Author: jatvadmin

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ভেক কথা, অস্পষ্ট কথা। এটা কোন রোডম্যাপ ঘোষণা হয়নি। বিএনপি বারবার বলেছি নির্বাচনী রোডম্যাপ দেয়ার জন্য। না হলে দেশের সংকট কাটবে না।’ বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। এ সময় ফখরুল ইসলাম আরও বলেন, ‘বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে।’

Read More

১৯৭১ সালের ২৬ মার্চ। মহান স্বাধীনতার ঘোষণা এসেছিলো এই দিনটায়। স্বাধীন জাতি হিসেবে তীব্র লড়াই শুরু হয় স্বাধীনতা ঘোষণার পর থেকেই। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে বীর সন্তানদের। একাত্তরের ২৬ মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির ওপর হামলে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। কিন্তু বাঙালি জাতি সর্বশক্তি দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের সূচনা করে। ৯ মাসের ধারাবাহিক রক্তক্ষয়ী লড়াই, অকাতরে আত্মদান এবং বীরত্বের স্বাক্ষর রেখে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। জন্ম নেয় একটি স্বাধীন ভূখণ্ড–বাংলাদেশ। এদিকে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি…

Read More

একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তার অভিযোগ, যারা একাত্তর আর চব্বিশকে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। নাহিদ আরও বলেন, ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেয়া হয় তা মানা হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। এছাড়া সংবিধান আঁকড়ে রেখে পুরোনো বন্দোবস্তেই দেশকে নিয়ে যাওয়ার পাঁয়তারা চলছে বলে…

Read More

কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: চব্বিশের আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় ইফতার মাহফিলের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ উপজেলা। মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে উপজেলার রয়েল পার্টি প্যালেস কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ উপজেলার আহ্বায়ক আল আমিন মিনহাজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ, গনতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ সালেহীন অয়ন, জাতীয় নাগরিক কমিটির সংগঠক আসাদ বিন রনি ও জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারবর্গসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ। ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে…

Read More

বাংলাদেশ আওয়ামী লীগের নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে উজ্জল রায় নামে এক ব্যক্তি। সোমবার (২৪ মার্চ) নির্বাচনের সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেয় ওই ব্যক্তি। নিবন্ধন আবেদনে দেখা যায়, “আওয়ামী লিগ” নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন তিনি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় “বঙ্গবন্ধু এভিনিউ” উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি। আবেদন থেকে আরও জানা যায়, তিনি নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ ভাষণ দেওয়া হবে। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

Read More

সুন্দরগঞ্জে পানকৌড়সহ বিভিন্ন জাতের ধবল বক উঁকিঝুঁকি দিচ্ছে বিদ্যুৎ চন্দ্র বর্মন, রিপোর্টারঃ চারদিকে সবুজের সমারোহ তিস্তার শাখা নদীর মাঝে খানে খাবার সংগ্রহে এক ঝাক বেঁধে নেমেছে পানকৌড়। নদীপাশে দহবন্দ ইউনিয়ন পরিষদের মাঠের বড় বড় ইনট্রি গাছে বাসা বেঁধে রয়েছে তার পাশে রয়েছে ছোট্র বাঁশঝাড়। এই বাঁশঝাড় থেকে উঁকি দিচ্ছে পানকৌড়িসহ বিভিন্ন জাতের ধবল বক, ডাহুক, কোড়া, রাতচরা, ঘুঘু, শ্যামা, দোয়েল, শালিক, বাবুইসহ নাম না জানা আরও অনেক পাখি। বিকেলের সোনালী রোদে গাছের ডালে ডালে পানকৌড়ির পালক জ্বলজ্বল করছে। এমনি দৃশ্য চোখে পড়ে সুুন্দরগঞ্জ পৌরশহরের ৯ নং ওয়ার্ডে। ওই ওয়ার্ডটি বর্তমানে পাখিলাগা মহল্লা নামে পরিচিত হচ্ছে । এখানে প্রতিদিনই পাখি দেখতে…

Read More

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে; কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। সোমবার ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে (অফিসার্স অ্যাড্রেস) তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এ বৈঠকের বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এটি নিয়মিত বৈঠক। সেখানে সেনাপ্রধান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সূত্র জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নানা ধরনের অপপ্রচার, গুজব, উসকানিমূলক বক্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন সেনাপ্রধান। ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে এ আয়োজনের সঙ্গে যুক্ত হন। কর্মকর্তা…

Read More

বগুড়ায় ভিপি সাইফুলের আয়োজনে দোয়া মাহফিল ও ছাগল বিতরণ কর্মসূচি পালিত।  বগুড়া জেলা প্রতিনিধি: শোভন সরকার (পাপন) বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলায় খালাস পাওয়ায় শুকরিয়া আদায় এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (তারিখ উল্লেখ করুন) বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান। তিনি বলেন, “আমি ১৭ বছর ধরে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করেছি। বিএনপির অনেক নেতাকর্মী জেল-জুলুম, গুম ও হত্যার শিকার হয়েছেন। গত ৫ আগস্ট আমরা স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেলেও,…

Read More

উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে দেশের মূল ভূখণ্ডে পৌঁছানোই চট্টগ্রামের সন্দ্বীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম। সেই সন্দ্বীপ থেকে এবার বাস ছুটবে ঢাকা-চট্টগ্রামের পথে। ফেরিতে চেপে সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণ হলো সন্দ্বীপের বাসিন্দাদের। আজ সোমবার (২৪ মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট নৌপথে আনুষ্ঠানিকভাবে চালু হয় ফেরি চলাচল। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে সন্দ্বীপে যাত্রীবাহী ও মালামালবাহী যানবাহন চলাচলও শুরু হয়েছে। সকাল ৯টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সমুদ্রপথে এক ঘণ্টার যাত্রায় ফেরিটি দ্বীপে পৌঁছালে ফেরিঘাটে হাজার খানেক মানুষ একে স্বাগত জানায়। পরে সেখানে ফেরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।…

Read More