Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Monday, June 22
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»বাংলাদেশ»রাজনীতি»জাতীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
রাজনীতি

জাতীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম

July 31, 20253 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, ২০২৪ সালের ৫ই অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তাতে সম্মত হননি।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন। পোস্টে তিনি তিনটি বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, ২০২৪ সালের ৫ই অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তাতে সম্মত হননি।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন। পোস্টে তিনি তিনটি বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন।

নাহিদ ইসলাম লিখেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে, ছাত্রদের পক্ষ থেকে জাতীয় সরকারের কোনো প্রস্তাব দেওয়া হয়নি। নাহিদ এই বক্তব্যকে ‘অসত্য’ বলে উল্লেখ করেছেন।

তিনি জানান, “৫ই অগাস্ট রাতে প্রেস ব্রিফিংয়ে আমরা জাতীয় সরকার গঠনের কথা বলেছিলাম। এরপর তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়। তিনি এতে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের পরামর্শ দেন।আমরা ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করি।”

তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে তারেক রহমানের সঙ্গে আরেকটি মিটিংয়ে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আলোচনা হয়েছিল।

নাহিদ ইসলাম শিবির নেতা সাদিক কায়েমের দাবি খণ্ডন করে বলেন, “সাদিক কায়েম দাবি করেছেন, ছাত্রশক্তির গঠনপ্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল এবং তাদের নির্দেশে আমরা কাজ করেছি। এটি সম্পূর্ণ মিথ্যা। ঢাবি শিবিরের সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু এর মানে এই নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল।”

তিনি স্পষ্ট করেন, সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না, তবে ৫ই অগাস্ট থেকে তিনি এই পরিচয় ব্যবহার করেছেন। তিনি জোর দিয়ে বলেন, “এই অভ্যুত্থান শিবিরের একক নয়, এবং তাদের নির্দেশনা বা নেতৃত্বে হয়নি।”

এছাড়া, নাহিদ ইসলাম সেনাবাহিনী প্রসঙ্গে বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবেই সেনাবাহিনী বা তাদের সমর্থিত কোনো গ্রুপের হাতে দেওয়া যাবে না। এতে আরেকটি ‘এক-এগারো’র মতো পরিস্থিতি তৈরি হতে পারত, যা আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ করে দিত এবং প্রতিরক্ষা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করত। আমরা ৫ই অগাস্ট থেকে এটিকে জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান হিসেবে সফল করতে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে এগোতে চেয়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, “পাল্টা নেতৃত্ব” দাঁড় করানোর চেষ্টা চলছে। “কল রেকর্ড ফাঁস, সার্ভাইলেন্স, চরিত্রহনন, অপপ্রচার—কোনো কিছুই বাদ যাচ্ছে না। মন্ত্রীদের বিরুদ্ধে এমন অপপ্রচার এ দেশের ইতিহাসে বিরল। তবে মিথ্যার ওপর বেশিদিন টিকে থাকা যায় না। এরাও টিকবে না।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

April 11, 2026

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা শেষ

April 11, 2026
February 20, 2026

এবার আওয়ামী লীগের ধানমন্ডি অফিসের ফটকে বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান

February 20, 2026
February 13, 2026

পঞ্চগড়ে বিএনপি নেতার উপস্থিতিতে খোলা হলো আওয়ামী লীগ কার্যালয়ের তালা

February 13, 2026
সর্বশেষ
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
  • লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে
  • ডিজিটাল মিডিয়া ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”

June 21, 2026

মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

June 19, 2026

কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

June 18, 2026

লালমনিরহাটে ভুক্তভোগীর বাড়িতে ত্রাণমন্ত্রী। নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে

June 18, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • “যাত্রাবাড়ীতে ছিনতাইকারী আটক, ট্রাফিক পুলিশ কাজল দাশের সাহসীকতায় উদ্ধার ২ লক্ষ টাকা মূল্যের ১২ আনা স্বর্ণের চেইন ও লকেট”
  • মরহুমা আনোয়ারা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
  • কালিয়াকৈর ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেডে ফিল্টারের পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.