Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Wednesday, July 1
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»ভিন্ন খবর»জুমাতুল বিদার আমল ও ফজিলত
ভিন্ন খবর

জুমাতুল বিদার আমল ও ফজিলত

March 28, 20252 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাহে রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমা আজ। মর্যাদাপূর্ণ এ দিনটি মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। মুসল্লিদের কাছে এর আলাদা একটি বিশেষ তাৎপর্য রয়েছে। বিদায় বা প্রস্থানের আরবি হলো ‘আল বিদা’; তাই রমজানের শেষ শুক্রবারকে ‘জুমাতুল বিদা’ বলা হয়ে থাকে।

মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি। আর রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও বেশি। আগামী বছরে আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও জুটতে পারে, সে বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন।

জুমার দিনের মধ্যে জুমাতুল বিদার বিশেষ ফজিলত আছে। অন্যান্য জুমার দিনের মতো এই দিনে আছে এমন মাহেন্দ্রক্ষণ, যখন মহান আল্লাহ বান্দার যাবতীয় দোয়া কবুল করেন। বান্দা তখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা-ই দান করেন।

তবে সেই সময় খুব সীমিত। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) জুমার দিন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন, তাতে এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম বান্দা সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে অবশ্যই তিনি তাকে তা দান করেন। কুতায়বা (রা.)-এর বর্ণনায় আরও আছে, তিনি তার হাত দ্বারা মুহূর্তটির স্বল্পতার প্রতি ইঙ্গিত করেন। (মুসলিম, হাদিস : ১৮৫৪)।

জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, জুমার দিনের ১২ ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্ত তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। (আবু দাউদ, হাদিস : ১০৪৮)

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বোঝো। (সুরা জুমা আয়াত ৯)

হাদিসে এসেছে, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে, এরপর জুমা পড়তে উপস্থিত হয় এবং মনোযোগ দিয়ে নীরবে খুতবা শোনে, সে ব্যক্তির এই জুমা ও (আগামী) জুমার মধ্যকার এবং অতিরিক্ত আরও তিন দিনের সগিরা গুনাহগুলো ক্ষমা করা হয়। (মুসলিম)

মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

June 26, 2026

গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক

June 26, 2026
August 22, 2025

নরসিংদীর শিবপুরে প্রেমিকের হাত ধরে পালালো একই পরিবারের ৩ বোন।

August 22, 2025
August 18, 2025

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ১১ বগি বিচ্ছিন্ন, বড় দুর্ঘটনা এড়ানো গেলো।

August 18, 2025
সর্বশেষ
  • কসবায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন, প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি; দিশেহারা পরিবার
  • কসবায় ইটবোঝাই ট্রাক খালে উল্টে নিহত ২, আহত ৫
  • বাসাস এর ঘোষণা- সারাদেশে কমিটি গঠন ও নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার
  • চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ নেতা আটক

কসবায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন, প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি; দিশেহারা পরিবার

June 30, 2026

কসবায় ইটবোঝাই ট্রাক খালে উল্টে নিহত ২, আহত ৫

June 29, 2026

বাসাস এর ঘোষণা- সারাদেশে কমিটি গঠন ও নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার

June 29, 2026

চেক জালিয়াতি মামলায় প্রক্সি : আটক নারী ও আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

June 26, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • কসবায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে আগুন, প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি; দিশেহারা পরিবার
  • কসবায় ইটবোঝাই ট্রাক খালে উল্টে নিহত ২, আহত ৫
  • বাসাস এর ঘোষণা- সারাদেশে কমিটি গঠন ও নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.