ফারুক এর আগে কালের দিগন্ত পত্রিকার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে সুপরিচিত। তবে এবার তিনি সরাসরি সক্রিয় হচ্ছেন রাজনৈতিক প্রচারযুদ্ধে, গণঅধিকার পরিষদের অন্যতম কৌশলগত সহযোদ্ধা হিসেবে। দলীয় সূত্রে জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও মিডিয়ার ক্রমবর্ধমান গুরুত্বকে সামনে রেখে গণঅধিকার পরিষদ তার প্রচার বিভাগে নতুন করে…
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিকেল তিনটার দিকে দগ্ধ অবস্থায় ৮ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে আজ মঙ্গলবার উড়ানো হয় হেলিকপ্টার বেলুন। শেখ হাসিনা পালানোর ইতিহাস স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায়…
জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান।
শুধু জুলাই নয়, গত ১৭ বছর ধরে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের সব স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে যুবদল আয়োজিত যুব সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ‘জনগণের আস্থা অর্জন করতেই হবে। জনগণ যদি প্রত্যাখ্যান করে, তাহলে আপনি নেতা নন। আমাদের বার্তা হলো বাক স্বাধীনতা, ভোটাধিকার এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’ গত ১৭ বছরে গুম, খুন ও নিপীড়নের শিকার হওয়া মানুষের কথা তুলে ধরে তিনি বলেন, ‘যারা শহীদ হয়েছেন,…
গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। এদিন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ঐতিহাসিক দিবসটি উদযাপনে আজ মঙ্গলবার সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের ঢল নেমেছে। শুধু তাই নয়, দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’কে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ ভবনে প্রবেশ করার মুখে ফার্মগেট, আসাদগেটসহ সংসদ ভবন এলাকায় পুলিশ, র্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারিতে রেখেছেন পুরো সংসদ এলাকা। সরেজমিনে দেখা গেছে, সংসদ ভবনের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন সংশ্লিষ্ট…