Author: jatvadmin

ঝিনাইদহে ভোট কেন্দ্রে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগের প্রার্থীর এজেন্টসহ তিনজন আহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে হরিনাকুন্ডু পৌরসভার জোড়া পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এ হামলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফারুক হোসেনের ওই কেন্দ্রের এজেন্টসহ তিনজন আহত হয়েছে বলেন জানান তিনি। এ ঘটনায় আহত আওয়ামী লীগের মেয়র প্রার্থীর এজেন্ট সাগর আলি নামে এক ব্যক্তিকে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন আহতের মা রূপসী বেগম এবং স্ত্রী নিলুফার…

Read More

জো বাইডেনের নতুন মার্কিন প্রশাসন বলেছেন, যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফেরত আসার আগে তেহরানকে পারমাণবিক কর্মকাণ্ড শর্তমতো কমিয়ে আনতে হবে। ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরান একের পর এক চুক্তির শর্ত ভঙ্গ করে করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়া থেকে পিছু হটার মার্কিন দাবি মানবে না ইরান। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ইস্তানবুলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলু চাভুসোলগলুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের এই দাবি বাস্তব সম্মত নয় এবং এটি পূরণ হবে না। এই মাসের…

Read More

ফ্রান্সে করোনার তাণ্ডব আরো ভয়াবহ গতিতে বাড়ছে, বাড়ছে লাশের পরিসংখ্যান। সামনের দিনগুলো আরো কঠিন হওয়ার আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের অন্যসব দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিচ্ছে ফ্রান্স। যাতে করোনার সংক্রমণ হ্রাস পায়। গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স এ ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। তবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যেসব মানুষ ফ্রান্সে প্রবেশ করতে চাইছেন তাদের সবার পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ থাকতে হবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম নিত্যদিনের যাত্রীরা। উল্লেখ্য, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ফ্রান্সে ১২ ঘন্টার কারফিউ চলছে। তবে এরই মধ্যে অনেক স্থানে গোপনে পার্টি হচ্ছে। কোথাও খোলা রাখা হয়েছে রেস্তোরাঁ। এসব মানুষকে…

Read More

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুর পৌরসভার আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। কুড়িগ্রাম জেলায় এটি তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হচ্ছে। শনিবার উৎসবমুখর পরিবেশে সকাল ৮টায় এ পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়। এটি বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ঘন কুয়াশা আর প্রচণ্ড শীত উপেক্ষা করে সকাল থেকেই জমে উঠেছে ভোটগ্রহণের কেন্দ্রগুলো। পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণের শুরুতেই ভোটারদের বেশ ভিড় লক্ষ্য করা যায়। ঘন কুয়াশা থাকলেও অনেকেই সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটাধিকার প্রয়োগে আসছেন। এর আগে নির্বাচন কমিশন যেকোনও ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিয়োজিত রয়েছেন। আর এ নির্বাচন সুষ্ঠু করতে ৯ জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি, ৪টি র‌্যাবের টহল দল,আনসার…

Read More

তৃতীয় ধাপে সারাদেশের ৬৩ পৌরসভায় শনিবার (৩০ জানুয়ারি) সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ। এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। অনিয়ম ঠেকাতে শনিবার সকালে নির্বাচন শুরু হওয়ার আগে কেন্দ্রে ব্যালট পেপার পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, তৃতীয় ধাপে ৬৩টি পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠে রয়েছে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। এই ধাপে ৩৭ জন জনপ্রতিনিধি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপের নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশকিছু স্বতন্ত্র…

Read More

আর কয়েকদিনের মধ্যই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কাপুর খান। ফেব্রুয়ারি মাসেই করিনা, সইফের জীবনে আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান। এরই মধ্যে শেষ ফটোশ্যুট সেরে নিয়েছেন কারিনা। এরপর গর্ভাবস্থায় কারিনার নাচ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। লাস্ট ট্রাইমেস্টারে করিনা যে ফটোশ্যুট করেছেন, তা অভিনেত্রী নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেননি। অন্য একটি ইনস্টাগ্রাম  থেকে শেয়ার করা হয়েছে করিনার নাচের একটি ভিডিও। যেখানে কমলা এবং সাদা রঙের স্কার্ট, টপ পরে নাচতে দেখা যায় করিনাকে। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পরও করিনার কাজে যে কোন বাঁধা আসেনি তা স্পষ্ট। কারিনার ওই নতুন ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভালবাসা জানাতে শুরু করেন অনুরাগীরা। এদিকে সাইফ কারিনা দ্বিতীয় সন্তান মার্চের প্রথমে…

