Author: jatvadmin

করোনা মহামারিতে থমকে গেছে বিশ্ব। বিভিন্ন দেশের অর্থনীতিতে ধস নেমে এসেছে। তবে এই মহামারিতেও ফুলেফেঁপে উঠেছে বেশ কিছু প্রতিষ্ঠান। এর বড় উদাহরণ এখন আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক এই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রথম ত্রৈমাসিক আয় ১০ হাজার কোটি ছাড়িয়ে গেছে। প্রতি বছরই ক্রিসমাসের সময়টায় অ্যাপলের জন্য যেন এক উৎসব। চলতি বছর করোনা মহামারির মধ্যেও এই চিত্রের ব্যতিক্রম ঘটেনি। এ বছরও প্রতিষ্ঠানটিতে পণ্য বিক্রির হিড়িক ছিল চোখে পড়ার মতো। আগের সময়ের রেকর্ড ভেঙেছে প্রতিষ্ঠানটি, এমনকি ফেসবুকের চেয়েও চারগুণ বেশি আয় করেছে তারা। অ্যাপল ছাড়া অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যামাজনের বার্ষিক আয় ছিল বেশি। তবে সেটা খুব বড় আকারের নয়। চলতি মাসের…

Read More

প্রথমে প্রেমের সম্পর্ক এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার এক তরুণী (২০) এর সাথে শারীরিক সম্পর্ক করেন এক যুবক। এরপর কিশোরী মকছুদুল ইসলাম তাহদিলকে (২৪) বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহানা শুরু করে। একপর্যায়ে কিশোরীকে মুখ না খুলার জন্য নানা ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় তরুণী শনিবার (৩০ জানুয়ারি) রাতেই ধর্ষণের অভিযোগে থানায় তাহদিলকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।মামলার এজহার নামীয় আসামি মকছুদুল ইসলাম তাহদিল জালালাবাদ থানাধীন বাছিরপুর মোল্লাবাড়ী গ্রামের রহিম উদ্দিনের ছেলে। মামলা দায়েরের পর থেকে লাপাত্তা রয়েছেন তাহদিল। পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তাহদিল জালালাবাদ…

Read More

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আছাদুজ্জামান ওরফে টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ের আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. নজরুল ইসলাম হাওলাদার। রোববার (৩১ জানুয়ারি) দুপুরে এই রায় ঘোষণা করা হয়।এ মামলার অপর ১৫ আসামিকে অব্যাহতি প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় চার আসামি পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী ওরফে আকবর, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খাঁ, তুহিন মোল্লা ওরফে মাহামুদ হাসান, সবুজ মোল্লা, রফিুকল ইসলাম, নতুন চৌধুরী, মশিউর চৌধুরী ওরফে মশিউর রহমান…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার জন্মলগ্ন থেকেই বহন করে চলেছে। ‘সেভেন মার্ডার দিবস’ উপলক্ষে আজ রবিবার সকালে রাজধানীর আজিমপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবে কিন্তু বিএনপি পরাজয় মেনে নিতে চায় না বলেই ১৯৯৪ সালের আজকের দিনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরের দিন বিএনপির পরাজিত কাউন্সিলর আবদুল আজিজ পরাজয়ের প্রতিশোধ নিতে সশস্ত্র হামলা চালায়। সেদিনের বিজয় আনন্দ বিষণ্ণ বেদনায় রূপ নেয়। যাতে ৭জন আওয়ামী লীগের নেতা প্রাণ…

Read More

অবশেষে সিলেটে পৌঁছেছে করোনাভাইরাসের টিকা। রবিবার দুপুর ১২টার দিকে বেক্সিমকো’র ফ্রিজার গাড়ি করে টিকাটি সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর ভ্যাকসিনগুলো গাড়ি থেকে নামিয়ে সিভিল সার্জনের কার্যালয়ের সম্প্রসারিত টিকাদান প্রোগ্রাম (ইপিআই) ভবনে নিয়ে রাখা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে করোনার টিকাগুলো সংশ্লিষ্ট স্থানে সংরক্ষিত রাখা হয়। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সিলেটে আসা ২৩ কাটুন করোনা টিকার মধ্যে ১৯ কার্টন নিয়মিত আর ৪ কার্টন অতিরিক্ত হিসেবে আনা হয়েছে। প্রতিটি কার্টুনে ১২০০ ভায়েল করে করোনার ডোজ থাকে। আর প্রতি ভায়েলে রয়েছে ১০ ডোজ করে করোনা টিকা। সেই হিসেবে দুই লাখ ২ লাখ ২৮ হাজার করোনা টিকা এসেছে। আর অতিরিক্ত…

