Author: jatvadmin

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত দেশে মারা গেছেন আরো ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৬২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৪৩৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন। আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৫৭৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন। এর আগে গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দেশে…

Read More

মল্লিকা শেরাওয়াতও বলিউডের অন্যান্য সহশিল্পীদের পথ অনুসরণ করে ওটিটি প্ল্যাটফর্মে আসছেন। তিনি নির্মাতা সৌমিক সেনের ওয়েব সিরিজে অভিনয় করছেন। বিনোদনের নতুন এই মাধ্যম নিয়ে আশাবাদী মল্লিকা জানান, ‘সময় নির্ধারণ করে দেয় কখন কী করতে হবে। ওয়েব সিরিজ সময়ের দাবি, যা সাম্প্রতিক সময়ে দর্শকের মধ্যে দারুণভাবে সাড়া জাগিয়েছে। যে কারণে এই মাধ্যমকে সিনেমার চেয়ে কোনো অংশে কম জনপ্রিয় বলা যাবে না।দর্শক অধীর আগ্রহে অপেক্ষায় আছেন অনেকটা সময় বিরতির পর বলিউড মুভিতে আবেদময়ী এই অভিনেত্রী কতটা আবেদন দেখাতে পারেন ওটিটি প্ল্যাটফর্মে। উল্লেখ্য, ২০০৩ সালে ‘খোয়াইশ’ সিনেমার মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে পরিচিতি পান মল্লিকা। বলিউডে বেশ কিছু বছর কাটিয়ে হলিউডে পাড়ি দিয়েছিলেন নায়িকা।…

Read More

মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠ ও এক বীরাঙ্গনাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রযোজক সাকিব সনেট। ছবিতে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করার কথা ছিল শাকিব খান। তবে শাকিব জানিয়েছেন, তিনি ছবিটির সঙ্গে থাকছেন না। কারণ হিসেবে শাকিব বলেন, “ছবিটি নিয়ে আমার কাছে একবারই প্রস্তাব এসেছিল। পরে যোগাযোগ  করলেও আমি না করে দিতাম। কারণ বীরশ্রেষ্ঠ নিয়ে কাজ করতে হলে অনেক বড় ক্যানভাসে করতে হবে।” তিনি আরও বলেন, “স্পেশালভাবে যদি বীরশ্রেষ্ঠদের নিয়ে কোনো কাজ হয়, তাহলে আমি নিজ উদ্যোগে সেটাতে কাজ করতে চাইব। আর সেটা হবে অনেক বড় বাজেট ও ক্যানভাসের। অনেক প্রস্তুতির ব্যাপার থাকবে তাতে। হুট করে ঘোষণা দিয়ে ছবি শুরু করলেই…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল-জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ। তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করছে,সরকারের সমালোচনাও করছে, দেশের এতো ভাইব্রেন্ট এবং এক্টিভ মিডিয়া যেখানে কোন ধরনের তথ্য পায়নি সেখানে আল জাজিরা টেলিভিশন শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবনে ব্রিফিং কালে একথা বলেন। এসময় তিনি বলেন, লন্ডনে বসে যারা দেশ বিরোধী অপপ্রচার করছে এবং উস্কানি দিচ্ছে, সেই অশুভ চক্রের যোগসাজশ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন জণগণ মনে করেন এ প্রতিবেদন লন্ডনভিত্তিক অংশ।…

Read More

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের একটি মাহফিলে আল্লামা মামুনুল হককে আসতে ‘বাধা দেওয়ার’ খবরে বিক্ষোভ করেছে মাদরাসা ছাত্ররা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা শহরের কাউতলি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জেলা সদরের ভাদুঘর এলাকার জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল ছিল। এতে হেফাজত ইসলামের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হকের আসার কথা ছিল। কিন্তু মাদ্রাসার ছাত্রদের কাছে খবর আসে, মামুনুল হককে মাহফিলে আসতে সড়কে বাঁধা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করে মাদ্রাসা ছাত্ররা। খবর পেয়ে সদর মডেল…

