Author: jatvadmin

নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, আগামী এক বছরে বাচ্চাদের মধ্যে যে পরিবর্তন আমরা দেখতে পাবো তা দেখে আমরাই চমকপ্রদ হবো। এক্ষেত্রে শিক্ষকদের বিরাট একটা মানসিক ভূমিকা লাগবে। আমাদের ধৈর্য এবং ইতিবাচক একটা মনোভাব নিয়ে এগোতে হবে। এই শিক্ষাক্রম বাস্তবায়িত হলে নোট বই, গাইড বই, কোচিংয়ের প্রয়োজন হবে না। বইগুলো ভিন্ন, লেখা ভিন্ন, ধরন ভিন্ন, শেখার পদ্ধতি ও পরিসরসহ মূল্যায়ন পদ্ধতিও ভিন্ন। এর মাধ্যমে বেশি নাম্বার পাওয়ার ধারণা বদলে যাচ্ছে। শিক্ষায় ভালো না করতে পারলে অন্যদিকে যত ভালোই করি না কেন, কোনো লাভ হবে না। অনেকেই অনেক সমালোচনা করছেন। তবে যত বিরোধিতাই থাকুক, নতুন শিক্ষাক্রম কার্যকর হবেই। বুধবার…

Read More

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী করোনাকালেও নিয়মিত অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটকেও বেশ জনপ্রিয়। এ ছাড়া অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও তার রয়েছে সরব উপস্থিতি। নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সারাবছর ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ‘১৩টি প্রশ্ন’ শিরোনামের অনুষ্ঠানে নিজের বেশ কয়েকটি ইচ্ছার কথার জানিয়েছেন। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে মৌসুমী বলেন, ‘প্রথমত বলব আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। আশা করি ক্ষমা করে দেবেন। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না…

Read More

দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সময় কারাভোগের পর ২০২০ সালের মার্চে শর্তসাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারপর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ আছেন তিনি। এরমধ্যে নানা শারীরিক জটিলতা নিয়ে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। পরিবারের সদস্যরা বলছেন, অসুস্থ থেকেও খালেদ জিয়া রোজা রাখছেন। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম গণমাধ্যমকে বলেন, গত বছরের মতো এবারও রোজা রাখছেন খালেদা জিয়া। নিয়মিত নামাজ পড়েন, পত্রিকা পড়েন। এ ছাড়া তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমানের সঙ্গে ফোনে কথা বলে সময় কাটাচ্ছেন তিনি বলেন, রোজায় খালেদা জিয়ার দেখভালের জন্য প্রয়াত আরাফাত…

Read More

মালবোঝাই করা ট্রাকে যাতায়াত না করাসহ শমিকদের ৬ নির্দেশনা দিয়ে এ বছর ২১ এপ্রিল (শুক্রবার) থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আগামী ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে সম্ভাব্য তারিখ ধরে এ সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করবে, পাশাপাশি স্ব-স্ব কারখানা নিজস্ব শিপমেন্ট, কার্যাদেশ প্রোডাকশনের সঙ্গে সমন্বয় করে যদি সুযোগ থাকে ঈদের দু-তিন দিন আগে শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধ করেছে সংগঠনটি। সোমবার সদস্যভুক্ত কারখানাদের এ নির্দেশনা দেয় পোশাক খাতের এ সংগঠনটি। একইসঙ্গে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের নিরাপদে গ্রামের বাড়ি যাওয়া-আসা নিয়ে…

Read More

মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) কে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার দেশটির সামরিক জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন এ কথা ঘোষনা করে। এনএলডিসহ ৪০টি দল নির্ধারত সময়ে নতুন নির্বাচনী আইনে নিবন্ধন করতে ব্যর্থ হয়। সে কারণে তাদেরকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। আল-জাজিরা রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়, দেশটিতে সামরিক বাহিনীর তৈরি নতুন কঠোর নির্বাচনী খসড়া আইনে পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় দলগুলোকে বিলুপ্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে সেনা-সমর্থিত দলগুলোর বিরুদ্ধে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় এনএলডি। আজ বুধবার দলটির‘ নিবন্ধন বাতিল’ হয়ে যাবে। ২০২০…

Read More

ঢাকাসহ দেশের আট বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (২৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের…

Read More

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের হাতছানি  টাইগারদের। ইতোমধ্যে প্রথম ম্যাচে জিতে এগিয়ে রয়েছেন টাইগাররা। আজ সফরকারীদের হারাতে পারলে সিরিজ জয়সহ প্রথমবার টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে ব্যাটিং করেছিল বাংলাদেশ দল। টাইগার শিবিরে যে পরিবর্তনের হাওয়া বইছে সেটি বেশ ভালো করেই বোঝা যাচ্ছিল প্রথম ম্যাচেই। দলের দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার শুরুতেই করেন আগ্রাসী ব্যাটিং। লিটন ৪৭ রানে ফিরলেও রনি তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। এদিকে দীর্ঘদিন পর টাইগারদের হয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন শামীম হোসেন পাটোয়ারী। তিনিও রেখেছিলেন নিজের স্বাক্ষরতার পরিচয়। আউট হওয়ার আগে এই ব্যাটার করেছিলেন…

Read More

প্রতি কেজিতে ৮০ থেকে ৯০ টাকা কমে এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৯০-১৯৫ টাকা নির্ধারণের পরেই এমন নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে বাজারে। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা দরে। যা একদিন আগেও ২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা জানান, করপোরেট কোম্পানিগুলো দাম কমিয়ে দেওয়ার কারণে প্রান্তিক খামারে মুরগির দাম আরও বেশি কমেছে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, এ দাম আরও কমতে পারে বলেও জানান তারা। কারওয়ান বাজারের…

Read More

পায়ের জাদুতে পুরো বিশ্বকে মুগ্ধ করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। নান্দনিক ছন্দে মেসি কেড়ে নিয়েছেন ফুটবলপ্রেমীদের হৃদয়। এবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারে শততম গোলের পাশাপাশি হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইনদের দানবীয় ফুটবলের কাছে পাত্তাই পায়নি কুরাসাও। ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন বিশ্বচ্যাম্পিয়নদের এই অধিনায়ক। শেষ পর্যন্ত ৭-০ গোল ব্যবধানের জয় নিয়ে মাঠে ছেড়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় নিজেদের মাঠে সান্তিয়াগো দেল এস্তেরোতে নেমেছিল আকাশি-নীল জার্সিধারীরা। ম্যাচের প্রথমার্ধেই ৫ গোল করে উৎসবে মাতে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আসে আরও দুই গোল। তবে সফরকারীদের গোলকিপার এলয় রুম দানবীয় ভূমিকায় ৯টি সেভ না করলে…

Read More

প্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। এদিকে ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি। বিভিন্ন ইস্যুতে অনুরাগীরা তার সাহসিকতার পরিচয় পেয়েছে। মাহিয়া মাহি মা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন। মাহিকে টেগ করে সেই পোস্টে লেখেন, ‘শুভেচ্ছা, পোলার মা’। মাহি ও তার পুত্র সুস্থ আছেন। তার স্বামী রকিব সরকার সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Read More