ইতিহাস গড়ে লা লিগার নতুন মৌসুম শুরু করল রিয়াল মাদ্রিদ। গতকাল রাতে রিয়াল ভালো ফুটবল খেললেও জয়ের জন্য নির্ভর করতে হয়েছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলের ওপর। ৫১ মিনিটে করা সেই গোলেই নিশ্চিত হয় রিয়ালের ১–০ গোলের জয়। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি গোলের মাধ্যমে এই প্রথম জিতল মাদ্রিদের ক্লাবটি। লা লিগার ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি গোলে ক্লাবগুলোর জয়ের ঘটনা এর আগে ঘটেছে চারবার। ১৯৯০ সালে রিয়াল সোসিয়েদাদ জিতেছিল জন অ্যালড্রিজের গোলে, ২০১৭ সালে লেভান্তের জয়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন জোসে লুইস মোরালেস এবং ২০২১ ও ২০২২ সালে ভ্যালেন্সিয়া মৌসুম শুরু করেছিল কার্লোস সোলারের পেনাল্টি গোলে জিতে। এবার সেই…
Author: jatvadmin
আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেজন্য নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। মঙ্গলবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকের পর এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে ইইউ’র আরও পাঁচ সদস্য উপস্থিত ছিলেন। মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। সেপ্টেম্বরে বিশেষজ্ঞ একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে ইইউ।
অনিয়ম আর অব্যবস্থাপনায় ডুবতে বসেছিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে পরিচালিত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। তবে গত এক বছরে বেশ কিছু নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত নেয়ায় ফের পুনরুদ্ধারের পথে এই আর্থিক প্রতিষ্ঠানটি। বুধবার (১৩ আগস্ট) বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, ৬০ লাখ সদস্যের বিশাল এ বাহিনীর জীবনমান উন্নয়নে কাজ করে ব্যাংকটি। তবে বিগত ১০-১৫ বছরে বিভিন্ন অনিয়মের কারণে নিম্নমুখী ছিল ব্যাংকটির আর্থিক লেনদেন। বিভিন্ন পর্যায়ে অদক্ষ জনবল আর অনিয়মের কারণে ব্যাংকের ‘ক্লাসিফাইড লোন’ বেড়ে দাঁড়িয়েছিল ২৫ শতাংশে। তবে বিগত ১ বছরে বিভিন্ন কৌশলগত উদ্যোগ নেয়ায় ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে…
ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কোনো অ্যাকাউন্ট নেই। কিন্তু তার নামে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সেসব প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই। আইএসপিআর জনসাধারণ ও গণমাধ্যমকে এ…
বড় পাথর, মাঝারি পাথর, ছোট পাথর। তার মধ্য দিয়ে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারা। সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের সেটাই ছিল আকর্ষণ। পর্যটকেরা গিয়ে পাথরের ওপর বসতেন, ছবি তুলতেন। অবশ্য এখন তা অতীত। চার মাস ধরে লুট করা হয়েছে সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর। এই লুটের কথা সবাই জানত। কারণ, দিনদুপুরে চলেছে লুটপাট। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন কিছু কিছু পদক্ষেপ নিয়েছে। কিন্তু তা জোরালো ছিল না। ফলে পাথর লুট ঠেকানো যায়নি। সরেজমিনে গত মঙ্গলবার দেখা যায়, সাদাপাথর পর্যটনকেন্দ্রে যেখানে বড় বড় পাথর ছিল, সেখানে এখন গর্ত। সব জায়গায় পাথর তুলে নেওয়ার চিহ্ন। প্রায় ৮০ শতাংশ পাথর…
