Author: jatvadmin

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ১২টি দলের তালিকা থেকে মাত্র দুটি দল টিকেছে পরবর্তী ধাপের বাছাইয়ের জন্য। আর এক ধাপ টপকাতে পারলেই ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) বিষয়ে সোমবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২৬ জুলাইয়ের মধ্যে কারও কোনো আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। মো.…

Read More

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার গুনগত মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন, ‘আমাদের শিক্ষার মান অনেক উন্নত হয়েছে। শিক্ষার মান আরও উন্নত করে আমরা বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। এটা আমাদের লক্ষ্য এবং এটি অর্জনে আমাদের কাজ করতে হবে।’ আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের জাতীয় কাউন্সিল এবং বৃত্তি বিতরণ-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিক্ষার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির যুগে নিরন্তর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে প্রজন্মের পর…

Read More

আওয়ামী লীগ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে । আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী মঙ্গলবার (১৮ জুলাই) রাজশাহী,  চট্টগ্রাম, বরিশাল ও সিলেট এবং বুধবার (১৯ জুলাই) রংপুর, রাজধানী ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত জেলার সকল জেলা ও মহানগরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

Read More

বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে তাদের মা নাকানো এরিকোর জিম্মায় রাখার আদেশ দিয়েছেন আদালত। এদিন বাবা ইমরান শরীফের আপিল খারিজ করে দিয়েছেন আদালত। নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা’র বাবা ইমরান শরীফের আপিল খারিজ করে মায়ের পক্ষে রায় দিয়েছেন আদালত। এরআগে গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ বিষয়ে রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, মায়ের জিম্মায় থাকবে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। একই সঙ্গে মেয়েদের নিয়ে জাপান যেতে পারবেন তাদের মা নাকানো…

Read More

আসন্ন ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে নির্বাচনী এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ও ভোটের দিন ২৪ ঘণ্টার জন্য অন্যান্য যান চলাচলেও বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৫ জুলাই) ১২টা থেকে মঙ্গলবার ১২টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া ১৬ জুলাই ১২টা থেকে ১৭ জুলাই ১২টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার ও ইজিবাইক। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে কোনো কোনো গাড়ি চলাচল করতে পারবে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান গণমাধ্যমকে জানান,…

Read More

আজ ১৬ জুলাই। বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা  বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয়। এসব দাবির প্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। সেদিন ভোরে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য সম্পূর্ণ বে-আইনীভাবে শেখ হাসিনার ধানমন্ডিস্থ বাসভবন সুধা…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার সবসময় তাদের পাশে আছে। তিনি বলেন, ‘দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করুন। আমরা সব সময় আপনাদের (ব্যবসায়ীদের) পাশে আছি।’ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত বিজনেস কনফারেন্স অন বিল্ডিং স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি ব্যবসায়ীদের উদ্ভাবনী ধারণা কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে নতুন বাজার ও পণ্য খুঁজে বের করার অনুরোধ জানিয়ে বলেন, এ জন্য সরকার সর্বদা তাদের পাশে থাকবে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কখনো কোনো ব্যবসায়ীকে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখে বিচার করে…

Read More

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চেয়েছে বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে ঢাকা সফররত ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। দুপুর ১২টায় শুরু হওয়া ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে সেলোরি রিকার্ডোর নেতৃত্বে ইইউর আরও চারজন অংশে নেন। আর আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সংবিধান ও আইনি কাঠামোর ওপর নির্ভর নির্বাচন চেয়েছে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, আজ তারা আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন।…

Read More

আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে । শনিবার (১৫ জুলাই) সকালে আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪…

Read More

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। এর আগে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা আইনের ৮ ধারা মোতাবেক প্রশাসন ভবনের ২০২ নম্বর কক্ষে ছাত্র-শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রাক্তন সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাচ্ছুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী। এর আগে, গত ১২ জুন ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় আত্মপক্ষ সমর্থন করে মৌখিক বক্তব্য দিতে ক্যাম্পাসে আসেন…

Read More