Author: jatvadmin

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিনসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (১৭ মার্চ) ডিএম আলাউদ্দিনের নেতৃত্বে মতলব কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে ডিএম আলাউদ্দিন বলেন, আমি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করি। জুলাই-আগস্ট আন্দোলনে আমি ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ছিলাম। এখন পদত্যাগ করে বিভিন্ন সামাজিক কাজ করে যাব। আমাদের আওয়ামী লীগের দোসর বলে। এজন্য আমি ক্ষমা চাই। এই দোসর দলের রাজনীতি আর করব না। পদত্যাগকৃত নেতাকর্মীদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন, মতলব পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন জাপার সভাপতি সার্জেন কাদের, মতলব দক্ষিণ…

Read More

বেলাবতে এনজিও অফিসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১ মো.এমরুল ইসলাম নরসিংদীর বেলাবতে বেসরকারী সংস্থা আশা এনজিওর অফিসের ভিতরে স্বামী পরিত্যক্তা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রোববার (১৬ মার্চ) বেলাব থানায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মামলাটি রুজু করে বলে জানান, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান। এতে উপজেলার বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়া ও এনজিও আশা’র বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজুকে আসামী করা হয়। পুলিশ আসামী দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে। দেলোয়ার হোসেন রাজু বেলাব গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি এনজিও আশা বারৈচা অফিসে অফিস সহকারী হিসাবে কর্মরত। অপরদিকে মামলার প্রধান আসামী শাহজান…

Read More

মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার মো.এমরুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল হান্নান। এর আগে শনিবার রাত ৮টার দিকে মনোহরদী থানার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা সাকিনস্থ মুরগী বাজারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর শিবপুর থানার আশ্রাবপুর এলাকার মন্তাজ উদ্দিন প্রধান এর ছেলে মো: মামুন প্রধান (৩৬) ও আশ্রাফপুর (চাকবাড়ী) এলাকার মৃত দেলোয়ার হোসেন খান এর ছেলে আজিম খান (২৫)। পুলিশ সুপার জানান, শনিবার রাতে অবৈধ অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে দুই যুবক মনোহরদীর চঙ্গভান্ডাস্থ মুরগী বাজারের পূর্ব পাশে…

Read More

সেবার মান বাড়াতে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ২৫ মেগাহার্টজ তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আসছে জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম ২৬৩ কোটি টাকা চায় নিয়ন্ত্রক সংস্থা। ১০ কিস্তিতে তরঙ্গের দাম পরিশোধের সুযোগ পাবে অপারেটররা। তবে তরঙ্গের এই দাম নিয়ে দেখা দিয়েছে বিরোধ। উচ্চ দামে তরঙ্গ কিনতে চায় না মোবাইল অপারেটররা। বিটিআরসির সঙ্গে একাধিক বৈঠকে ২৬৩ কোটি টাকা ভিত্তিমূল্য নিয়ে আপত্তি তুলেছে তারা। জানা গেছে, মোবাইলে কথা বলার সময় হঠাৎ কেটে যাচ্ছে কল কিংবা ঠিকমতো শোনা যায় না কথা। টেলিকম সেবায় কলড্রপে গ্রাহক ভোগান্তির সঙ্গে বাড়ে খরচও। গ্রাহক অনুপাতে কম ব্র্যান্ডের তরঙ্গ পর্যাপ্ত না…

Read More

‘বল পুলিশ আমার বাপ। এই বলে মুখের ভেতর গোল আলু ঢুকিয়ে কয়েকজন মিলে বেদম মারধর। এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরলে আবারও মার।’ মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত থানার একটি কক্ষে আটকে রেখে এমন নির্যাতন চালানোর অভিযোগ করেন ছাত্রদল নেতা শাওন কাবী। এর আগে একই রাতে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকা থেকে তাকে আটক করেন উপপরিদর্শক খোকন চন্দ্র দাশ। অভিযোগ ছিল, সড়কে একজন কন্টেন্ট ক্রিয়েটর ও তার গাড়ির চালককে মারধর। তবে ওই সময় পুলিশ কাবীকে আটক করতে গেলে সেখানে পুলিশের সঙ্গে তার বাদানুবাদ হয়।শাওন কাবীর অভিযোগ, উপপরিদর্শক খোকন চন্দ্র দাশসহ আরও কয়েকজন পুলিশ সদস্য…

Read More

গার্ডিয়ান লাইফ ইন্সুইরেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই। বিদ্যুৎ চন্দ্র বর্মন বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় আজ বুধবার সকাল ৯টা ৩১ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে সৈয়দ মঞ্জুর এলাহী মারা যান। সৈয়দ মঞ্জুর এলাহী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে প্রথম আলোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সৈয়দ নাসিম মঞ্জুর জানান, মৃত্যুর আগপর্যন্ত তিনি ও…

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, পুলিশের সাথে যে ঘটনা ঘটেছে এর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। যদি আন্দোলনকারীদের পক্ষ থেকে পুলিশকে অ্যাটাক করা হয় তাহলে তার একটা বিচার হওয়া দরকার। এ ঘটনাকে জঘন্য ঘটনা বলেও মন্তব্য করেছেন তিনি। নুরুল হক নুর বলেন, আইনশৃঙ্খলা বাহনীকে আমরা যদি এভাবে টার্গেট করি তাঁরা তো চুপ হয়ে থাকবে। তখন এই যে রাস্তায় চুরি, ছিনতাই, ধর্ষণ হলে আমরা যে আইনের প্রতিকার চাইবো তা তো করতে পারবে না। একইসাথে আবার আইনশৃঙ্খলা বাহিনী সেই অতি উৎসাহিত সদস্যরা যদি একজন নারী কিংবা ছাত্র তাদের সাথে মার্জিত ভাষায় কথা বলা যায়। সেটা না করে অতি উৎসাহিত হয়ে যদি…

Read More

গাজা ও বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নরসিংদী জেলা পুলিশ। আর এ লায়ন সরকার, নরসিংদী। নরসিংদীতে ট্রাকভর্তি গাঁজা ও বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এক সংবাদ সন্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া গ্রামের আবু তাহের এর ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই জেলার গন্ধবপুর গ্রামের শাহনুর রহমানের ছেলে মসিউর আলম (২২)। এসময় তাদের কাছ থেকে ১২০ (একশত বিশ) কেজি গাঁজা, ১৩০ (একশত ত্রিশ) বোতল ফেন্সিডিল ও ১টি মিনি ট্রাক উদ্ধার করা হয়। পুলিশ সুপার…

Read More

জাতিসংঘের খাদ্য ব্যবস্থা সামিট+২ স্টকটেকিং মোমেন্টে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ ইতালিতে  পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করে কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ ঘন্টা যাত্রাবিরতির পর স্থানীয় সময় ১টা ৪০মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪০ মিনিটে) রোম ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে ভোর ৫টা ৫ মিনিটে উড্ডয়ন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের (ইউএন) মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে জাতিসংঘের খাদ্য ব্যবস্থা +২ স্টকটেকিং মোমেন্ট (ইউএনএফএসএস+২) সম্মেলনে যোগ দিচ্ছেন। ইউএনএফএসএস+২ সম্মেলনটি ২৪-২৬ জুলাই রোম, ইতালিতে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন…

Read More

ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কের পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় শিশুসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসার ডা. জহিরুল ইসলাম। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বলেন, খুলনা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়। তিনি বলেন, বিষয়টি…

Read More