ট্রানজিটিং এক্সপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টেস) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে আকারে ছোট লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করা বিশাল এক গ্রহের সন্ধান পেয়েছেন যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ‘টিওআই-৬৮৯বি’ নামের গ্রহটি যে বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, সেটির ভর সূর্যের মাত্র এক-পঞ্চমাংশ। এ নক্ষত্রের উজ্জ্বলতা কম হলেও গ্রহটি আকারে শনি গ্রহের চেয়ে বড়। তবে গ্রহটির ভর শনি গ্রহের মাত্র অর্ধেক। এত দিন ছোট নক্ষত্র বড় গ্যাসীয় গ্রহ তৈরি করতে বা ধারণ করতে পারে না বলে ধারণা করা হতো। আর তাই নতুন এ আবিষ্কার পুরোনো ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, হোস্ট নক্ষত্রটি…
নরসিংদী প্রতিনিধি। নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরির ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ২টার দিকে নবজাতকের মা, বাবা ও নানীর সামনেই এক অজ্ঞাত নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। নবজাতকের স্বজনরা অভিযোগ করেছেন, ঘটনার সময় হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না এবং প্রবেশপথে কোন ধরণের তল্লাশি বা নজরদারি ছিল না। তারা মনে করছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনার পর নবজাতকের পরিবার ও উপস্থিত সাংবাদিকরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ও স্টাফরা তাদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে চুরিতে জড়িত নারীকে চিহ্নিত করার…
১৫ আগস্ট মুক্তি পাবে ভারতের দুটি বড় চলচ্চিত্র। একটি লোকেশ কানাগরাজের ‘কুলি’, অন্যটি অয়ন মুখার্জির ‘ওয়ার ২’। দুটি সিনেমাই তারকাবহুল, আলোচিত। তাই বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যদিও লড়াইয়ের আগেই এগিয়ে আছেন রজনীকান্ত। তার মাল্টিস্টারার ‘কুলি’ অগ্রিম টিকিট বিক্রিতে হৃতিক-এনটিআরকে পেছনে ফেলে দিয়েছে।স্যাকনিল্কের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘কুলি’ বিদেশে অগ্রিম বুকিং থেকে ইতোমধ্যেই ৩০ কোটি রুপি আয় করেছে। এর ফলে ছবিটি আন্তর্জাতিক বাজারে তামিল সিনেমার সবচেয়ে বড় উদ্বোধনী রেকর্ড গড়তে চলেছে, যা পেছনে ফেলবে থালাপতি বিজয়ের লিও-কে। উল্লেখযোগ্য বিষয় হলো, লিও-এর পরিচালকও ছিলেন লোকেশ কানাগারাজ এবং এটি ২০২৩ সালে বিদেশি অঞ্চলে মুক্তির প্রথম দিনেই ৬৬ কোটি রুপি আয়…
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোয় নিয়োগের জন্য পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা গত ০৯–০৫–২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই। তবে কোনো প্রার্থী এর আগে প্রেরিত আবেদনের সঙ্গে কোনো তথ্য সংযোজন করতে চাইলে, তাঁকে নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে। পদের নাম ও সংখ্যা ১. প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (স্থায়ী) পদসংখ্যা: ২ বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা ২. ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (স্থায়ী) পদসংখ্যা: ৬ বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা ৩. ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (অস্থায়ী) পদসংখ্যা:…
চলতি বছর দুটি ঈদের সিনেমার সাফল্যের পর এখন ছুটির মেজাজে রয়েছেন মেগাস্টার শাকিব খান। প্রায় মাসখানেক হলো, যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই ঢালিউড স্টার। অবশ্য নায়কের এই সফর ঘিরে ভক্তদের ছিলো বেশ উচ্ছ্বাস। কারণ শাকিব ভক্তদের অনেকেই ধারণা করেন নতুন কোনো প্রোজেক্টের কাজ কিংবা হলিউডের কোনো সিনেমার কাজে উড়াল দিয়েছেন মেগাস্টার। কিন্তু শাকিবের মার্কিন সফরের সঙ্গে শুরুর দিকে সিনেমা প্রসঙ্গে ছিলো না কোনো সাড়াশব্দ। এমন সময়ে নায়ককে সময় দিতে দেখা যায় প্রাক্তন স্ত্রী বুবলী ও ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে; যা ঘিরে শাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা ওঠে তুঙ্গে। কিছুদিন আগে শাকিবের সঙ্গে বেশ কিছু মুহূর্ত ভাগ করে নেন বুবলী। দেখা…