Author: jatvadmin

সাধারণ মানুষকে উত্যক্ত করার অভিযোগে রাজধানীর হাতিরঝিল লেক ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে আরও ৩১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।সোমবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত ওই এলাকা থেকে ১০২ জনকে আটক করা হল। মো. সোহেল রানা এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এ সময় ৩১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে গণউপদ্রব ও অহেতুক হৈচৈ করার অপরাধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদেরকে শর্তসাপেক্ষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। উল্লেখ্য,…

Read More

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব শাখায় ১৫ জন অফিস সহায়ক ও একজন নিরাপত্তা প্রহরীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর। এতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি এবং বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে বলে উল্লেখ করা হয়। প্রার্থীকে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বলেও শর্ত দেওয়া হয়। তবে এসব শর্তের ব্যত্যয় ঘটিয়ে ত্রিশোর্ধ্ব ব্যক্তিকে যেমন নিয়োগের ঘটনা ঘটে, তেমনই অন্য জেলার বাসিন্দাকেও নিয়োগ দেওয়া হয়। বয়স কমাতে এনআইডি জালিয়াতির ভয়ংকর ঘটনাও ঘটে। অনিয়মের মাধ্যমে এ নিয়োগে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন কোটি টাকার বাণিজ্য করেন বলে অভিযোগ আছে। শুধু নিয়োগ বাণিজ্যই নয়; হাট-বাজার ইজারা, বালুমহাল…

Read More

কালজয়ী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন জয়া আহসান। ‘চালচিত্র’ নামের ছবিটি কলকাতার পরিচালক বানাবেন। এই ছবির মাধ্যমে চিত্রগ্রাহক চিত্র ভানু বসুর পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চিত্রগ্রাহক হিসেবে কাজ করা চিত্র ভানু বসু এবারই প্রথম পরিচালক হতে যাচ্ছেন। কলকাতা থেকে আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে এমনটাই জানালেন জয়া আহসান। জয়া জানালেন, সুন্দরবনের ভারত অংশে ছবিটির শুটিং শুরু হবে। তার আগে জয়া ‘ওসিডি’ শিরোনামের আরেকটি ছবির শুটিং শেষ করবেন। এই ছবিতে এখন পর্যন্ত সব্যসাচী মুখোপাধ্যায়ের অভিনয়ের কথা শোনা যাচ্ছে। শনিবার কলকাতা শহরের একটি ক্লাবে ছবিটির নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা…

Read More

২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী হত্যাচেষ্টা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে রায়ের জন্য ১৭ ফেব্রুয়ারি বুধবার দিন ধার‌্য করেন। আদালত বলেছেন-এ রায় বাংলায় দেবেন।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, সহকারী অ্যাটর্নি জেনারেল এ মোহাম্মদ শাহীন মৃধা। পলাতক আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত ছিলেন আইনজীবী অমূল্য কুমার সরকার। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আহাসান। গত বছরের ১৬ সেপ্টেম্বর এ আপিল শুনানি শুরু হয়।২০০০ সালে কোটালীপাড়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ লুৎফর…

Read More

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারকে এই হুমকি দিয়েছেন। মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে বলে হুমকিতে উল্লেখ করেছেন তিনি। মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের আটকের মধ্য দিয়ে গতকাল সোমবার দেশটিতে সামরিক অভ্যুত্থান করেছে সেনাবাহিনী।জনগণের ভোটে নির্বাচিত সু চির সরকার উৎখাত করে ক্ষমতা দখলের পর সেনাবাহিনী দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করেছে। গতকাল সকালেই মিয়ানমারের নেতাদের আটকের পর হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলে, সু চিসহ অন্যদের…

Read More

প্রবাসী বাংলাদেশিরা চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৯৬ কোটি মার্কিন ডলার (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) বা ১৬ হাজার ৬শ কোটি টাকার বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭৮ শতাংশ বেশি। তবে একমাস আগের তুলনায় আবার রেমিটেন্স কমেছে। গেলো বছরের ডিসেম্বর মাসে প্রবাসীরা ২০৫ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। সেই হিসাবে বছরের প্রথম মাসে রেমিটেন্স ২শ কোটি ডলারের নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া যায়। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয়মাসে (জুলাই-ডিসেম্বর) ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ২০১৯-২০ অর্থবছরের একই সময়ের চেয়েও ৩৪ দশমিক…

Read More

মিয়ানমারের পরিস্থিতির ওপর নজর রাখছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সোমবার সকালে প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়েছে। অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) বেসামরিক সরকার উৎখাত করে দেশটির ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। প্রতিবেশী মিয়ানমারের সবশেষ এই ঘটনাবলির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রথম আলোকে বলেন, ‘আমরা মিয়ানমারের পরিস্থিতির ওপর নজর রাখছি।’ এ কে আব্দুল মোমেন জানান, মিয়ানমারের সবশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ বিবৃতি দেবে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আরেক প্রতিবেশী ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে।মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে…

Read More

যেখানে দুর্নীতি ধরা পড়েছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। সোমবার (০১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় খুলনা বিল উত্থাপনের পর তার ওপর জনমত যাচাই-বাছাই প্রস্তাব প্রসঙ্গে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। এ প্রস্তাব উপস্থাপন করে বিরোধী দলের সংসদ সদস্যরা স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন তার বক্তব্যে বলেন, দুর্নীতির অভিযোগ করা হয়, কিন্তু যেখানে দুর্নীতি ধরা পড়েছে, আমরা সেখানেই ব্যবস্থা নিয়েছি। আমরা কাউকে ছাড় দেইনি। জেলে পর্যন্ত তাদের নিয়েছি।প্রত্যেকটি বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করার…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিষয়ে দেশটির সেনা কর্মকর্তাদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। অভ্যুত্থানে আটক অং সান সু চি-সহ মিয়ানমারের বেসামরিক রাজনীতিবিদদের ছেড়ে দেওয়া না হলে ‘ব্যবস্থা নেওয়া হবে’ বলে সতর্ক করেন বাইডেন। সোমবার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম পলিটিকো এ তথ্য জানায়। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা নেওয়ার কিছুদিনের মধ্যেই মিয়ানমারের সেনা অভ্যুত্থান তার পররাষ্ট্রনীতির জন্য ‘চ্যালেঞ্জ’ হয়ে দেখা দিয়েছে। বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি। এমনকি কমিউনিস্ট নেতৃত্বাধীন চীনের বিরুদ্ধেও এ নীতি অটল থাকবে বলে জানিয়েছিলেন তিনি। গত কয়েক বছরে এশিয়ার দেশগুলোতে গণতন্ত্রের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে হুমকির মুখে…

Read More

চার দফা দাবিতে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে শিক্ষার্থীরা পুলিশি বাধার মুখে পড়েন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো সহিংস আন্দোলনে বিশ্বাস করি না। আমরা আমাদের নায্য দাবি নিয়ে আন্দোলন করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত প্রয়োজনে সারা দিন আমাদের কর্মসূচি পালন করব। শিক্ষার্থীরা জানান, করোনার মধ্যে দেশজুড়ে শিক্ষার্থী ও তার পরিবারের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য সেমিস্টার ফি ও অতিরিক্ত ফি প্রদান অসম্ভব হয়ে পড়েছে। অবিলম্বে সেমিস্টার ফি ও অতিরিক্ত ফি মওকুফের দাবি জানান তারা। এর…

Read More