সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন মোজাম্মেল হোসাইন, আশুলিয়া থানা প্রতিনিধি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি। এ সময় সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল,কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংবাদমাধ্যমকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, যুবশক্তি কখনো অন্য দলের যুব সংগঠনের মত হবে না। ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না। দেশের মূল চালিকাশক্তি এই যুব সমাজকে কাজে লাগানোর লক্ষ্য নির্ধারন করেছি আমরা। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে…
Author: jatvadmin
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। শনিবার (২৪ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে সংস্থার একটি দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি উপদেষ্টার এপিএস হিসেবে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। জিজ্ঞাসাবাদ পর সাংবাদিকদের কাছে মোয়াজ্জেম দাবি করেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। একটি পক্ষ ছাত্রদের টার্গেট করে মিথ্যা…
বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। ভারতীয় গমাধ্যমের খবর, শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তাঁর। বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। মুকুল দেবের অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে। ‘সান অব সারদার’ সিনেমায় মুকুল দেবের সঙ্গে কাজ করা অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর খবরটি ইন্ডিয়া টুডে-কে নিশ্চিত করেছেন।
ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্চ আদালতের মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো.জসিম উদ্দিন এ নোটিশ দেন। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এ ছাড়া সংবাদ সম্মেলন করে দুই ঘণ্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন এ আইনজীবী। গত ২২ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা…
প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও জামায়াতের বৈঠক আজ। দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং ড. মুহাম্মদ ইউনূসের সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করার গুঞ্জনের মধ্যেই হচ্ছে এ বৈঠক। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, সন্ধ্যা সাতটার পরে প্রথমে জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস। এরপরে বৈঠক হবে বিএনপির সাথে। প্রেস উইং থেকে জানানো হয়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে । বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। উল্লেখ্য, গত…
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ইশরাক হোসেনকে ঠেকাতে আওয়ামী লীগ-এনসিপি একাট্টা হয়েছে। এবার এনসিপির এক নেতার হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আওয়ামী লীগের এমপি হতে চাওয়া আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান। রিগ্যান একাদশ জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তথ্যসূত্রে জানা যায়, আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকার দুই সিটি নির্বাচনের শিডিউল ঘোষণার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের সংগঠক হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে গত ২২ মে তিনি এই লিগ্যাল নোটিশ পাঠান। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আইনজীবীকে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সরকারকে লিগ্যাল নোটিশ দেওয়ায় এনসিপির ওই নেতাকে নিয়েও আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মন্তব্য করছেন, ইশরাক হোসেনকে…
আখাউড়ায় দিনদুপুরে গৃহবধুকে বেঁধে স্বর্ণালংকার লুট জনতার হাতে আটক দুই লুটেরা শামিম আহমেদ আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুমার নামাজের সময় ঘরে ঢুকে গৃহবধুকে বেঁধে স্বর্ণালঙ্কার লুট হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। তবে পালানোর সময় সাইফুল ইসলাম শাহীন (২৪) ও সুমাইয়া আক্তার (২০) নামে দুই লুটেরাকে স্থানীয় জনতা আটক করে থানায় সোর্পদ করেছে। বাড়ির মালিক জয়নাল মিয়া জানায়, ঘটনার সময় জুমার নামাজ আদায় করতে বাড়ির পুরুষরা সবাই মসজিদে ছিল। এই সুযোগে শাহীন ও সুমাইয়া স্বামী স্ত্রী পরিচয়ে ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে বেঁধে স্বর্ণালঙ্কার লুট করে। লুটেরা দুইজন পালানোর সময় তার…
বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং “আমরা বিএনপি পরিবার” এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মাধবদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনে শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত শেষে তিনি এই কথা বলেন। নরসিংদীর শহীদ আরমান মোল্লার পুরো দায়িত্ব “আমরা বিএনপি পরিবার” নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের সমালোচনা করে আরও বলেন, শহীদ পরিবারগুলোর পাশে দাড়ানোর দায়িত্ব ছিলো সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার…
রাজনৈতিক দল বিএনপি ‘সবকিছু বাদ দিয়ে শুধু নির্বাচনের কথা’ বললে দেশ ও দেশের মানুষ আশাহত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করা এক পোস্টে এসব মন্তব্য করেন এনসিপির এই নেতা। ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘আজকে বিএনপির সালাহউদ্দিন ভাই বলেছেন, চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ দেওয়া। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি।’ এরপর সারজিস লেখেন, ‘সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয়, তখন জুলাই…
ড. ইউনূসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। তবে বিএনপি চায় সম্মানের সঙ্গে ড. ইউনূস থাকুক এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৩ মে) দেশের এক গণমাধ্যমকে দেও য়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ। কিন্তু সেদিকে না যেয়ে সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। তবুও তিনি কোনো কারণে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে।’ সংস্কার দেড় দুই মাসের মধ্যে করা সম্ভব মন্তব্য করে তিনি বলেন,‘সংস্কার, বিচার এবং নির্বাচন একসঙ্গে…