Author: jatvadmin

আজ বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধন কেন্দ্র (এসটিপি) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আশপাশের নদীগুলোকে দূষণের হাত থেকে রক্ষার লক্ষে ঢাকার খিলগাঁও এলাকায় উদ্বোধন করবেন। মঙ্গলবার (১১ জুলাই) ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়েরেজ অথরিটির (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান এক ব্রিফ্রিংয়ে এ কথা বলেন। তাকসিম এ খান বলেন, বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী ঢাকায় দশেরকান্দি স্যুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। দেশে এটাই প্রথম এ ধরনের প্লান্ট। প্রতিদিন ৫ মিলিয়ন মেট্রিক টন পয়ঃশোধন ক্ষমতাসম্পন্ন দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃশোধন কেন্দ্র এটি। যা রাজধানীর মোট পয়ঃশোধনের ২০ থেকে ২৫ শতাংশ। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ঢাকার শতভাগ পয়ঃশোধন…

Read More

আগামীকাল নগরীর খিলগাঁও এলাকায় প্রতিদিন ৫০ মিলিয়ন পয়ঃশোধন ক্ষমতাসম্পন্ন দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়:শোধন কেন্দ্র (এসটিপি) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । যা রাজধানীর আশপাশের নদীগুলোকে দূষণের হাত থেকে রক্ষা করবে। ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়েরেজ অথোরিটি (ওয়াসা)’র ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান গতকাল মঙ্গলবার এক সংবাদ ব্রিফ্রিংয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী  আগামীকাল ঢাকায় দশেরকান্দি স্যুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। দেশে এটাই প্রথম এ ধরনের প্লান্ট। ঢাকার আফতাবনগরে তার অফিস সাইটে প্লান্ট সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে খান আরো বলেন, প্লান্টে দৈনিক ৫ মিলিয়ন মেট্রিক টন পয়ঃশোধন প্রক্রিয়ার ক্ষমতা আছে-যা রাজধানীর মোট পয়ঃশোধনের ২০ থেকে ২৫ শতাংশ। ঢাকা ওয়াসা প্রধান নির্বাহী আরো…

Read More

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম বদলানোর প্রস্তাব করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। প্রস্তাবিত নাম স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি। যা সংক্ষেপে করা হয়েছে আবেদ ইউনিভার্সিটি। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানাতে নতুন নাম প্রস্তাব করা হয়েছে। গত মে মাসে শিক্ষা মন্ত্রণালয়ে এই নাম পরিবর্তনের আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর এ বিষয়ে মতামত দিতে আবেদনটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ইউজিসি এখনও এ বিষয়ে মতামত জানায়নি। এদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি অংশের উদ্বেগ রয়েছে। তাদের শঙ্কা,…

Read More

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বড় জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হয়। প্রাপ্ত ফলাফলে গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে ৪২ হাজার ১২২টি, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে ৫ হাজার ২৬৩টি এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর রাজ্যের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গ্রাম পঞ্চায়েতে ৯ হাজার ৩০৭টি, পঞ্চায়েত সমিতিতে ৫৭২টি এবং জেলা পরিষদে ১৫টি আসনে জয় পেয়েছে। কিছু কেন্দ্রের ফলাফল এখনও ঘোষণা হয়নি। সোমবার (১০ জুলাই) ভোট গ্রহণের সময় বেশ কয়েকটি কেন্দ্রে সহিংসতা হয়েছে। এতে অন্তত ১৫…

Read More

নেপালে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ছয় আরোহীর সকলেই নিহত হয়েছেন। উড্ডয়নের পর পরই হেলিকপ্টারটি এভারেস্ট পর্বতমালার কাছাকাছি লিক্ষু স্থানে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে আরো জানিয়েছে, ‘দ্য মানাং’ এয়ারের হেলিকপ্টারটি লুকলা থেকে রাজধানী কাঠমান্ডু যাচ্ছিল। মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৪ মিনিটে উড্ডয়নের প্রায় ১০ মিনিটের মাথায় হেলিকপ্টারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারে মেক্সিকোর একই পরিবারের পাঁচজন এবং  নেপালের একজন বৈমানিক ছিলেন। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার প্রতাপ বাবু তিওয়ারি জানান, ছয়টি লাশ উদ্ধার করে কাঠমান্ডু নিয়ে আসা হয়েছে। উদ্ধারকাজে দু’টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।…

Read More

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতির মাঠ। দেশে বাড়ছে বিদেশীদের আনাগনা। ইইউসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করছেন। নিজেদের গ্রহণযোগ্যতা জনসমর্থন আদায়ে রাজপথে নেমেছে বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই। বুধবার (১২ জুলাই) রাজধানীতে একই দিনে সমাবেশ করবে আওয়ামী লীগ ও বিএনপি। ফলে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতির মাঠ। সমাবেশকে সামনে রেখে রাজনৈতিক সংঘাতের শঙ্কা করছেন কেউ কেউ। শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগ, আর বিএনপি নয়। রাজধানীতে বুধবার গণঅধিকার পরিষদ, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম এবং গণতন্ত্র মঞ্চসহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠন সমাবেশ করবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে…

Read More

চার দফা জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য । মঙ্গলবার (১১ জুলাই) মাউশি এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়। এতে বলা হয়, সম্প্রতি দেশের কোনো কোনো স্থানে বন্যা দেখা নিয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে মাউশির আওতাধীন বন্যাকবলিত এলাকার সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্দেশনাগুলো হলো- ১. বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা নিতে হবে। ২. সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ৩. পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা-উপজেলা-থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা…

Read More

নেপালে একটি হেলিকপ্টার মঙ্গলবার নিখোঁজ হয়েছে। পাঁচ মেক্সিকান পর্যটক ও এক নেপালি পাইলট নিয়ে এটি  নিখোঁজ হয় কোম্পানি এ কথা জানায়। মানাং এয়ার হেলিকপ্টারটি স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটে (গ্রিনীচ মান সময় ০৪১৯ টায়) এভারেস্ট অঞ্চলের লুকলার কাছাকাছি সুরকে থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাত্রা করে। কিন্তু প্রায় ১০ মিনিট পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর এএফপি’র। মানাং এয়ারের রাজু নেউপানে এএফপি’কে বলেন, ‘তদন্ত চলছে। অনুসন্ধানের জন্য আমরা আরেকটি হেলিকপ্টার পাঠিয়েছি। নেপাল দুর্বল বিমান চলাচল নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। সর্বশেষ প্রায় ছয় মাস আগে এক বিমান দুর্ঘটনায় ৭২ জন আরোহির মৃত্যু হয়।

Read More

আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা করি শিগগিরই মিয়ানমার রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেবে। প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান। মঙ্গলবার (১১ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে পাবলিক হেলথ ডিপ্লোম্যাসিবিষয়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা বিশ্বমানের করতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। গত সাড়ে ১৪ বছরে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করি। আরও আড়াই হাজার কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আমাদের স্থাপিত কমিউনিটি ক্লিনিকগুলো…

Read More

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ব্যক্তিগত সহকারি মোহাম্মদ তোফায়েল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী রেবেকা মমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০৪ সালে তার স্বামীর মৃত্যুর পর তিনি মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি আসনে নৌকার হাল ধরেন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরপর…

Read More