Author: jatvadmin

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ মার্চ) নির্বাচন ভবনের অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় উপস্থিত হয়ে এমন নির্দেশনা দেয় পুরো কমিশন।সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, আজ আমাদের মাসিক সমন্বয় ছিল। ইসির সব কর্মকর্তাদের এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে বসেছিলাম। নির্বাচন কমিশনাররা আজ থাকার ইচ্ছা পোষণ করেছিলেন এবং তারা (প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ পুরো কমিশন) ছিলেন। ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নির্দেশনা দিয়েছেন, যেন তাদের ঘোষিত রোডম্যাপ থেকে আমরা পিছিয়ে না পরি। এক্ষেত্রে নির্বাচনের আপ টু বটম, মালামাল ক্রয় থেকে…

Read More

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেফতারের বিষয়টি আগে জানালে ভালো হতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তাকে যখন গ্রেফতার করা হয়, তার আগে মামলা হয়েছে, মামলা হওয়ার পরেই তাকে গ্রেফতার করা হয় এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে কোর্টে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সংবাদপত্রে বিজ্ঞাপনে বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বাসা থেকে তুলে নেওয়ার ৩০ ঘণ্টার বেশি সময় পর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার দেখানোর বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমি এ ব্যাপারে একমত। গ্রেফতার করার পর তাকে…

Read More

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে আসন ভিত্তিক নয়, জেলা ভিত্তিকই রিটার্নি কর্মকর্তা নিয়োগ করা হবে। বৃহস্পতিবার (৩০ মার্চ) মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।মো. জাহাংগীর আলম বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়ে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলে গণমাধ্যমে দেখছি। মিডিয়াতে দুটো বিষয়ে ভিন্ন রকম প্রতিবেদন এসেছে। তিনি বলেন, আগে আইনে জেলা শব্দটি ছিল, এখন সেখানে আসন শব্দটি যোগ করার প্রস্তাব করা হয়েছে। এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। প্রকৃত বিষয় হচ্ছে এরকম-আমরা যখন জাতীয় সংসদ নির্বাচন করি তখন সেখানে একটা জেলার ক্ষেত্রে একজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়,…

Read More

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।খুনি মোশতাক জিয়ার অবৈধ সরকারের কুখ্যাত ইনডেমনিটি অর্ডিন্যান্স: পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এক কালো আইন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। মন্ত্রী বলেন, জিয়াউর রহমান আত্মস্বীকৃত খুনিদের নিরাপদে বিদেশে যেতে সহযোগিতা করেছেন। উচ্চপদে পদায়ন করেছেন দূতাবাসে। এমনকি যে যেই পদের যোগ্য না তাকে এক পদ উপরে বসিয়েছেন। তাহলে তাদের সম্পৃক্ততা আছে কি না…

Read More

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ঈদের আগে ও পরে ৬ দিনে ফেরি দিয়ে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে।বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছরের মতো ঈদের যাত্রীসেবা নিয়ে এবারও বৈঠক করেছি। আমাদের ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন (ছয়দিন) পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া ফেরিতে সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান পারাপার বন্ধ থাকবে। মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে যেহেতু কোনো মোটরসাইকেল চলবে না, সে কারণে আমরা চেষ্টা করছি, শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করতে পারি কি না। এখানে সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। ঈদের সময় লঞ্চে বাড়তি ভাড়া…

Read More

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশ যদি পশ্চিমের শহর বাখমুতে মাসব্যাপী লড়াইয়ে জিততে না পারে, তবে রাশিয়া শান্তিচুক্তির জন্য আন্তর্জাতি সম্প্রদায়ের সমর্থন যোগাতে চাইবে, যার জন্য ইউক্রেনকে অগ্রহণযোগ্য আপস করতে হতে পারে।  রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে থাকা চীনের নেতাদের তিনি ইউক্রেন সফরের আমন্ত্রণ জানান। জেলেনস্কি বলেন, রাশিয়ার বাহিনীর হাতে বাখমুত পড়লে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের পাশাপাশি তার সমাজ, চীন ও ইরানের কাছে এই জয় বিক্রি করে দেবেন।   তিনি (পুতিন) যদি কিছু রক্তের স্বাদ পেয়ে যান, আর যদি বুঝতে পারেন দুর্বলতা রয়েছে, সেক্ষেত্রে তিনি ঠেলতেই থাকবেন। এপিকে দেওয়া সাক্ষাৎকারে মঙ্গলবার জেলেনস্কি এ কথা বলেন। প্রেসিডেন্ট বলেন, তিনি…

Read More

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার (২৯ মার্চ) রাতে রমনা থানায় মামলাটি করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আইনজীবী আবদুল মালেক মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) আবু আনসারকে এ মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

Read More

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষিকা নাজনীন ফেরদৌস ও জিন্নাত আরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন, মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২-এর বিচারক আবদুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে বদলি হয়ে আমাদের আদালতে আসে। এর আগে মামলাটির একটি ধার্য তারিখ ছিল। ওইদিন আসামিরা আদালতে হাজির হননি। ২৮ মার্চও মামলাটির ধার্য দিন ছিল। সেদিনও তারা…

Read More

গত ২৪ ঘণ্টার তুলনায় বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে। সংক্রমণের পাশাপাশি গত দিনের তুলনায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও বেশি হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬১৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৪১৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৬৫ হাজার ৭৭২ জন। আর মৃত্যু হয়েছিল ২৭৮ জনের। আক্রান্তের সংখ্যায় খুব বেশি পরিবর্তন না হলেও, মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে অনেকটাই বেড়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিলেন ইউরোপের দেশ…

Read More

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটে দিন বদলের হাওয়া লেগেছে। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে একের পর এক নতুন রেকর্ড করছে টাইগাররা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুইশ রানের গণ্ডি পেরিয়েছিল টাইগার বাহিনী। এবার দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির হানা দিলেও ১৭ ওভারে ২০২ রানের বিশাল সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। ফলে তিন ম্যাচের সিরিজ জয়ে আইরিশদের ২০৩ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সাকিব আল হাসানের দল। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। তবে ঝুম বৃষ্টিতে খেলা ১৭ ওভারে নেমে আসে। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা দেখেশুনেই করেছিল বাংলাদেশের ওপেনাররা। এরপর থেকেই আইরিশদের বোলারদের…

Read More