বকেয়া ও কারিগরি জটিলতায় দেড় মাস ধরে ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ছাপা বন্ধ রয়েছে। স্মার্টকার্ড ছাপা বাবদ নির্বাচন কমিশনের (ইসি) কাছে ১১৪ কোটি টাকা পায় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। ২০১৬ সালে প্রথম নাগরিকদের হাতে ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট আইডি কার্ড তুলে দেয় নির্বাচন কমিশন। সেই থেকে আজ পর্যন্ত ৭ কোটি ১০ লাখের বেশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রিন্ট করেছে ইসি। অর্ধেকের বেশি নাগরিক এখনও স্মার্ট আইডি কার্ড পায়নি। ২০২৫ সাল নাগাদ সব নাগরিককে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির। ইসি-সংশ্লিষ্টরা বলছেন, স্মার্টকার্ড প্রিন্ট করার জন্য ৭ বছর আগে ফ্রান্স থেকে ১০টি মেশিন আনা হয়েছিল। মেশিনগুলোর মেয়াদকাল…
Author: jatvadmin
স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী মারা গেছেন।বুধবার (২৯ মার্চ) ভোর ৪টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, হেলিকপ্টারে করে সকাল ১০টায় তার মরদেহ ঝিনাইদহে নেওয়া হবে। সেখানে জানাজার পর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। এ সময় নূরে আলম সিদ্দিকীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এরপর সাভারে নিজের করা মসজিদের পাশে তাকে দাফন করা হবে। নূরে আলম সিদ্দিকীকে মুক্তিযুদ্ধের চার খলিফার একজন হিসেবে উল্লেখ করা হয়। মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি। নূরে আলম সিদ্দিকী ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন…
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত ১৭ বাংলাদেশির অবস্থাও গুরুতর। সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওমরাহ যাত্রী বহনকারী বাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় ১৪ বাংলাদেশিসহ এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন। নিহত বাংলাদেশির হলেন নোয়াখালীর সেনবাগের মো. শরিয়ত উল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আওয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কুমিল্লার মুরাদনগরের রাসেল মোল্লা, কক্সবাজারের…
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে, দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের চিকিৎসার সব ধরনের উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে, গত ২৭ মার্চ সৌদি আরবের আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ বাংলাদেশিসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত ১৭ বাংলাদেশির অবস্থাও গুরুতর। জানা গেছে, ওমরাহ যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। এর…
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। বন্দুকধারী একজন ট্রান্সজেন্ডার।নিহতদের মধ্যে তিন শিশু ও তিনজন বয়স্ক মানুষ রয়েছেন। সোমবার (২৭ মার্চ) ন্যাশভিল শহরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও বিবিসি। আক্রমণকারীর কাছে ওই স্কুলের পুরো নকশা ছিল। হাতে আঁকা ওই নকশায় কোথা দিয়ে স্কুলে ঢোকা যায় তা দেখানো ছিল। পুলিশ জানিয়েছে, আক্রমণকারীর কাছে দুইটি সেমি-অটোমেটিক রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। ট্রান্সজেন্ডার ওই খুনির নাম অড্রে হেল। তার বয়স ২৮ বছর। পরে পুলিশের গুলিতে তিনিও মারা গেছেন। এ কনভেন্ট স্কুলে প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্লাস হয়। প্রায় দুইশ’ ছাত্রছাত্রী সেখানে পড়ে। যে তিনজন পড়ুয়া গুলিতে মারা গেছে,…
ভোটের দিনে নির্বাচন কমিশন অনুমোদিত সাংবাদিক ও পর্যবেক্ষকদের বাধা দিলে বা সম্পদ বিনষ্ট করলে দুই থেকে ৭ বছর পর্যন্ত সাজার বিধান রেখে নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ইসির এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় এবার সংসদের আসন্ন অধিবেশনে এটি বিল আকারে উঠতে পারে। বিল পাস হলে দলগুলো নারী কোটা পূরণে আরও সাত বছর সময় পাচ্ছে। আগামী ৬ এপ্রিল সংসদের ২২তম অধিবেশন বসবে। এছাড়া মন্ত্রিসভা…
আগামী এপ্রিল মাসের ৪ তারিখে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রাথমিকভাবে এই প্রকল্পের ভাঙ্গা থেকে মাওয়া সংযোগ রেলপথের ৪২ কিলোমিটার অংশে ট্রেন চলবে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম সংবাদমাধ্যমকে এ কথা বলেন। তিনি বলেন, যদিও ৩০ মার্চ সেতুতে কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু সেটি না হওয়ায় ৪ এপ্রিল পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। কারণ আর মাত্র ৭ মিটার কাজ বাকি আছে। এখানে শুধু স্লিপার বসানোর কাজ বাকি। এটা হয়ে গেলেই ট্রেন চালু করা যাবে। এদিকে গত ফেব্রুয়ারির শেষ দিকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়, নির্ধারিত সময়ের…
নওগাঁয় আটকের পর র্যাব হেফাজতে মারা যাওয়া সুলতানা জেসমিনের (৪৫) মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিবাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। ঘটনার বর্ণনায় তিনি বলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব এনামুল হকের নামে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চাকরির নামে প্রতারণা করে আসছিল একটি চক্র। তারা এনামুলের নামে বিপুল অর্থ আদায় করে আসছিল। এমন প্রতারণার শিকার হয়ে এনামুল ২০২২…
https://www.youtube.com/watch?v=QNbKVzL9G_o