Author: jatvadmin

মনোহরদীতে উৎসবমুখর পরিবেশে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন মো.এমরুল ইসলাম: মনোহরদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে উৎসবমুখর পরিবেশে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(২০ মার্চ) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মোহাম্মদ আলী,র সার্বিক ব্যবস্থাপনায় খিদিরপুর বাজারে এ কর্মসূচীর উদ্বোধন করেন মনোহরদী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফরোজা আক্তার আরিফা। এ সময় অন্যান্যের মধ্যে খিদিরপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আহাদুল করিম সরকার,ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক মিয়া-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

যুবদল পরিচয় ব্যবহার করে কোথাও দখল বাণিজ্য করলে অভিযুক্তকে আটক করে জানানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সোমবার সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে একশ্রেণির দুষ্কৃতকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করার পাশাপাশি ফুটপাত কেন্দ্রিক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুবদল এসব অবৈধ দখল-বাণিজ্য কেন্দ্র জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কাজে যুবদলের কারো ন্যূনতম সংশ্লিষ্টতা দৃষ্টিগোচর হওয়া…

Read More

কাশিমপুর থানার সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন ও মজুরি পরিশোধের নির্দেশ নিজস্ব প্রতিবেদকঃ কাশিমপুর থানার সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটির টাকা সময়মতো পরিশোধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। সংগঠনটির জেলা কমিটির নির্দেশে কাশিমপুর থানা সভাপতি এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মীর তত্ত্বাবধানে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো শ্রমিক তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন। বিজিএমইএ-এর নির্দেশনায় জানানো হয়েছে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA) ইতোমধ্যে গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছে যে, শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য প্রাপ্য সুবিধা সময়মতো পরিশোধ করতে হবে। বিজিএমইএ-এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, আসন্ন ঈদ এবং উৎসবকে সামনে রেখে…

Read More

বাড়ির সামনে গাছে ঝুলছিল যুবকের মরদেহ, পুলিশ তদন্তে দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: নেত্রকোণার দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতি গ্রামে গলায় ফাঁস দিয়ে অসিত ভাদুরি (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৮ মার্চ রাতে অসিত ভাদুরি রাতের খাবার খেয়ে কীর্তন দেখতে বের হন। পরে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তার বাবা অজিত ভাদুরি তাকে বাসায় ফিরতে দেখেন। এরপর তিনি ঘুমাতে যান। আজ (১৯ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে অসিতের মা ডলি রানী ভাদুরি ঘরের বাইরে বের হয়ে দেখেন, অসিত বেল গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। তখন তিনি চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন এবং দ্রুত তাকে…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধান এই সাক্ষাতে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। এতে আরও বলা হয়, সফরটি দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশা প্রকাশ…

Read More

শারীরিক শিক্ষক সমিতি (শাশিস) কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। রিমল তালুকদার ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইল “উপজেলা শারীরিক শিক্ষক সমিতি (শাশিস) কর্তৃক” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)  ঘাটাইল উপজেলা শাখার সাবেক সভাপতি জনাব খন্দকার তাহাজ্জদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ খলিলুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব…

Read More

সন্দ্বীপে জামায়াতে ইসলামী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শাহাদাত হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ  উপজেলা শাখার  উদ্যোগে পবিত্র মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ ১৭ রমজান  সন্দ্বীপ উপজেলা কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে সংগঠনের  সন্দ্বীপ উপজেলার  আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ   এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আবু তাহের  এর সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর  আলাউদ্দীন শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ  জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সাবেক আমীর মাওলানা সিরাজুল মাওলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার নায়েবে আমীর এ এম এম রফিকুল মাওলা, সহকারী সেক্রেটারি…

Read More

বিএনপি নয়, জনগণ মাঠে নেমেছে ছাত্রদের ডাকে বলে মন্তব্য করেছেন উমামা ফাতেমা। একটি বেসরকারি গণমাধ্যমে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো একটি সংগ্রামে ছিল, কিন্ত জনগণ মাঠে নেমেছে ২৪ সালে, সেটা শুধু নির্বাচনের জন্য না। নির্বাচনের জন্য নামলে সে ২৩ সালে নামতে পারত। জনগণ নেমেছে ২৪ সালে যখন আবু সাঈদ মারা গেছে, যখন দেখেছে ছাত্রদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। তখন রাস্তার পান বিক্রেতা থেকে শুরু করে সবাই নেমে গেছে। জুলাই অভ্যুত্থান খুবই তাৎপর্যপূর্ণ একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে। এটার ভিতরে বিপ্লবের আকাঙ্খা পুঞ্জীভূত ছিল। যা কিনা দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিবে সেই সাথে দেশের সিস্টেমগুলোর একটি যথাযথ ট্রাঞ্জিশন ও প্রতিটা…

Read More

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, অন্যান্য ধর্মের মানুষদের প্রতি বাংলাদেশের মানুষ আগ্রাসী হওয়া এবং দেশটিতে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের দেওয়া মন্তব্যকে ‘গুরুতর’ অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেন।মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থানরত সাংবাকিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বক্তব্যের সাথে সাথেই বাংলাদেশ সরকার প্রধানের প্রেসমিনিস্টার প্রতিবাদ জানিয়েছে।প্রতিবাদ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, সরকার প্রধানের পক্ষ থেকে যে প্রতিবাদ জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সরকার প্রধানের প্রতিবাদের সাথে সম্পূর্ণ একমত প্রকাশ করছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন…

Read More

ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে সোমবার (১৭ মার্চ) রাত থেকে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন এলাকায় পাথর নিক্ষেপ, দোকান ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে এবং পরে কারফিউ জারি করা হয়। সংবাদ সংস্থা পিটিআই জানায়, নাগপুরের মহাল এলাকায় সোমবার সন্ধ্যায় সংঘর্ষের সূত্রপাত হয়, যেখানে পুলিশের দিকেও ব্যাপক পাথর নিক্ষেপ করা হয়। এতে ছয়জন বেসামরিক নাগরিক ও তিনজন পুলিশ কর্মকর্তা আহত হন। এরপর সংঘর্ষ কোতোয়ালি ও গণেশপেঠ এলাকাতেও ছড়িয়ে পড়ে। কয়েক হাজার মানুষ ব্যাপকভাবে পাথর নিক্ষেপ ও ভাঙচুর চালায় এবং দোকান ও গাড়িতে আগুন দেয়। বিদেশ ধর্মীয় সহিংসতায় উত্তপ্ত ভারতের…

Read More