Author: jatvadmin

লকডাউনে প্রেম, এবার নিজের বডিগার্ড ডেন হাইয়ার্স্টকে বিয়ে করলেন হলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী পামেলা এন্ডারসন। এটি এ অভিনেত্রীর চতুর্থ বিয়ে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর ২৪ ঘন্টা একসঙ্গে এক ছাদের নিচে কাটিয়েছেন পামেলা ও ডেন। তখনই তাদের মধ্যে প্রেম শুরু হয়। একসঙ্গে ঘনিষ্ঠ সময় পার করেন।এরপরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পামেলা জানিয়েছেন, ক্রিসমাসের উৎসবের সময়ই তারা বিয়ে করেছেন। বিয়ের ছবিও তিনি প্রকাশ করেছেন ইন্সটাগ্রামে। সেখানে বিয়ের পোশাকে একসঙ্গে দেখা যায় পামেলা-ডেনকে। এই নিয়ে পঞ্চমবার বিয়ে করলেন পামেলা। যদিও সে কথা তিনি নিজে স্বীকার করেন না। তাঁর মতে, এটি তার চতুর্থ বিয়ে। এর আগে টমি লি, বব রিচি এবং রিক সালোমনকে বিয়ে…

Read More

এক বছরের বেশি সময় পর ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। গেল ১৯শে জানুয়ারি থেকে জিটিভির ‘অনন্যা’ অনুষ্ঠানের শুটিং করছেন তিনি। চলবে ২৮ তারিখ পর্যন্ত। গেল বছর পুরোটাই আমেরিকায় ছিলেন তানিয়া। করোনাভাইরাসের কারণে লকডাউনে সেখানে আটকা পড়েন তিনি। প্রায় ১৪ মাস আমেরিকায় থাকতে হয়েছে তাকে। কাজে ফিরে দারুণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। তানিয়া বলেন, অনেক দিন পর কাজ শুরু করেছি। করোনার কারণে সব পরিকল্পনা ভেস্তে গেছে। একটা বছর এভাবে কেটে যাবে ভাবিনি। তবে নতুন বছর আবার কাজ শুরু করলাম। কাজের মধ্য দিয়ে গেল বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবো। অভিনেত্রী ‘অনন্যা’ অনুষ্ঠানটি নিয়েও কথা বলেন। তানিয়া বলেন, জিটিভি চালু হওয়ার…

Read More

রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের পক্ষে প্রচারণায় চট্টগ্রামের রাস্তা-ঘাটকে ইউরোপের সঙ্গে তুলনা করে বক্তব্য দেন চিত্রনায়ক রিয়াজ। ওই বক্তব্যে তিনি আওয়ামী লীগের শাসনামলে চট্টগ্রামের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তার বক্তব্যটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে বুধবার সমকালের সঙ্গে এক আলাপে জানালেন রিয়াজ। তিনি বললেন, ‘একদল লোক আমাকে হেয় করতেই বক্তব্যটি নেতিবাচকভাবে প্রচার করছে। পুরো বক্তব্যটি শুনলে বুঝতে পারবেন আমি আসলে কি বুঝাতে চেয়েছি।’ ২৬ জানুয়ারি দিবাগত রাতে বক্তব্যটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে উল্লেখ করে দীর্ঘ এক স্ট্যাটাসও দিয়েছেন তিনি। সেখানে রিয়াজ লেখেন, ‘গত রোববার আমি আমার কিছু…

Read More

অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট ‘স্পেন্সার’ ছবিতে প্রিন্সেস ডায়ানার চরিত্রে শুটিং শুরু করেছেন। পাবলো লারাইনের এই ছবির ফার্স্ট লুকে ডায়ানা রূপে ধরা দিয়েছেন ক্রিস্টেন। সেই ছবি দেখে অনেকেই বলছেন ‘ঠিক যেন ডায়ানা’! জানা গেছে, প্রিন্স চার্লসের সঙ্গে প্রয়াত রাজবধূর বিয়ে বিচ্ছেদের ঘটনা নিয়ে নব্বই দশকের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘স্পেন্সার’। সব মিলিয়ে তিন দিনের একটু বেশি সময়ের গল্প বলা হবে এই সিনেমায়। গল্পের শুরু হবে ইংল্যান্ডের নরফোকে অবস্থিত সান্ড্রিংহামে হাউজ অব উইন্ডসরে। স্টিভেন নাইটের লেখা গল্পে নির্মিত হতে যাওয়া ছবিটি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা স্টুয়ার্ট জানিয়েছেন, জীবনের এ মোড় পরিবর্তন নিয়ে ডায়ানার যে মানসিক অবস্থা তার ভেতরে ডুব দিয়েছে ‘স্পেন্সার’। যখন ডায়ানা নিজেকে খুঁজে…

