Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»আইন ও আদালত»ইশরাক হোসেনকে ঠেকাতে একাট্টা আওয়ামী লীগ-এনসিপি
আইন ও আদালত

ইশরাক হোসেনকে ঠেকাতে একাট্টা আওয়ামী লীগ-এনসিপি

May 24, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ইশরাক হোসেনকে ঠেকাতে আওয়ামী লীগ-এনসিপি একাট্টা হয়েছে। এবার এনসিপির এক নেতার হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আওয়ামী লীগের এমপি হতে চাওয়া আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যান। রিগ্যান একাদশ জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

তথ্যসূত্রে জানা যায়, আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকার দুই সিটি নির্বাচনের শিডিউল ঘোষণার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের সংগঠক হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে গত ২২ মে তিনি এই লিগ্যাল নোটিশ পাঠান।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আইনজীবীকে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সরকারকে লিগ্যাল নোটিশ দেওয়ায় এনসিপির ওই নেতাকে নিয়েও আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মন্তব্য করছেন, ইশরাক হোসেনকে ঠেকাতে ‘আ.লীগ-এনসিপি একাট্টা’। তবে, অনেকেই বলছেন এর মূল কলকাঠি নাড়ছেন পতিত হাসিনা সরকারের অবৈধ মেয়র ও হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, পতিত আওয়ামী লীগের দোসর এবং এনসিপির নেতারা। এনসিপির ওই সংগঠকের বাড়িও লক্ষীপুরে। ঢাকার বংশাল এলাকায় কাপড়ের ব্যবসা করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, আইনজীবী সমিতির নির্বাচনকে আওয়ামী আইনজীবী প্যানেলের বিদ্রোহী গ্রুপ যুগলীগ চেয়ারম্যান শেখ ফজল শামস পরশের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথির হয়ে সুপ্রিম কোর্টে ভাঙচুর চালায় আওয়ামীপন্থী আইনজীবীরা। এ ঘটনায় ২০২৩ সালে ১৫ মার্চ রিগ্যান, অ্যাডভোকেট যুথিসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন আইনজীবী ও নেতার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান একটি মামলা দায়ের করেন। ওইদিন রাত সাড়ে ৮টায় রাজধানীর দোয়েল চত্বর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। ২১ মার্চ তিনি জামিন পান।

জামিনের পর অ্যাডভোকেট সালাউদ্দিন রিগ্যানের স্ত্রী অ্যাডভোকেট তাহেরা খাতুন সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিগ্যান দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে সমালোচনা করে লেখালেখি করেন। যে কারণে তাকে অনেকে সরকারবিরোধী মনে করে। কিন্তু, সে আওয়ামী লীগ পরিবারের সন্তান। একাদশ জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে তিনি আওয়ামী লীগ থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

আওয়ামী লীগ থেকে এমপি হতে চাওয়া এই আইনজীবী এখন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের হয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। গত ২০ মে আওয়ামী লীগ সমর্থিত ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিত চেয়েও নোটিশ পাঠান তিনি। একই দিনে এনসিপির ওই কর্মী ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন দ্রুত আয়োজনের অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রিগ্যানের বেশ কিছু ছবি। তার ফেসবুক প্রোফাইলে এখনো শেখ মুজিব, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভিন্ন ছবি ও পোস্টারের ছড়াছড়ি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

March 12, 2026

কৃষিজমি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

March 12, 2026
March 12, 2026

ভ্রাম্যমাণ আদালতে অসাদাচরণের অভিযোগে জেলহাজতে সাংবাদিক

March 12, 2026
March 12, 2026

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের নির্বাচন নিয়ে হাইকোর্টে শুনানি

March 12, 2026
সর্বশেষ
  • প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়
  • কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা
  • শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
  • কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়

April 18, 2026

কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা

April 17, 2026

শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা

April 16, 2026

কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

April 16, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়
  • কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা
  • শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.