Read More

রংপুরে করোনা ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে। আজ রবিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে ২ লাখ ৪০ হাজার ডোজ এসেছে। ভ্যাকসিনের ১৭টি কার্টুন সিভিল সার্জনের স্বাস্থ্য কর্মীরা নামিয়ে তা ইপিআর স্টোরে সংরক্ষণ করেছেন। এই ভ্যাকসিন ৭ ফেব্রুয়ারি থেকে প্রয়োগ শুরু হবে। সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় জানান, কোল্ড চেইন মেনটেইন করে ভ্যাকসিনগুলো ইপিআর স্টোরের আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। রংপুরে প্রথম ধাপে ৭ উপজেলার সাতটি এবং সিটি করপোরেশনের ৬টি বুথের মাধ্যমে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। সিটি করপোরেশনের অভ্যন্তরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং উপজেলাগুলোতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন প্রয়োগে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। স্বাস্থ্যকর্মী, পুলিশ,…

Read More

কালো পোশাকে উষ্ণতা ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কাউচের উপর শুয়ে উন্মুক্ত কাঁধে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। এর আগেও বহুবার এরকম উষ্ণ ছবি পোস্ট করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার রহস্যময়ী দৃষ্টিতে ধরা দিয়েছেন মিথিলা। ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি অন্ধকারে শান্তভাবে শীতযাপন করতে পছন্দ করি।’ এই ছবিতে ফের একবার সকলের দৃষ্টি আকর্ষণ করলেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী। অভিনেত্রী সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। যদিও অভিনেত্রীর কমেন্ট বক্স নির্দিষ্ট কয়েকজন মানুষের জন্যই খোলা রেখেছেন। এর আগে সাহসী ছবি পোস্ট করে নেটিজেনের ট্রোলের শিকার হয়েছিলেন তিনি। সাইবার…

Read More

আশরাফুল ইসলাম দিপু, বয়স মাত্র ২০। এই বয়সেই প্রতারণার মাধ্যমে তিনি বনে গেছেন কোটিপতি। তার প্রতারণার ফাঁদ এমন ছিল যাতে পড়েছেন খোদ সরকারি কর্মকর্তারাও। সাধারণ একজন নাগরিক হয়েও, কি করে সরকারি দফতরকে ঘোল খাওয়ান? রাষ্ট্রীয় সব উচ্চ পর্যায়ের দফতরের নামে ভুয়া প্রজ্ঞাপন বানিয়ে বাগিয়ে নেন কোটি কোটি টাকা। যদিও শেষপর্যন্ত হাতে হাতকড়া উঠেছে। তবে সরকারি দফতরকে বোকা বানানোর বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের পরামর্শ দিয়েছেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। পুলিশের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো দেখে মনে হতেই পারে তিনি প্রশাসনের কোনও বড় কর্তা। ভোলা, কিশোরগঞ্জ, সিলেটে সরকারি প্রটোকলে এভাবেই সফর করেছেন বিশ বছর বয়সী কোটিপতি ভুয়া কর্মকর্তা দিপু। এমনকি সৌদি…

Read More

গত ২৭ জানুয়ারি ভোররাতে সেন্ট্রাল পার্কের এক কর্মী প্রথম দেখতে পান- মূর্তিটি ভেঙে পড়ে আছে। ডেভিস সিটির কাউন্সিলর লুকাস ফ্রেরিকস জানান, নিরাপদ স্থানে সরানো হয়েছে ভাঙা মূর্তিটি। কখন এবং কী কারণে মূর্তি ভাঙা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যুক্তরাষ্ট্রে আবারো মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে ফেলা হলো। জানা গেছে, ক্যালিফর্নিয়ার উত্তরাঞ্চলের ডেভিস শহরে সেন্ট্রাল পার্কে থাকা  ছয় ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তিটি ভেঙে ফেলেছে একদল দুষ্কৃতিকারী। মূর্তি ভাঙার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ডেভিস শহরের স্থানীয় প্রশাসনের পাশাপাশি সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেট জেনারেলও এই ঘটনার তদন্ত করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারণা, খালিস্তানপন্থী কোনো সংগঠন…

Read More

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণাসূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১২৪।তবে দুর্নীতির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে রিপোর্ট করেছে ইমরান খান তাতে ভিন্নমত পোষণ করছেন। তিনি যুক্তি দেখাচ্ছেন যে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেওয়া দুর্নীতির তথ্য তার সরকারের জন্য প্রযোজ্য নয়; যখন বিরোধীদল ক্ষমতায় ছিল এ দুর্নীতি তখনকার। তবে বর্তমানের বিরোধীদলগুলো তার অনেককিছুই অস্বীকার করছেন। আন্তর্জাতিক দুর্নীতি ধারণাসূচকে পাকিস্তানের চার পয়েন্ট অবনয়ন ঘটায় কঠোর সমালোচনার মুখে পড়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। ২০১৮ সালে ইমরান খান ক্ষমতায় আসার আগে পাকিস্তানে দুর্নীতির অবসান ঘটানোর জোরালো প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইমরান খান সরকারের অনেক এমপি, মন্ত্রী ও উপদেষ্টার বিরুদ্ধে মারাত্মক রকমের দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের অনেকেই আগে…

Read More