এবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত। খবর ডনের বুধবার (৭ মে) সকালে ৭টায় তিনি এ তথ্য জানান। তার ভিডিও বার্তার ফুটেজের পেছনে সাদা পতাকা উড়তে দেখা গেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিভির শেয়ারকৃত ভিডিওতে সীমান্তে সাদা পতাকা উড়ানোর চিত্র দেখা গেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ‘সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে।’ ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। আতাউল্লাহ তারার বলেন, ‘ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে।’ পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতীয় বাহিনী…
Author: jatvadmin
গত শনিবার, বাংলাদেশ এলডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন দলটি আবারও বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে। দলের প্রায় ৭০% নেতা-কর্মী গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন এলডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এই দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং গণঅধিকার পরিষদের সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভাপতির পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়: * আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা * ঐকমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ প্রণয়ন…
অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক। নেওয়ার সময়ও কেউ তাঁর গায়ে হাত তুলছিলেন। আর কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক। এই অভিনয়শিল্পীকে ধরে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দোসর বলে তাঁরা স্লোগান দিচ্ছিলেন। জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিককে রমনা থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই মুহূর্তে অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশনস) আতিকুল আলম। আতিকুল আলম আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় প্রথম আলোকে বললেন, ‘৪০ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায়। তাঁর জামাকাপড় ছেঁড়া ছিল।…
নরসিংদীতে শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক। আর এ লায়ন সরকার, নরসিংদী। নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন। শেখ কামাল হোসেন নরসিংদীর শিবপুর থানার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মৃত শেখ মফিজ উদ্দিনের ছেলে। এছাড়া তিনি শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। ওসি আফজাল হোসাইন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শেখ কামাল হোসেন। গোপন সূত্রে খবর পেয়ে নরসিংদী পৌর শহরের ভেলানগর…
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না। তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, ‘৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছে। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে।’ এই পুলিশ কর্মকর্তা জানান, কেবল তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট অব অ্যারেস্ট চাওয়া হবে। তাকেই গ্রেপ্তারের কার্যক্রম নেওয়া হবে। মিথ্যা মামলা রোধে আইনি সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি…
পুনরায় নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হলেন খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী। আর এ লায়ন সরকার, নরসিংদী। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।গতকাল শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার বিকেল ৪টা থেকে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় গোপন মতামতের…
ইবি-তে বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসন ও ৩ দফা দাবিতে বিক্ষোভ মোঃ সাইফুল্লাহ, ইবি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন। শনিবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে শিক্ষার্থীরা “কোটা না মেধা, মেধা মেধা” এবং “কোটার নামে অবিচার, মানি না মানব না” ইত্যাদি স্লোগান দেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাঁরা যে তিন দফা দাবি উত্থাপন করেন, তা হলো— ১. ইঞ্জিনিয়ারিং পেশায় ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের…
ফ্যাসিবাদের পতন হয়েছে এখন আমাদের মধ্যেও অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের আধিপত্য, তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নুর বলেন, শুভেন্দু সহ ভারতের কিছু নেতা বলে বাংলাদেশকে দখল করে নিবে। আমরা বলি বাংলাদেশের সাথে লাগতে আইসেন না টিকতে পারবেন না। ভারতই তো অন্য দিকে দখল হয়ে যাচ্ছে। একদিকে পাকিস্তান অন্যদিকে চীন গুতা দিচ্ছে। তাদের সামলাতে জান শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ গুতা দিলে ত্রিমুখী গুতায় টিকতে পারবেন না। গণঅভ্যুত্থানে শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের পতন ঘটায়নি ছাত্র জনতা ভারতের আধিপত্যবাদ উচ্ছেদ করেছে। আওয়ামী লীগ ছিলো ভারতের দাস। তারা এখন পালিয়ে ভারতে অবস্থান…
মাধবদীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে ইঞ্জিনিয়ারকে লাঞ্ছিত চাঁদা দাবি: ঠিকাদারি কাজে বাধা। আর এ লায়ন সরকার, নরসিংদী। নরসিংদীর মাধবদী থানাধীন বালুচর এলাকায় ২৩০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মো. আবু হুর-এর নিকট চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পাওয়ার চায়না ফুজিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড-এর হয়ে প্রকল্পে কাজ করা এই প্রকৌশলী জানান, অভিযুক্ত মো. সুমন কাজী (৪০) গং ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। বলেন আমরা বিএনপির লোক আমাদেরকে চাঁদা দিতে হবে । আবু হুর জানান, তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। সর্বশেষ ২১ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল…
জাতীয় সংসদে আনুপাতিক হারে নির্বাচন ও উচ্চ-নিম্নকক্ষ গঠনের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ তা মেনে নেবে না। শুক্রবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ ভোগান্তিতে রয়েছে। তাই নির্বাচন কমিশনের সদিচ্ছা ও সক্ষমতা যাচাইয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিন। এতে জনগণ বুঝতে পারবে ইসির সদিচ্ছা কতটুকু। নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান…