বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের জোর প্রস্তুতি শুরু হয়েছে। মহামারির কারণে সীমিত পরিসরে আয়োজন করা হলেও বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতা অনুষ্ঠানে যোগ দেবেন সরাসরি। তবে বেশির ভাগ বিশ্বনেতা ভার্চুয়ালি অংশ নেবেন। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা বাংলাদেশ সফরে আসছেন। এ ছাড়াও, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ অনেকেই ভার্চুয়ালি যোগ দেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন আগামী ২৬ মার্চ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সফরের দ্বিতীয় দিনে…
Author: jatvadmin
সারা দেশে রবিবার থেকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। এ টিকা নিয়ে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে মাঠে থাকবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় গণমাধ্যমকে বলেন, করোনার প্রকোপের শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় মানবিকভাবে হাত বাড়িয়েছে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী। এখন যেহেতু করোনার টিকা দেওয়া শুরু হয়েছে, তাই এ নিয়ে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে সার্বিকভাবে মাঠে থাকবে ছাত্রলীগ। জয় আরো বলেন, করোনার টিকা নিয়ে কেউ যদি কোনো ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করে, ছাত্রলীগ তা প্রতিরোধে কাজ করবে। এ সময় করোনার টিকা নিতে আসা ব্যক্তি বা যারা নিতে চান তাদেরও সহযোগিতা করবেন ছাত্রলীগের…
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করেন। সারা দেশের এক হাজার ১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই কর্মসূচি। গতকাল শনিবার বা আজ যাঁদের মোবাইল ফোন নম্বরে টিকা নেওয়ার এসএমএস গেছে বা যাবে, তাঁরাই শুধু আজ টিকা নিতে পারছেন। মূলত স্বাস্থ্যকর্মীরাই বেশি টিকা নিচ্ছেন। সেই সঙ্গে কিছু বিশিষ্ট ব্যক্তি, তালিকাভুক্ত মনোনীত সম্মুখ সারির ব্যক্তি ও ৫৫ বছরের বেশি বয়সের কিছুসংখ্যক ব্যক্তি টিকা পাচ্ছেন। জানা গেছে, গতকাল পর্যন্ত সারা দেশে প্রায় চার লাখ মানুষ টিকা দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রতি মাসে ৩৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে।…
ব্যাংককে মিয়ানমার দূতাবাসের বাইরে অং সান সু চি-র ছবি হাতে সামরিক শাসনবিরোধী বিক্ষোভকারীরা । অভুত্থ্যানের মাধ্যমে ক্ষমতা নেওয়া সামরিক সরকারকে প্রত্যাখ্যান করেছেন মিয়ানমারের ৩০০ জন এমপি। এক যৌথ বিবৃতিতে তারা সামরিক সরকারকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। সেইসঙ্গে গণতন্ত্রের জন্য তাদের লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। রাশিয়ার স্পুটনিক নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সেনাবাহিনী ক্ষমতা দখলের পরে মিয়ানমারের প্রায় ৩০০ আইনপ্রণেতা নিজেদেরকে জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে ঘোষণা করতে, ভিডিও কনফারেন্সে মিলিত হন। শুক্রবার বিবৃতিটিতে স্বাক্ষর করেন ওই সংসদ সদস্যরা। তারা জান্তা সরকারকে প্রত্যাখ্যান করেছেন এবং স্ব স্ব আসনে গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। বিবৃতিটি অং সান সু চির…
গতকাল শনিবার (০৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী বিস্মিত হয়েছেন এবং এ বিষয়ে তদন্ত করে প্রকৃত দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, স্বাস্থ্য সচিবের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ এবং সেখানকার স্থানীয় এমপি নূর মোহাম্মদ (সাবেক আইজি)। দুইজনের মধ্যে দীর্ঘ দিন ধরেই নানা রকম দ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটিতে প্রশাসনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এবং গত কিছুদিন ধরেই জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের নানা রকম টানাপোড়েন এবং দ্বন্দ্ব তার চূড়ান্ত পরিণতি এটাকে মনে করা হচ্ছে। একজন সচিব যখন আক্রান্ত হন তখন প্রশাসনের জন্য…
