Close Menu
Jatv
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

সম্পাদক
https://jatvbd.com/m-g-kibria-chowdhury/
ফেইসবুবকে আমরা
https://www.facebook.com/Jatvbd/?ref=embed_page
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • শিক্ষাঙ্গান
  • লাইফস্টাইল
    • ভ্রমন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • রান্নাবান্না
  • বিনোদন
    • হলিউড
    • ঢালিউড
    • বলিউড ও অন্যান্য
  • খেলাধুলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিকস
  • ভিডিও
Jatv
Home»ভিন্ন খবর»তার প্রতারণার ফাঁদে বাদ পড়েনি খোদ সরকারি কর্মকর্তারাও !
ভিন্ন খবর

তার প্রতারণার ফাঁদে বাদ পড়েনি খোদ সরকারি কর্মকর্তারাও !

January 31, 20212 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আশরাফুল ইসলাম দিপু, বয়স মাত্র ২০। এই বয়সেই প্রতারণার মাধ্যমে তিনি বনে গেছেন কোটিপতি। তার প্রতারণার ফাঁদ এমন ছিল যাতে পড়েছেন খোদ সরকারি কর্মকর্তারাও।

সাধারণ একজন নাগরিক হয়েও, কি করে সরকারি দফতরকে ঘোল খাওয়ান? রাষ্ট্রীয় সব উচ্চ পর্যায়ের দফতরের নামে ভুয়া প্রজ্ঞাপন বানিয়ে বাগিয়ে নেন কোটি কোটি টাকা। যদিও শেষপর্যন্ত হাতে হাতকড়া উঠেছে। তবে সরকারি দফতরকে বোকা বানানোর বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের পরামর্শ দিয়েছেন সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।

পুলিশের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো দেখে মনে হতেই পারে তিনি প্রশাসনের কোনও বড় কর্তা। ভোলা, কিশোরগঞ্জ, সিলেটে সরকারি প্রটোকলে এভাবেই সফর করেছেন বিশ বছর বয়সী কোটিপতি ভুয়া কর্মকর্তা দিপু। এমনকি সৌদি সরকারের ডাকে হজও করেছেন।

একই অঙ্গে যার এতো রুপ, কোথায় তার ক্ষমতার উৎস? এই প্রশ্নের উত্তর মেলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া এই প্রজ্ঞাপনে। যেখানে তিনি মেজর জেনারেল পদমর্যাদার নিরাপত্তা গোয়েন্দা। আর পদায়ন প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

এভাবেই সরকারি সফরের নির্দেশনা পাঠিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঘোল খাওয়াতেন খোদ সরকারি লোকজনকে। কেউ-কেউ আবার তার মাধ্যমে নিয়োগ চান প্রশাসনে। তখন ভুয়া প্রজ্ঞাপন বানিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই নয়, পুলিশ সদরদফতর এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামেও নকল প্রজ্ঞাপন বানিয়ে চালান বাণিজ্য। করোনা ঠেকাতে লোক দেখানো অর্থসহায়তা দিয়েও বাগিয়ে নেন এমন কোটি-কোটি টাকার চেক।

অবশেষে রাজধানীর পল্লবী থেকে অভিনব এই প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। কিন্তু প্রশ্ন হল, জেলা-উপজেলা প্রশাসন দেখভালের দায়িত্ব যাদের কাঁধে, তাদের বোকা বানানো কি এতোটাই সহজ?

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

Related Posts

August 22, 2025

নরসিংদীর শিবপুরে প্রেমিকের হাত ধরে পালালো একই পরিবারের ৩ বোন।

August 22, 2025
August 18, 2025

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ১১ বগি বিচ্ছিন্ন, বড় দুর্ঘটনা এড়ানো গেলো।

August 18, 2025
June 15, 2025

বরিশাল থেকে দেশজুড়ে প্রযুক্তির বিপ্লব — যাত্রা শুরু করলো দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ‘HandShop’

June 15, 2025
সর্বশেষ
  • প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়
  • কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা
  • শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
  • কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কসবা উপজেলা বিএনপির আয়োজনে কবির আহমেদ ভূঁইয়ার রোগমুক্তি কামনায় দোয়া

প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়

April 18, 2026

কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা

April 17, 2026

শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা

April 16, 2026

কালীগঞ্জে বিজ্ঞান বিষয়ক সিম্পোজিয়াম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

April 16, 2026
Archives
যোগাযোগঃ

M: 01534-646141
P: 02-9346453, 02-48316576
E: jatvbdnews@gmail.com, info@jatvbd.com
85/4th Floor, Naya Palton, Dhaka-1000

চেয়ারম্যান

এম জি কিবরিয়া চৌধুরী

Recent Posts
  • প্রাক-বাজেট ছায়া সংসদে নজরুল বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ জয়
  • কবিতার ছন্দে মুখরিত বাদশাকান্দি: আজিজ লপ্তি গ্রন্থাগারে দেশের বিভিন্ন প্রান্তের কবিদের পদচারণা
  • শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা
Jatv
Facebook X (Twitter) Instagram YouTube TikTok WhatsApp Telegram Steam
© {2024} Develop by IT Expert BD.

Type above and press Enter to search. Press Esc to cancel.