Read More

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া আজ দিনের প্রথম টিকা নিয়েছেনছবি: শুভ্র কান্তি দাশ রাজধানীর পাঁচ হাসপাতালে টিকা দেওয়ার কাজ শুরু হলো। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া দিনের প্রথম টিকা নিয়েছেন। আজ এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ মোট ২০০ জনের টিকা নেওয়ার কথা আছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। আজ আবার রাজধানীর পাঁচটি হাসপাতালে করোনা টিকার কার্যক্রম শুরু হলো। এর মধ্যে ঢাকা…

Read More

হানিমুনের পর দেশে ফিরে চিত্রনায়িকা তমা মির্জা ও তার স্বামী বাড্ডা থানায় পাল্টাপাল্টি দুটি  মামলা করেছেন। যৌতুক, নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে গত ৫ ডিসেম্বর মামলা করেছেন তমা। অন্যদিকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ৬ ডিসেম্বর মামলা করেন এই অভিনেত্রীর স্বামী হিশাম চিশতী। কয়েক সপ্তাহ আগে দুবাইয়ে তমা মির্জা ও তার কানাডাপ্রবাসী ব্যবসায়ী স্বামী হিশাম চিশতী দুবাইয়ে হানিমুন করতে যান। সেখানকার বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। দেশে ফেরার পর থেকে তাদের সম্পর্কের অবনতি হয়।  গত ৫ ডিসেম্বর রাতে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম সেখানকার রাজনীতিতে যুক্ত।…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়। তিনি বলেন, বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি, তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে লক্ষীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। বিএনপিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় ধন্যবাদ জানিয়ে কাদের বলেন, অতীতের মতো এবার তারা মাঝপথ থেকে সরে যায়নি। ওবায়দুল কাদের বিজয়ী মেয়র ও কাউন্সিলরদেরও অভিনন্দন…

Read More

রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে বেড়াতে আসা নাগরিকদের হয়রানির অভিযোগে আরও ৫৫ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২৭ জানুয়ারি) রাতে হাতিরঝিলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জনের কাছে যথাক্রমে ৮ পিস, ১২ পিস ও ২৫ পিস ইয়াবা পাওয়া গেছে। এর আগে, হাতিরঝিলে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের হয়রানি করার অভিযোগে ১৬ কিশোরকে আটক করে পুলিশ। গত মঙ্গলবার (২৬ জানুয়ারী) রাতে হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (২৭ জানুয়ারী) বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রি‌লেশন্স বিভাগের দায়িত্বে থাকা এআইজি মো. সো‌হেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,…

Read More

মার্কিন মডেল-অভিনেত্রী ও লেখিকা কেট হাডসন। তারকার বাইরেও তিনি প্রফুল্ল স্বভাবের জন্য আলোচিত। সম্প্রতি তিনি জানিয়েছেন, ‘তার নিজের তিন সন্তানের সবাই ভিন্ন তিন পুরুষের ঔরসজাত।’ কেট হাডসন গত রবিবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে একথা বলেন। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, সেদিন নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে পরিবারের বিষয়টি চলে আসলে কেট এমনই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার সন্তানদের অনেক বাবা, তাদের প্রত্যেকের কাছেই সন্তান পেয়েছি আমি। আমি এটা (ভিন্ন ভিন্ন পুরুষের ঔরস থেকে সন্তান) ভালোবাসি। আর জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হলো আমার পরিবার এবং অবশ্যই সন্তানরা।’ উল্লেখ্য, কেট হাডসনের বড় ছেলের রেডারের (১৭) বাবা তার সাবেক…

Read More

‘করোনাভাইরাসের টিকা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা দেশের মানুষের মঙ্গল কামনা করেন না। টিকা জীবন রক্ষাকারী, সুতরাং এই টিকা নিয়ে গুজব ছড়াবেন না।’ তিনি বলেন, ‘টিকা কার্যক্রমে ঈদের মতো আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আমরা খুব আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো। তিনিই এ কার্যক্রম দেশে শুরু করেছেন। ‘করোনাভাইরাসের টিকা নিয়ে গুজব না ছড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘ইতোমধ্যে মন্ত্রী পরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন। অনেক সচিবও নিয়েছেন। আপনারা আশ্বস্ত থাকুন।…

Read More