Author: jatvadmin

নুরুল ইসলাম নাহিদ কালিয়াকৈর গাজীপুর। গাজীপুরের কালিয়াকৈরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাঈম (২০) পিতা: শাজাহান, থানা:ফুলবাড়িয়া জেলা: ময়মনসিংহ, এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পৌরসভার ৭ নং ওয়ার্ড, বিশ্বাসপাড়া এলাকায় নুরুর বাসায় এ ঘটনা ঘটে।। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট কিশোরীটিকে প্রথমবার ধর্ষণ করে নাঈম। এ সময় তার সহযোগীরা ভিডিও ধারণ করে ভুক্তভোগীর পরিবারকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে ভিডিও প্রকাশের হুমকিস্বরূপ একাধিকবার কিশোরীটিকে নির্যাতন করা হয়। শুক্রবার বিকেলে নাঈম টাকা আনার জন্য কিশোরীর বাবার কাছে যায়, মেয়েটির বাবা বাসায় না থাকায়”, কিশোরীকে আবারও ধর্ষণের চেষ্টা করলে কিশোরীর চিৎকারে…

Read More

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান ১৩ জন। আর অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও তিনজনের। বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা গাজার সবচেয়ে বড় শহর গাজা নগরীতে আরও গভীরভাবে ঢুকে পড়েছে। পুরো মহল্লা-মহল্লা ধ্বংস করে ফেলা হচ্ছে, ফলে ফিলিস্তিনি পরিবারগুলোর আর কোথাও আশ্রয় নেওয়ার সুযোগ থাকছে না। এর মধ্যেই ইসরায়েলি অবরোধ সৃষ্ট দুর্ভিক্ষ ভয়াবহ আকার নিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) গাজা নগরীর পূর্বাঞ্চলে একটি জনবহুল বাজারে ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।…

Read More

বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। তবে এই দলে নেইমার জুনিয়রকে রাখেননি তিনি। এ বিষয়ে আনচেলত্তি বলেন, নেইমার গত সপ্তাহে ছোটখাটো সমস্যা হয়েছিল, তবে আমাদের নেইমারকে পরীক্ষা করার দরকার নেই। সবাই ওকে চেনে। নেইমারসহ প্রত্যেকেরই শারীরিকভাবে ভালো কন্ডিশনে থাকতে হবে, যাতে জাতীয় দল বিশ্বকাপে ভালো খেলতে পারে। ২৫ জনের তালিকা- গোলরক্ষক: অ্যালিসন, বেন্টো, হুগো সোউজা সেন্টার ব্যাক: গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকিনহোস, আলেক্সসান্দ্রো, ফাব্রিসিও ব্রুনো ‎ফুল-ব্যাক: ওয়েসলি, ভ্যান্ডারসন, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিকে, ডগলাস সান্টোস ‎মিডফিল্ডার: অ্যান্ড্রে সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা ‎ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, কাইও জর্জে, লুইজ হেনরিকে, মাথেউস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন, জোয়াও পেদ্রো

Read More

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধে এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার সময়। সোমবার (২৫ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। পরে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে তৌহিদ হোসেন অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং ১৯৬৭ সালের সীমানা অনুসারে দুই রাষ্ট্র সমাধানের জন্য বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় রূপরেখা তৈরির আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামে বাংলাদেশের সমর্থন অবিচল থাকবে। ওআইসি বা মুসলিম উম্মাহ যে কোনো প্রস্তাব আনলে বাংলাদেশ সরকার ও জনগণ…

Read More

বাংলাদেশে তিন বছরের ব্যবধানে দারিদ্র্য বেড়েছে প্রায় ১০ শতাংশ। বর্তমানে দেশে দারিদ্র্যের হার প্রায় ২৮ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল ১৮ দশমিক ৭। সোমবার (২৫ আগস্ট) বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিশিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় দারিদ্র্য বৃদ্ধির এই চিত্র ওঠে এসেছে। ‘ইকনোমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউজহোল্ড লেবেল ইন মিড ২০২৫’ শীর্ষক গবেষণা ফলাফল প্রকাশ করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। গত ৮ মে থেকে ৩১ মে পর্যন্ত সময়ে সারাদেশের ৮ হাজার ৬৭টি পরিবারের ৩৩ হাজার ২০৭ জন…

