ঈদের আগে-পরে দেশের বাজারে আসছে নতুন ডিজাইনের কাগুজে টাকা। এবার এসব নোটে থাকছে না বঙ্গবন্ধুর ছবি। পরিবর্তে উঠে আসছে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও তরুণ প্রজন্মের নানা প্রতীক। বিশেষ করে নতুন ৫ টাকার নোটে থাকছে ‘আবু সাঈদ ও মুগ্ধ’-এর অবয়ব, যা নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় ৫ টাকার নতুন নোটটি বাজারে আসবে ঈদের পর। এই নোটে প্রতীকীভাবে তুলে ধরা হবে তারুণ্য ও সাহসিকতা। এদিকে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত করা নতুন ডিজাইন অনুযায়ী, এবার বাজারে আসছে বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে নির্মিত নতুন নোট। এসব নোটে থাকবে—কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দির,…
Author: jatvadmin
‘ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে। শতভাগ নিরপেক্ষ থাকা বাস্তবে সম্ভব নয়। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, কিন্তু খাবে অন্যরা।’ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের আহ্বান জানিয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। বুধবার (২১ মে) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে ইশরাক লেখেন, ‘গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে ও যৌক্তিক কারণেই আমি উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কারণ এটা প্রতীয়মান যে, আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, এবং হয়তো সামনে…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়েছে তার দল। ধানমন্ডি থানার একটি ঘটনায় আটককৃত তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে এই নোটিশ দেওয়া হয়েছে। তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আব্দুল হান্নান মাসউদের থানায় যাওয়া ও তিনজনকে ছাড়িয়ে আনার বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে এবং সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি – এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হান্নান মাসউদকে। বুধবার (২১ মে) সকালে তাকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে…
সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মোজাম্মেল হোসাইন, আশুলিয়া থানা প্রতিনিধি সাভারে চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২০ মে) সকালে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। এরআগে, বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে হেমায়েতপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন (৪৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার সালাউদ্দিন মাদারীপুর জেলার সদর থানার শিলারচর ইউনিয়নের লক্ষিপুর মাতব্বর বাড়ির হাসেম মাতব্বরের ছেলে। ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করেন…
তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজধানীসহ সারাদেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ অন্যান্য জ্যেষ্ঠ…
আখাউড়ায় কৃষি জমি কাটায় লাখ টাকা জরিমানা শামিম আহমেদ আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে কৃষি জমি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতে মো: শাহজালাল (৩০) নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ( ২০ মে) বিকালে উপজেলার মৌরাল বিলে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন। উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৩টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের মৌরাল বিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষি জমি কেটে গভীর গর্ত সৃষ্টি করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিক মো: শাহজালালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। শাহজালাল…
সিলেটের জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান আফাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টা থেকে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে জাফলং ইসিএভুক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৫০ টি লিস্টার বোমা মেশিন ধ্বংস করা হয় এবং ৪ টি বাল্ক হেডের বিভিন্ন যন্ত্রপাতি (মেশিন, বেটারি ও যন্ত্রপাতি) ধ্বংস করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ পুলিশ, বিজিবি সার্বিক সহায়তা করেন। এ ব্যাপারে গোয়াইনঘাট…
মোহাম্মাদপুর থানা পুলিশ হেফাজতে নেয়ার পর, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে সংগঠন থেকে অব্যহতি দেয়া হয়। তবে সাইফুলসহ তিনজনকে থানা থেকে নিজ জিম্মায় মুচলেখা দিয়ে ছাড়িয়ে এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। মঙ্গলবার (২০ মে) ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেলা সাড়ে তিনটায় এনসিপি নেতা হান্নান মাসউদের অনুরোধে তাঁর জিম্মায় তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে তাঁরা এ ধরনের কাজে জড়িত হবেন না, এই মর্মে মুচলেকা দিয়েছেন। বিষয়ে হান্নান মাসউদকে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘একটু ভুল–বোঝাবুঝি হয়েছে। সেই ভুল–বোঝাবুঝিটা…
শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়া নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষের নামে ফজলুল কবিরঃ আজকের দিনে শিক্ষা ধ্বংসের মুখে। শিক্ষকও ধীরে ধীরে পাঠদানের সাথে সাথে জড়িয়ে পড়ছে ঘুষ বাণিজ্যে। যে শিক্ষা মানুষকে ন্যায়নীতি ও আদর্শবান করে তোলে, সেই শিক্ষাই যদি শিক্ষকের হাতেই অপমানিত হয়, তাহলে শিক্ষার ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে? অন্যদিকে, যে শিক্ষা ঘুষ, মাদক ও সকল অপরাধীর বিরুদ্ধে ঘৃণার চোখে দেখে, সেখান থেকেই এখন শুরু হচ্ছে অপরাধের রাজত্ব। এমনই নজিরবিহীন একটি ঘটনা ঘটেছে পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দিঘলীয়া আলহাজ্ব জয়েনউল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজে। এই শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক এবং একজন ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ৩১শে জানুয়ারি ২০২৩ ইং…
কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারী নির্যাতন মামলায় ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। বিস্তারিত আসছে…