Author: jatvadmin

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ‘বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়— এই মূলনীতি অনুসরণ করি। তবে আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপস করা হবে না।’ আজ বুধবার চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানবাহিনীর প্রধান ৮৮তম বিএমএর দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এয়ার চিফ মার্শাল বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময়…

Read More

বাংলাদেশ সেনাবাহিনী। কুষ্টিয়ায় পরিচালিত এক গোপন ও সুপরিকল্পিত বিশেষ অভিযানে । ‎ জনিরুল ইসলাম কুষ্টিয়া দৌলতপুর ‎ ‎বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এক গোপন ও সুপরিকল্পিত বিশেষ অভিযানে দেশের শীর্ষ ‎তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী এবং তার প্রধান সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে কুষ্টিয়া জেলার সদর উপজেলার একটি নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি বিশেষ কমান্ডো ইউনিট। অভিযানের সময় কোনো ধরনের গুলিবিনিময়ের ঘটনা না ঘটলেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পুরো এলাকা ঘিরে ফেলে বাহিনী। আটক দুজন দীর্ঘদিন…

Read More

রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা এরই মধ্যে শেষ হয়েছে। প্রাথমিক পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতি দমন কমিশন সংস্কার ও সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত। ঐকমত্যের বিষয়ে অগ্রগতি তুলে ধরতে গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি বলেন, জুনের শুরুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে। দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। সংবিধান সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশের বিষয়ে আরও আলোচনার প্রয়োজনীয়তা দেখছেন জাতীয় ঐকমত্য কমিশনের…

Read More

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, ‘সবকিছু সঠিকভাবে করার জন্য উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি, কিন্তু সরকারের সেদিকে মনোযোগ নেই। সরকার বিদেশিদের তাঁবেদারি করতে করিডর ও বন্দর দেওয়ার খেলায় মেতেছে। ’ আজ মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা; সংস্কার ও বাস্তবতা নিয়ে পেশাজীবীদের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এ সভার আয়োজন করে। রাশেদ খাঁন বলেন, ‘আবার বিনিয়োগ আসবে, রোহিঙ্গা ফেরত যাবে- কত কথার ফুলঝুরি। যতটুকু বাস্তবায়ন করতে পারবেন, ততটুকু স্বপ্ন দেখান। অতিরিক্ত স্বপ্ন দেখিয়ে বাস্তবায়ন না করতে পারলে জাতি হতাশ হবে। আমরা কেউ বলি নাই সংস্কার ও বিচার…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলনেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় আসামি নাহিদ হাসান পাপেল আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। অপর দুই আসামি রাব্বি ওরফে কবুতর রাব্বি ও মেহেদী হাসানের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিদের আদালতে হাজির করে পাপেলের স্বীকারোক্তি রেকর্ড ও রাব্বি ও মেহেদীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্টোপলিটন ম্যাজস্ট্রেট মো. জুয়েল রানা আসামি পাপেলের জবানবন্দী রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আর ঢাকার অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ দুই আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত সোমবার…

Read More

মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম আগামীকাল বুধবার সকালে মুক্তি পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আজ মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ইনশাল্লাহ আশা করি আগামীকাল সকালে [৯-১০টা] জনাব এ টি এম আজহারুল ইসলাম ভাই পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন।’ আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাসের রায় ঘোষণা করেন। এর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আজহারকে মৃত্যুদণ্ড…

Read More

সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৬ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। গালফ নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৮ মে জিলহজ মাস শুরুর মধ্য দিয়ে এই বছরের পবিত্র হজ মৌসুম শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের ১০ তারিখকেই ঈদুল আজহার প্রথম দিন হিসেবে চিহ্নিত করা হয়। মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই…

Read More

আদালতে হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এরপর তাকে মাথায় প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যান্ডেজ লাগানো হয়। সোমবার (২৬ মে) সকালে দুদকের একটি মামলায় হাজিরার জন্য কামরুল ইসলামকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। এরপর তিনি প্রসাব করতে হাজতখানার টয়লেট ব্যবহার যেতে চান। পুলিশ সদস্যরা তাকে টয়লেটে যেতে অনুমতি দেন। পরে মাথা ঘুরে টয়লেটে পড়ে যান অসুস্থ কামরুল। পড়ে মাথার পেছনে কেটে রক্তাক্ত হন তিনি। এরপর হাজতখানায় তাতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে কামরুলের আইনজীবী নাসিম মাহমুদ বলেন, আজ কামরুল ইসলামকে দুদকের মামলায় আদালতে…

Read More

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। তাকে আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। আজ সোমবার দু’টি জাতীয় পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা। শেখ হাসিনার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে দু’টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রবিবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে গত ৩০ এপ্রিল বিষয়টি…

Read More

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার প্রতিবাদে টানা তৃতীয়দিনের মত বিক্ষোভ-মিছিল-সমাবেশ করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার সকাল ১০টায় নেতারা নিজেরা মিটিং করে পরবর্তী করণীয় নির্ধারণ করেন। এ সময় চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন কর্মচারীরা। পরে সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করে। এরপর বেলা সোয়া ১১টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের অন্য অংশ। এই অংশের নেতৃত্বে রয়েছেন মো. নূরুল ইসলাম এবং মুজাহিদুল ইসলাম। বিক্ষোভ মিছিলে কর্মকর্তা-কর্মচারীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অবৈধ কালো…

Read More