অদ্য ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ, সময় ১১৫০ ঘটিকা, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ চন্ডিদার বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায়, সীমান্ত পিলার ২০৩৭/৪-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে প্রায় ৪০০ গজ উত্তর দিকে লতুয়ামোড়া নামক স্থানে মাটি খননের সময় একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করা হয়। স্থানীয় শ্রমিক আমিনুল হক কাজ করার সময় মাটির নিচে মর্টার শেলটি দেখতে পেলে জমির মালিক মোঃ এনামুল হক বিষয়টি চন্ডিদার বিওপি-কে অবগত করেন। খবর পেয়ে জেসিও-১০২৬৫ নায়েব সুবেদার মালেকুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করে। উদ্ধারকৃত মর্টার শেলটি পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্ক্রিয়…
Author: jatvadmin
মিয়ানমারের বাংলাদেশ সীমান্তের অংশ এখন পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির বিদ্রোহী আরাকান আর্মি। ফলে এখন বাংলাদেশের সীমান্ত ঘেঁষেই নানা ধরনের তৎপরতা চালাচ্ছে আরাকান আর্মি। বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবিকে এখন আগের চেয়ে অনেক সতর্ক থাকতে হচ্ছে। মাদক ও অস্ত্র চোরাচালান, জেলে অপহরণ ও জিম্মি করে অর্থ আদায় এবং রোহিঙ্গাদের পাচার করে অর্থ সংগ্রহ করার অভিযোগ রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। স্থানীয় পর্যায়ে কথা বলে জানা গেছে, নাফ নদী এবং স্থল সীমান্তের পুরো এলাকাতেই রয়েছে আরাকান আর্মির সদস্যদের অবস্থান। মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে পরবর্তী অভিযানের জন্য অর্থ ও অস্ত্র সংগ্রহের জন্য মরিয়া সশস্ত্র সংগঠনটি। সীমান্তে বাংলাদেশ কড়াকড়ি বাড়ানোয় আরাকান আর্মি কিছুটা বেকায়দায় পড়েছে। তাই তারা…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলকে (বিএনপি) বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়বে বিএনপি। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটাই বিশ্বাস করে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, তাতে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি। বিএনপি মহাসচিব বলেন, একদলীয় শাসন ব্যবস্থার বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল বিএনপি।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিন নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও বলেন, নুরের নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আর চোখের মধ্যে রক্তজমাট যেতে হতে ১ থেকে ২ সপ্তাহ লাগতে পারে। আসাদুজ্জামান বলেন, বিভাগীয় প্রধানরা নুরকে সার্বক্ষণিক দেখছেন। তাকে নরমাল খাবার খেতে বলা হয়েছে। তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যাথা পাচ্ছেন। এটিও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি কাজ করেছেন বিজ্ঞাপনেও। তবে, তাকে কোনো সিনেমায় দেখা যায়নি। অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি নাম লেখালেন বড় পর্দায়। প্রভা অভিনয় করছেন সরকারি অনুদানের দুই সিনেমায়। একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছে প্রভার। এর আগে কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন প্রভা। তবে, এবার সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেনা পাওনা’ দিয়েই হচ্ছে তার রুপালি পর্দায় অভিষেক। সম্প্রতি রাজধানীর অদূরে সিনেমাটির শুটিংয়ে অংশ…
ভারতের হাকিমপুর সীমান্তে আটক ৪ শিশুসহ ১৪ জনকে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। গতকাল রোববার রাত নয়টার দিকে তাঁদের সাতক্ষীরা সদর থানায় নেওয়া হয়। বিজিবির বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, গত শনিবার দুপুরে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বিএসএফ ওই ১৪ জনকে আটক করে। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার দিবাজ্যোতি ডলি ও বিজিবির তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় পতাকা বৈঠক হয়। এতে চার…
অদ্ভুত কারণে অস্ট্রেলিয়ায় একটি খেলার মাঠ এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি সেই মাঠে ডিম পাড়ার কারণেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইয়াহু নিউজের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গত সপ্তাহে ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়েরা জানতে পারেন, মাঠের একদম মাঝখানে এক প্লোভার পাখি ডিম দিয়েছে। এর ফলে তাঁদের ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের আরেকটি মাঠে। প্লোভার পাখি সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল এবং ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পরিচিত। এ সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট শেষবারের মতো নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্রের দূতাবাস। গত ২৮ আগস্ট একই ধরনের একটি বৈঠক নির্ধারিত থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। ওইদিন দুপুর ২টায় আগারগাঁওয়ে বৈঠকটি হওয়ার কথা ছিল। জানা গেছে, ২৮ আগস্ট সকালে নির্বাচন কমিশন ভবনের সামনে অবরোধ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিরাপত্তা পরিস্থিতি…
ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানে। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও শতাধিক। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। রোববার (৩১ আগস্ট) রাতে দেশটির পাকিস্তান সীমান্তের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও এএফপি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব আফগানিস্তানে পাকিস্তান সীমান্তের কাছে ৬ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১৫ জনের বেশি। তাদেরকে নানগারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। …
প্রতিনিধি : নুরুল ইসলাম নাহিদ। “বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি কেন্দ্রীয় শ্রমিক দলের মাননীয় নেতৃবৃন্দ, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক, সদস্য সচিব এবং জেলা কমিটির সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করেছে।” তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শ্রমিক সমাজের ন্যায্য অধিকার আদায় এবং তাদের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। তৃণমূল পর্যায়ের…