Read More

কিছুদিনের জন্য হচ্ছে না ‘কপিল শর্মা শো’। ভারতীয় জনপ্রিয় এই কমেডি শো এবার ছোট্ট বিরতিতে যাচ্ছে। গত বৃহস্পতিবার টুইটারে এই তথ্য জানিয়েছেন এই শোর প্রধান আকর্ষণ কপিল শর্মা। তিনি জানিয়েছেন, তাঁদের ঘরে আসছে দ্বিতীয় সন্তান। স্ত্রীকে সময় দিতেই আপাতত পরিবারের সঙ্গেই থাকছেন এই অভিনেতা। এর আগে কিছু গণমাধ্যম প্রতিবেদন করেছিল, কিছুদিনের জন্য বন্ধ থাকতে পারে ‘কপিল শর্মা শো’। তারপর কিছু পরিবর্তন করে ফিরবে আবার। টুইটারে প্রশ্ন–উত্তরের একটি পর্বে একজন ভক্ত কপিলকে শো বন্ধের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কারণ, আমার দ্বিতীয় সন্তান আসছে। এই মুহূর্তে আমার স্ত্রীর আমাকে বেশি প্রয়োজন।’ এরপরই গতকাল বৃহস্পতিবার দেখা যায় টুইটারে কপিল শোর সাময়িক…

Read More

কথায় বলে, পুরোনো চাল ভাতে বাড়ে। তার সেরা উদাহরণ অমিতাভ। এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে সব বড় বড় প্রকল্প। তবে এখন তিনি ব্যস্ত ‘মেডে’ ছবির শুটিংয়ে। এই ছবিটির প্রযোজক আর পরিচালক অজয় দেবগণ। অজয়কে এই ছবিতে অভিনয় করতেও দেখা যাবে। এ ছাড়া ‘মেডে’ ছবির মূল নায়িকা হিসেবে অভিনয় করছেন রাকুল প্রীত সিং। ২০২০ সালের ডিসেম্বরে ছবির শুটিং শুরু হয়েছে। তবে অমিতাভ সদ্য যোগ দিলেন। তিনি নিজেই জানিয়েছেন এ খবর। বলিউডে ইতিমধ্যে পাঁচ দশক পার করেছেন অমিতাভ বচ্চন। কিন্তু এখনো সেটে গিয়ে তিনি নিজেকে মনে করেন নবাগত। সম্প্রতি ‘মেডে’ ছবির সেটে গিয়েও তাঁর এ অনুভূতি হয়েছে।সম্প্রতি একটি টুইট করেছেন বলিউডের এই…

Read More

করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ ছাড়াই ২০২০ সালের এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। অটোপাসের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৪৭ হাজার ২৮৬। এ বছর জিপিএ-৫ এর শতকরা হার ১১.৮৩ ভাগ। গত বছর এ হার ছিল ৩.৫৪ ভাগ। এইচএসসি ও সমমান পরীক্ষায় এ বছর শিক্ষার্থী সংখ্যা ছিল ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭। পরীক্ষা না হওয়ায় পাসের হার শতভাগ। গত বছরের ১ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের মহামারির কারণে তা আর নেওয়া যায়নি। সে কারণে অষ্টমের সমাপনী এবং এসএসসির…

Read More

বর্তমান সময়ে দেশে আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা এবার নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বসুরহাট পৌরসভার প্যাডে মেয়র আবদুল কাদের মির্জা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, আমি দীর্ঘদিন যাবত নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে বিভিন্ন সভা সমাবেশ এবং মিডিয়ার সামনে প্রতিবাদ করে আসছি। কিন্তু দুঃখের বিষয় উক্ত বিষয়ে কোন প্রদক্ষেপ গ্রহণ না করায় আমি আগামী মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করছি।

Read More