Read More

রিয়াল মাদ্রিদ বনাম ওভিয়েদো ম্যাচে এক চমক হিসাবে শুরুতে মাঠে নেমেছিলেন রদ্রিগো। তার পছন্দের বাম উইংয়ে খেলানো হয়েছিল তাকে, এতে ভিনিসিয়ুস জুনিয়রকে মূল একাদশের বাইরে রাখা হয়। প্রথমার্ধে পরিকল্পনাটি বেশ সফল হয়। রদ্রিগো সতীর্থদের সঙ্গে সুন্দরভাবে লিঙ্ক আপ করছিলেন এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত করে রাখছিলেন। তবে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি পাল্টে যায়। ম্যাচের ৬৩তম মিনিটে কোচ জাবি আলোনসো রদ্রিগোর পরিবর্তে ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠে নামান। এই পরিবর্তন রদ্রিগোর মন খারাপ করে দেয়। বেঞ্চে বসার পর তিনি জার্সি মাটিতে ফেলে দেন এবং মাঠের দিকে ইঙ্গিত করে তার অসন্তোষ প্রকাশ করেন। ম্যাচ শেষে আলোনসো রদ্রিগোর খেলার প্রশংসা করেন, ‘তিনি ভালো খেলেছেন। বাম দিকের…

Read More

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘গত পাঁচ দশকে বাংলাদেশ ও চীন একসঙ্গে এগিয়ে চলেছে। সংস্কৃতির মাধ্যমে আরো সুদৃঢ় হচ্ছে চীন-বাংলাদেশ সম্পর্ক।’ বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর এবং ‘ইয়ার অব পিপল-টু-পিপল এক্সচেঞ্জেস’ উপলক্ষে তিনি বলেন, শুধু বাণিজ্য ও সংযোগ নয়, সর্বোপরি জনগণের হৃদয়ের বন্ধনও হয়েছে দৃঢ়। সোমবার (২৫ আগস্ট) জাতীয় জাদুঘরে ‘রেডিয়েন্ট স্টারস : লিংজিয়াতান কালচার ফটো এক্সিবিশন ফ্রম আনহুই, চায়না’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, ‘সাংস্কৃতিক কূটনীতি ছিল মুখ্য। শিল্পকলা, সাহিত্য, সংগীত, প্রত্নতত্ত্ব ও জাদুঘরের বিনিময়ের মাধ্যমে আমরা শুধু নিদর্শনই নয়, আদর্শ, দৃষ্টিভঙ্গি ও জীবনদর্শনও ভাগাভাগি…

Read More

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র আবারও ইনজুরির ধাক্কায় ছিটকে গেলেন। আসন্ন বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না সেলেসাওরা। শনিবার সান্তোসের অনুশীলনে উরুতে অস্বস্তি অনুভব করেন নেইমার। তাৎক্ষণিক মেডিকেল টেস্টে পেশিতে টান ধরা পড়ে। সান্তোস ক্লাব দ্রুত চিকিৎসা শুরু করে। বিষয়টি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানায়। ৩৩ বছর বয়সী নেইমার শেষবার ব্রাজিলের জার্সি পরেছিলেন ২০২৩ সালের ১৮ অক্টোবর, উরুগুয়ের বিপক্ষে ২–০ গোলে হারের ম্যাচে। এর পর থেকে আর জাতীয় দলে জায়গা পাননি। টানা সাত ম্যাচ সান্তোসের হয়ে খেলার পর ফেরার আশা তৈরি হয়েছিল। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জানাচ্ছিল আজ আনুষ্ঠানিক দল ঘোষণায় থাকবে তার নামও। তবে তার…

Read More

প্রথমবারের মতো ইসরাইলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশনযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত ২২ আগস্ট রাজধানী তেল আবিবে চালানো হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী— আইডিএফ। কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় তারা। মূলত, চার ধরণের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরাইলে আঘাত হানে ইয়েমেনের ছোড়া মিসাইলটি। যেটি থামাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থাড, আলোচিত আয়রন ডোম, অ্যারো, ডেভিড স্লিংয়ের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব। এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি। ইসরাইলি বিমানবাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির…

Read More

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডল ও ফেসবুক পেজে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গাসহ মিয়ানমারের অন্যান্য জাতিগত গোষ্ঠীর প্রতি সমর্থন জানাচ্ছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের প্রশংসা করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য অঞ্চলটির অন্যান্য দেশেরও প্রশংসা করে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে প্রাণে বাঁচতে আট বছর আগের এই দিনে বাংলাদেশে…

Read More