Read More

দু’দিনের সফরে ঢাকায় আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদ। আগামী ৮ ফেব্রুয়ারি তিনি ঢাকায় আসবেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। ঢাকা সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। আগামী ৯ ফেব্রুয়ারি ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। একই দিনে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। সূত্র জানায়, বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে চায় মালদ্বীপ। পররাষ্ট্রমন্ত্রীর সফরে এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রপ্তানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ…

Read More

বগুড়ায় মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। গত রোববার (৩১ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- রমজান আলী (৪০), সুমন রবিদাস (৩০), তার বাবা প্রেমনাথ (৭০) ও চাচা রামনাথ, পলাশ মিয়া (৩৫), সাজু (৫৫), মোজাহার আলী (৭৫), আব্দুল জলিল (৬৫), জুলফিকার রহমান (৫৫), আবুল কালাম (৫০), আব্দুর রহিম (৪২), আলমগীর (৪০), আব্দুর রাজ্জাক (৪২), মেহেদী হাসান (২৫), আব্দুল আহাদ (৩৮) এবং লাজু মিয়া (৩২)। নিহতরা বগুড়া সদর উপজেলায় তিনমাথা, কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকা এবং কাহালু, শাজাহানপুর ও সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। শাজাহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, মৃত্যুর বিষয়ে…

Read More

এই নারী হলেন ব্রিটেনে মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের প্রধান। নাম জারা মুহাম্মাদ। তিনিই প্রথম সংস্থাটির নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে প্রধান নেত্রী (সচিব) হিসেবে নির্বাচিত হয়েছেন। ‘‌আমি সম্মানিত। গোটা দলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমার নির্বাচন আরও অনেক নারী ও যুবাকে অনুপ্রাণিত করবে’ বলে ভোটে জয় পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জারা বলেছেন। জারাকে অভিনন্দন জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। জানা গেছে, আইন নিয়ে স্নাতকোত্তর পাশ করেছেন জারা। পেশায় একজন ট্রেনিং ও ডেভেলপমেন্ট কনসালট্যান্ট। এর আগে মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহ-সচিব ছিলেন। মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের কাজই হচ্ছে মুসলিমদের স্বার্থ সুরক্ষিত করা। ব্রিটেনের এই জাতীয় সংস্থাটির…

Read More

আল জাজিরা নিউজ চ্যানেলের ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে প্রতিবেদনটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানতে পেরেছে বাংলাদেশ সরকার। সাধারণত জনগণের প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ নীতিগুলোর বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর উগ্রগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৯৭১ সালে গণহত্যায় জামায়াতে ইসলামীর অপরাধী চক্র লাখ লাখ বাঙালি বেসামরিক মানুষকে হত্যা করেছিল। দুই লক্ষাধিক বাঙালি নারীকে ধর্ষণ করেছিল। তবে আল জাজিরা রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে এটা কখনোই তুলে ধরেনি। আল জাজিরার প্রধান ভাষ্যকার ডেভিড বার্গম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ কর্তৃক একাত্তরের মুক্তিযুদ্ধের সরকারি মৃত্যুর সংখ্যা চ্যালেঞ্জের জন্য দোষী সাব্যস্ত…

Read More

বরিশালে জমজ দুই ভাইয়ের সাথে জমজ দুই বোনের বিয়ে হয়েছে। গত সোমবার রাতে নগরীর নাজির মহল্লা এলাকায় বোস বাড়িতে দুই জমজ বোনের সাথে দুই জমজ ভাইয়ের বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নগরীর নাজির মহল্লা এলাকার স্বপন কর্মকারের বড় মেয়ে সোনালী কর্মকার সোনার সাথে পিরোজপুরের স্বরূপকাঠির ইন্দেরহাট এলাকার প্রয়াত নিখিল লাল কর্মকারের বড় ছেলে সজল কর্মকারের এবং স্বপন কর্মকারের ছোট মেয়ে রূপালী কর্মকার রূপার সাথে প্রয়াত নিলিখ লালের ছোট মেয়ে কাজল কর্মকারের বিয়ে হয়। সোনা ও রূপা জমজ বোন এবং সজল ও স্বপন জমজ ভাই। সোমবার রাতভর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরিবারিক সূত্র জানায়, মাস কয়েক আগে পারিবারিকভাবে…

Read More