বিশ্বের ১৩০ দেশে এ পর্যন্ত কোনো করোনাভাইরাসের টিকা দেওয়া সম্ভব হয়নি। পক্ষান্তরে মাত্র ১০টি দেশ করোনার ভ্যাকসিনের ৭৫ শতাংশ নিজেদের দেশের মানুষের জন্য নিয়েছে। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য জানিয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহা-পরিচালক ড. টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, বর্তমানে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যার চেয়ে টিকা নেওয়া মানুষের সংখ্যা এখন অনেক বেশি। অল্প সময়ে এটা বিরাট সাফল্য এক দিক থেকে অবশ্যই আনন্দের খবর। তবে প্রায় ১৩০টি দেশের প্রায় ২৫০ কোটি মানুষের মধ্যে এখনো একজনকেও ভ্যাকসিনের আওতায় আনা যায়নি। ড. গ্যাব্রিয়াসুস তার বক্তব্যে ধনী দেশগুলোকে তাদের স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের টিকাদান শেষে রয়ে যাওয়া…
কলকাতার উৎসব পঞ্জিকায় গত দুই বছর ধরে স্থায়ী জায়গা করে নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এই মহামারির বছরেও সেটা থেমে থাকেনি। তৃতীয়বারের মতো হওয়া এ উৎসবে স্বস্তি ফিরেছে কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে। বাংলাদেশের ৩২টি জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে এ উৎসব শুরু হলো। গতবছর চলচ্চিত্রের সংখ্যা ছিল ২২টি। কলকাতা নন্দন-১ এর সুসজ্জিত প্রেক্ষাগৃহে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) পাঁচদিনব্যাপী তৃতীয় বাংলাদেশ উৎসব-২০২১ এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি জৈবপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম…
সৃজিত মুখার্জির সিনেমার নায়িকা জয়া আহসান আর ঘরণী মিথিলার মধ্যে বেশ আগে থেকেই দূরত্ব ছিল। ‘সৃজিলা’র বিয়েতে বহু তারকার সমাগম হলেও আমন্ত্রণ পেয়েছিলেন না জয়া। কলকাতায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন সৃজিত-মিথিলা। তবে আলোচনাটা তা নিয়ে নয়। নন্দনে সৃজিত-মিথিলার সঙ্গে একফ্রেমে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। যে ছবি আবার নিজেই ফেসবুকে পোস্ট করেছেন সৃজিতপত্নী মিথিলা। সেই ছবিতে অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা, সৃজিত মুখার্জি, জয়া আহসানকে এক সারিতে বসে থাকতে দেখা যাচ্ছে। একসময় শোনা যেত পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের সম্পর্কের কথা। সৃজিতের একাধিক সিনেমায় অভিনয়ও করেছেন জয়া।…
মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে দেশটির সেনাবাহিনী। চিঠিতে তারা জানিয়েছেন, কেন তারা অভ্যুত্থান করেছেন। আজ শনিবার রাজধানীতে আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, চিঠিতে মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে, দেশটিতে ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে ১০ দশমিক ৪ লাখ ভুয়া ভোটার তৈরি করা হয় এবং নির্বাচনে কারচুপির কারণেই সেনাবাহিনী ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। ‘আমাদের কাছে খবর এসেছে, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর নতুন কমান্ডাররা সেখানকার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন। সেখানে রোহিঙ্গাদের মুরুব্বিদের সঙ্গে আলাপ করেছেন। রোহিঙ্গারা সেখানে অভিযোগ করেছে তারা চলাফেরা করতে পারে না। মিয়ানমারের আর্মি সরকার তাদের বলেছেন, আস্তে আস্তে আমরা তোমাদের অবস্থার পরিবর্তন…
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনোদিন কোনো ব্যক্তিগত বডিগার্ড ছিল না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করায় আল-জাজিরার গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে।’ এসময় তিনি বলেন, আল জাজিরা বন্ধ করার দরকার নেই, মানুষ বুঝেছে তারা বানোয়াট তথ্য প্রচার করেছে। শনিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। উনার ৪৫ বছরের রাজনীতির জীবনে এখন এসএফ গার্ড দেয়। কোনোদিন কোনো বডিগার্ড ছিল না। কিন্তু ওই খানে (আল-জাজিরার প্রতিবেদনে) একজনের ছবি দিয়ে বলেছে, এটা উনার বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য মেনে যায়…