Author: jatvadmin

ফেইসবুক পেজে বরাবর সক্রিয় থাকলেও বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নাজমুন মুনিরা ন্যানসি হঠাৎ জানালেন, আপাতত ভ্যারিফায়েড পেজটি বন্ধ রাখছেন। সংক্ষিপ্ত ওই পোস্টে জনপ্রিয় গায়িকা জানান, অযাচিত কৈফিয়ত দেওয়ার অনাগ্রহ থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন। বিকৃত রুচির মানুষ থেকে দূরে নিজের মতো করে থাকতে চান তিনি। অনুসারীদের উদ্দেশে ন্যানসি লেখেন, “এই পেজটি আপাতত আর পাবলিশ করে রাখবার প্রয়োজন দেখছি না। যদি কখনো পাবলিশ করি নিশ্চয়ই জানতে পারবেন। আমার জীবন আমি আমার মতো পরিচালনা করতে চাই।” আরও লেখেন, “অযাচিত কৈফিয়ত দেবার আগ্রহ হারিয়েছি অনেক আগেই। এখন নতুন করে কাউকে জবাবদিহি করার কারণ খুঁজে পাচ্ছি না। দেখেও না দেখার ভান করা স্বভাবে নেই। সত্য বলতে…

Read More

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিংচর সংলগ্ন মেঘনা নদীতে সরকারি ১৫৯ মেট্রিক টন চাল নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পরে ট্রলারের মাঝিসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, হাতিয়ার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ১৫৯ মেট্রিক টন সরকারি চাল নিয়ে আল্লাহর দান নামে একটি ট্রলার তমরুদ্দি যচ্ছিল। ট্রলারটি ক্যারিংচর এলাকায় এলে মেঘনা নদীর প্রবল স্রোতে ডুবে যায়। ট্রলারটিতে মাঝি মাল্লা ছাড়া কোনো যাত্রী ছিল না। পাশের একটি ট্রলার তাদের উদ্ধার করে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত জানান, ডুবে যাওয়া ট্রলার ও এতে থাকা মালপত্র উদ্ধারের চেষ্টা…

Read More

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের পর টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজ পরে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। সেখানে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-২০। কিন্তু সিরিজটি এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে কিউই ক্রিকেট বোর্ড। এক বিবৃতি দিয়ে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১৩ মার্চের জায়গায় শুরু হবে ২০ মার্চ। অনুমিতভাবেই তাই টি-২০ সিরিজও পিছিয়ে যাবে এক সপ্তাহ। ২৮ মার্চ থেকে শুরু হবে সিরিজটি। শেষ হবে আগামী ১ এপ্রিল। বাংলাদেশ সিরিজ পেছালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্লাক ক্যাপস নারীদের টি-২০ সিরিজের সূচিতে আসছে না কোন পরিবর্তন। বিবৃতিতে জানানো হয়েছে, করোনা চ্যালেঞ্জের কথা বিবেচনা করে এবং সফরকারী দলকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার…

Read More

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পর হাফসেঞ্চুরি করলেন আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নিজের টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় হাফসেঞ্চুরি। ৯৯ বলে ফিফটি করেন এই ডানহাতি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৫ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার মাত্র দুই ওভার পরই সাজঘরে ফেরেন লিটন দাস। জোমেল ওয়ারিকান ফেরান লিটনকে। দ্বিতীয় দিন ঝুলিতে মাত্র ৪ রান যোগ করেন তিনি। এ নিয়ে  ৬৭ বলে ৬ চারে মোট ৩৮ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান। লিটনের আউটের পর সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে দলীয় ৩০০ রান পার…

Read More

বাংলাদেশ এবার কোভ্যাক্স থেকে সোয়া এক কোটি ডোজ করোনাভাইরাসের টিকা পেতে পারে। আগামী পাঁচ মাসে অর্থাৎ জুন পর্যন্ত সময়ে এই টিকা পাওয়ার সম্ভাবনা। বলা হয়েছে, চলতি ফেব্রুয়ারির শেষের দিকেই এই টিকা আসা শুরু হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে। গতকাল বুধবার বিভিন্ন দেশে টিকা বণ্টনের তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স। এতে বলা হয়েছে, জুনের শেষ নাগাদ বাংলাদেশ ১২.৮ মিলিয়ন বা এক কোটি ২৭ লাখ ৯২ হাজার ডোজ কভিড-১৯ টিকা পেতে যাচ্ছে। এছাড়া ভারতকে ৯৭.২ মিলিয়ন, পাকিস্তানকে ১৭.২ মিলিয়ন, নাইজেরিয়াকে ১৬ মিলিয়ন, ইন্দোনেশিয়াকে ১৩.৭ মিলিয়ন ও ব্রাজিলকে ১০.৬ মিলিয়নসহ বিভিন্ন দেশকে বিভিন্ন পরিমাণে টিকা দেবে কোভ্যাক্স। বিশ্ব…

Read More

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় দেন। জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু মামলার রায়ের বিষিয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, তারেক রহমানের অনুপস্থিতিতে আদালত এ আদেশ দেন। আসামি গ্রেফতারের পর থেকে এ রায় কার্যকর। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তারেক জিয়া ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে যুক্তরাজ্যে…

Read More

করোনার মধ্যেই প্রচণ্ড তুষারঝড়ে আরও বিপর্যস্ত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, পেনসিলভ্যানিয়ার স্কুল ও অফিস বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। আপাতত স্থগিত রয়েছে করোনার টিকাদানও। খবর নিউইয়র্ক টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, পথঘাট পুরু বরফে ঢেকে গেছে। সেই সঙ্গে চলছে প্রবল ঝড়ো হাওয়া। এর কবলে পড়তে হয়েছে প্রায় ৬ কোটি মানুষকে। তুষারঝড় আমেরিকায় নতুন কিছু নয়। কিন্তু এবারের বিপর্যয়কে অন্যতম ভয়ঙ্কর বলে ধরা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রেখে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সিতে। বিভিন্ন স্থানে প্রায় ২ থেকে ৩ ফুট করে পুরু বরফের স্তর জমে গিয়েছে। ঝড় হচ্ছে সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। জরুরি…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে।  গবেষণা ছাড়া কোনো উন্নতি হয় না। তিনি বলেন, আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরই কৃষির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।  যার কারণে ১৯৯৮ সালে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক প্রকাশিত “১০০ কৃষি প্রযুক্তি এটলাস”- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন,  কৃষিক্ষেত্রের উন্নয়ন জাতির পিতাই শুরু করেছিলেন।  বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর-সেটি বঙ্গবন্ধু উপলদ্ধি করতেন বলে তিনি কৃষিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন।  তিনি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন।

Read More

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড ও অন্য ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির এ রায় ঘোষণা করেন। এর আগে ২৭ জানুয়ারি এ মামলার ৫০ আসামির মধ্যে তালা-কলারোয়া আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৪ জনের জামিন বাতিল করেন আদালত। তাদের কারাগারে পাঠানো হয়। আসামিদের মধ্যে রয়েছেন কলারোয়ার সাবেক মেয়র ও বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক…

Read More

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও এ মহামারীর নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে ৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ৯টা থেকে ২০ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশ ছাড়া এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ২০ দেশ এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত ও জাপান। এই দেশগুলোর জনগণ অস্থায়ী নিষেধজ্ঞার আওতায় থাকবে। তবে সৌদি আরবে বর্তমানে অবস্থান করা দেশগুলোর নাগরিক, দূতাবাস কর্মকর্তা, চিকিৎসক এবং তাদের পরিবারের সদস্যরা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে এ ভ্রমণ নিষেধাজ্ঞা…

Read More