তীব্র তাপপ্রবাহের কারনে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী কাল ৫ জুন থেকে ৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কোমালমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
Author: jatvadmin
আজ নতুন যাত্রীবাহী ট্রেন- চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ট্রেনটি চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করবে। প্রধানমন্ত্রী নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগদানের মাধ্যমে হুইসেল বাজিয়ে ও পতাকা নেড়ে ট্রেনের উদ্বোধন করেন। আধুনিক সুযোগ-সুবিধা সহ ৮০০ জন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন নতুন চিলাহাটি এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন চিলাহাটি-ঢাকা-চিলাহাটিতে চলাচল করবে। হলদিবাড়ী-চিলাহাটি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু করায় চিলাহাটি রেলওয়ে স্টেশন নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠেছে। পণ্য বোঝাই ওয়াগনের পাশাপাশি এই রুটে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস চলাচল করছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার…
জেলে বসেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনাগুলো করেছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) বিকেলে ওয়াশিংটনের হোটেল রিজ কার্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। আইএমএফ প্রধানের সঙ্গে আলাপে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, জেলে থাকা অবস্থায় বাংলাদেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেই পরিকল্পনাগুলো করেছি। ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করি। দেশের এই উন্নয়ন রাতারাতি হয়নি, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল।…
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। চলবে ১টা পর্যন্ত। চলতি বছরে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। এবার এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া প্রশ্নফাঁস ও গুজব ঠেকাতে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে ফেসবুকে প্রশ্নফাঁস নিয়ে গুজব এবং মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেনে নজর রাখা হবে। একইসঙ্গে…
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তার বাসা থেকে গভীর রাতে তুলে নেওয়ার ৩০ ঘণ্টা পর ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, এই ঘটনা একজন সাংবাদিক, দেশের একজন নাগরিকের জীবনের নিরাপত্তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করেছে।পাশাপাশি গণমাধ্যমকে নিয়ন্ত্রণের এবং প্রয়োজনে শায়েস্তা করার ভয়ঙ্কর উদাহরণ তৈরি করেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থেকে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে টিআইবি। সাংবাদিক শামসুজ্জামানকে দৃশ্যত অবৈধভাবে তুলে নিয়ে যাওয়ার ৩০ ঘণ্টা পর তাকে আদালতে উপস্থাপন এবং মাঝের সময়টিতে নিখোঁজ থাকার…
দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ইনস্টিটিউশনাল প্রাক্টিস কার্যক্রম চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৩টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে, ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার’ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা ১২টি জেলায় এবং ৩৯টি উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করতে যাচ্ছি। এ সেবার মাধ্যমে দেশের জনগণ বিকেল ৩টার পরে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাসেবা পাবে। ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। বিশেষজ্ঞ চিকিৎসক এবং কনসালটেন্ট তাদের নিজ হাসপাতালে বসে রোগী দেখবেন। রোগীর কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে সেগুলোও করা হবে। উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালের চিকিত্সক,…
ঘরের বাইরে যাওয়ার আগে অনেক নারী মেকআপ করে থাকেন। মেকআপ করা প্রায় প্রতিটি নারীর শখ।এটি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। আর চোখে কাজল লাগানো মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এই কাজল লাগানোর ফলে চোখ সাধারণত খুব সুন্দর ও বড় দেখায়। ঘর থেকে বেরোনোর সময় সাজগোজের করার সময় থাকে না অনেকের কাছেই। তখন চোখে একটু কাজল লাগিয়েই সেজে নেন অনেক নারী। কিন্তু কাজল লাগানোর সময় অনেকেই কিছু ভুল করেন। আর তার জেরে হয়তো চোখের কাজল ঘেঁটে যায়। তাই চোখে কাজল লাগানোর সময় কী কী ভুল এড়িয়ে চলবেন। প্রথমে আপনার চোখের রং বুঝে সেই অনুযায়ী সঠিক শেড ও ফর্মুলা বেছে…
রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।এদিন শামসুজ্জামানকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। সকাল ১০টার দিকে তাকে আদালতে আনা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আবু আনছার। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে…
এক কর্মস্থলে তিন বছরের বেশি থাকতে পারবেন না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তর-সংস্থার কর্মকর্তারা। যারা এরই মধ্যে দুই থেকে তিন বছর অতিক্রম করেছেন তাদের বদলির তালিকা তৈরির কাজ শুরু করেছে মন্ত্রণালয়। বদলি হবে ধাপে ধাপে। মন্ত্রণালয়ের চলতি মাসের সমন্বয় সভায় এ তালিকা উপস্থাপন করতে বলা হয়েছে। যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বদলি হবে প্রথম ধাপে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বদলি প্রক্রিয়ার বিষয়ে জাগো নিউজকে বলেন, যে সব কর্মকর্তার তিন বছর অতিক্রম হয়েছে তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি গত সমন্বয় সভায় নতুন করে আলোচনা করা হয়। এ…
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ভিন্ন ধাঁচের টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ দল। বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষেও একই মানসিকতা ধরে রেখেছে তারা।ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দেখা গেছে আক্রমণাত্মক মনোভাবের ছাপ। আইরিশদের বিপক্ষে টানা দুই ম্যাচে দুই’শ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। রেকর্ড রান এসেছে পাওয়ার প্লেতেও। ব্যাটিংয়ে আক্রমণাত্মক মনোভাবের প্রতীক হয়ে উঠছেন রনি তালুকদার। এই উদ্বোধনী ব্যাটার প্রথম ম্যাচে ৩৮ বলে ৬৭ রান ও দ্বিতীয়টিতে ২৩ বলে করেন ৪৪ রান। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, দলের প্রতি অধিনায়ক সাকিব আল হাসানের বার্তা। টিম হোটেলে তিনি বলছিলেন, ‘সাকিব ভাই কিংবদন্তি খেলোয়াড়; সেটা আপনারাও জানেন। উনার সঙ্গে যখন আমি আবাহনীতে খেলেছি আজ থেকে ১২ বছর…