সম্প্রতি সেনাবাহিনী ও ক্যান্টনমেন্ট নিয়ে বক্তব্য দেওয়ার জেরে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রোববার (২৩ মার্চ) মধ্যরাতে গ্রেফতার হয়েছেন বলে যে খবর ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। সোমবার (২৪ মার্চ) ভোরে এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ কথা জানান তিনি। মজিবুর রহমান মঞ্জু বলেন, ব্যারিস্টার ফুয়াদ ঠিক আছেন। তার গ্রেফতারের খবরটি সঠিক নয়। তিনি ভালো আছেন। ব্যারিস্টার ফুয়াদের গ্রেফতার নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে। এবি পার্টির ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়েছে। এর আগে, রোববার (২৩ মার্চ) মধ্যরাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেফতারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ আওয়ামী লীগ…
Author: jatvadmin
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চাপ দেওয়ার গুরুতর অভিযোগটি অস্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। একইসঙ্গে ১১ মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে হাসনাত আবদুল্লাহর দেওয়া ফেসবুক পোস্টের বিরোধিতা করেছেন তিনি। সেনাবাহিনীকে নিয়ে হাসনাতের সাম্প্রতিক ফেসবুক পোস্ট আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। এমতাবস্থায় সারজিস নিজের অবস্থান তুলে ধরতে আজ একটি পোস্ট করেছেন। এক্ষেত্রে হাসনাতের ওই পোস্টে কিছু জায়গায় সংশোধন, সংযোজন ও বিয়োজন এনেছেন সারজিস। পাঠকদের জন্য সারজিস আলমের পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ১১ মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন, সংযোজন ও বিয়োজন: সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সঙ্গে…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, এত অতিকথন ভালো নয়। আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন। সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিপর্যের মধ্যে নিয়ে গেছেন, নিয়ে যাচ্ছেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওবার্তায় সাংবাদিক জিল্লুর রহমান এ মন্তব্য করেন।
জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে সাকিব আল হাসানের। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই এই অলরাউন্ডার। আর এই চুক্তি শেষ হতেই এখন প্রকাশ্যে জুয়ার প্রচারে নেমেছেন তিনি। এর আগে ২০২২ সালে একবার ক্রীড়া বিষয়ক নিউজসাইটের আড়ালে আসলে জুয়ার বিজ্ঞাপন করতে নেমেছিলেন সাকিব। তবে সেসময় বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তৎকালীন বোর্ডকর্তারা এ ইস্যুতে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। সাকিব ভুল স্বীকার করে পরে সেই ওয়েবসাইটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তবে এখন পরিস্থিতি পুরোপুরি পালটে গেছে। গেল বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে আছেন…
বেতন ভাতা ঠিক থাকলে সংবাদিকদের কল্যাণ ট্রাস্ট করা লাগতো না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (২২ মার্চ) দুপুরে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ দেওয়া হয়েছে তা মেনে চলার চেষ্টা করা হবে বলেও জানান উপদেষ্টা মাহফুজ। তিনি বলেন, সাংবাদিকতা পেশাকে মানসম্মত করতে কাজ করে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়। এবার মোট ৩৭৪ জন সাংবাদিক ও মৃত সাংবাদিকের পরিবারকে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
একই কোম্পানি, গোষ্ঠী, ব্যক্তি, পরিবার বা উদ্যোক্তা যাতে একই সঙ্গে একাধিক গণমাধ্যমের মালিক না হতে পারে সে বিষয়ে সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। এটি ছাড়াও, মোট ২১টি পয়েন্ট ও তার উপধারায় তাদের রয়েছে একগুচ্ছ সংস্কার প্রস্তাব। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান কামাল আহমেদসহ অন্য সদস্যরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। সেইসঙ্গে গণমাধ্যমকে পুঁজিবাজারে অন্তর্ভূক্ত করার সুপারিশ করেছে কমিশন। প্রথম পর্যায়ে মাঝারি ও বড় মিডিয়া কোম্পানিগুলোকে সর্বসাধারণের জন্য শেয়ার ছাড়া ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়ার সুপারিশ করা হয়েছে। তাদের সুপারিশের মধ্যে আরও রয়েছে, কোনো গণমাধ্যমে নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র…
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ভোট দেওয়ার বয়স ১৬ বছর, আর নির্বাচনে প্রার্থীর বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার সকালে রাজধানীর রূপায়ণ সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ‘আগামীকাল (রোববার) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার সুপারিশমালা জমা দেওয়া হবে। সেখানে ভোট দেওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি।’ গণঅভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই উল্লেখ করে নতুন সংবিধান রচনা করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা। সারোয়ার বলেন, ‘এনসিপি মনে করে, আগামী নির্বাচন গণপরিষদ হওয়া উচিত। সংবিধান সংস্কার কাজ…
আওয়ামী লীগের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে তার মধ্যে অন্যতম জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (২২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। স্ট্যাটাসে ইশরাক হোসেন লিখেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। এটি একটি জলজ্যান্ত গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন। ফ্যাসিবাদের বৈশিষ্ট্য এক ব্যক্তির পূজা, এক নেতার এক দেশ এক দল, সিস্টেম্যাটিক নিপীড়নসহ সব কিছুই জনগণের কাছে প্রমাণিত এবং আদালতেও প্রমাণিত হবে। তিনি আরও লিখেন, এই সংগঠনের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে…
সেনাপ্রধানের পক্ষ থেকে মূল আপত্তিটি ছিল কেন ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হবে, অন্য কেউ নয়। কারণ, ইউনূসের বিরুদ্ধে মামলা রয়েছে এবং তিনি একজন দণ্ডিত ব্যক্তি। এমন একজন ব্যক্তি কীভাবে একটি দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? আওয়ামী লীগ তাকে একেবারেই পছন্দ করে না এবং বাংলাদেশে ৩০-৪০% জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে। তাদের মতামতের বিরুদ্ধে গিয়ে ইউনূসকে প্রধান উপদেষ্টা করা উচিত হবে কি না, এ নিয়ে বিতর্ক ছিল। আসিফ মাহমুদ জানিয়েছেন, সেনাপ্রধান শেষ পর্যন্ত বলেছেন, “আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি।” তিনি জানান, সেনাবাহিনী দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিল যে শেখ হাসিনাকে অপসারণের পর দেশকে কীভাবে পরিচালিত করা…
জনগণের কাছে ক্ষমা চেয়ে গণহত্যার সঙ্গে জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাতে কোনো বাঁধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২১ মার্চ) এক অনুষ্ঠানে তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িত এবং লুটতরাজদের বিচার নিশ্চিত করতে হবে সবার আগে। দক্ষিণখানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এবং সংস্কার কমিশনের সুপারিশগুলো নির্বাচিত সরকার পূরণ করবে বলেও জানান তিনি।