দেশের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিতে এখন পর্যন্ত (শনিবার সকাল ১০টা) ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। আজ শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। নাসিমা সুলতানা বলেন, কাল (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদেশে একযোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে। রাজধানীতে ৪৩টি সরকারি হাসপাতালে দেওয়া হবে এই টিকা। করোনার নিবন্ধনে জটিলতার ব্যাপারে তিনি বলেন, সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনে এখন যে জটিলতা হচ্ছে ধীরে ধীরে তা কেটে যাবে। বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, জানুয়ারি মাসে যারা টিকা নিয়েছেন…
Author: jatvadmin
বিএনপি আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে। তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো। তিনি বলেন, জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ সচেতন রয়েছে। কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে তা কঠোর হাতে দমন করা হবে। বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করে দেওয়ার গ্যারান্টি, বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি ক্ষমতায় থাকতে বার বার নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার…
১ ফেব্রুয়ারি, সোমবার রাতে আলজাজিরায় প্রচারিত হলো ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে অনুসন্ধানী তথ্যচিত্রটি। তথ্যচিত্রটি দেখার পর আমার প্রথম মনে হলো যারা এটি নির্মাণ করেছেন, তারা সম্ভবত চেয়েছেন এটি দেখে বাংলাদেশ সরকার এর প্রচারণা বন্ধ করবে। সঙ্গে সঙ্গে আলজাজিরার সম্প্রচারও এ দেশে বন্ধ করা হবে। কারণ এক ঘণ্টা ২১ সেকেন্ড ব্যাপ্তির এ তথ্যচিত্রে এমন কিছু বক্তব্য এসেছে যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শুধু নয়, সমালোচনার ন্যূনতম শিষ্টাচার পরিপন্থী। বিশ্বে এখন এ রকম আক্রোশ, প্রতিহিংসামূলক রিপোর্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকার কঠোর অবস্থানে গেছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতেই গত এক মাসে কৃষক বিদ্রোহ নিয়ে উসকানিমূলক প্রতিবেদনের জন্য…
মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে ফেরত পাঠানোর দ্বিপাক্ষিক উদ্যোগ থমকে গেছে। বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের মধ্যে ৪ ফেব্রুয়ারির নির্ধারিত ত্রিপক্ষীয় একটি বৈঠক স্থগিত করা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সেনা সরকার কী অবস্থান নেবে সে বিষয়ে সন্দেহ-সংশয়ের সৃষ্টি হয়েছে। তবে প্রত্যাবাসন প্রক্রিয়া চলমান থাকবে- এমনটাই আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে চুক্তি সই হয়েছিল ২০১৮ সালে জানুয়ারিতে। প্রত্যাবাসনের ব্যাপারে দ্বিপাক্ষিক সেই চুক্তিকে মূল ভিত্তি হিসেবে তুলে ধরছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী বিবিসি বাংলাকে বলেন, দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সেই চুক্তি বাস্তবায়নের ব্যাপারেই বাংলাদেশ চেষ্টা করবে।…
ইন্ডিয়ানাপোলিস, আইওয়াসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য তীব্র তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। ১শ’ ২২ বছরের মধ্যে তুষারপাতের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে নিউজার্সিতে। যুক্তরাষ্ট্রের আইওয়াতে তুষারপাতের ফলে সেখানকার পরিস্থিতি অবনতি হচ্ছে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বরফে গাড়ি ধীরগতিতে চলায় কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। ঘরের বাইরে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনলাইনে খাবারের অর্ডারেও মিলছে না ঠিকঠাক সরবরাহ। নিউজার্সির অবস্থা আরও খারাপ। এবার তুষারপাতে ১২২ বছর পর নতুন করে রেকর্ড গড়লো অঙ্গরাজ্যটি। আবহাওয়া বিভাগ জানায়, তিনদিনের তুষারঝড়ে ৯০ দশমিক ১৭ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এর আগে ১৮৯৯ সালে এই তুষারপাতের সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৬ দশমিক তিন ছয় সেন্টিমিটার। এদিকে,…
কানাডা সরকারের চোখে সারা বিশ্বে সক্রিয় সন্ত্রাসী চরমপন্থী গোষ্ঠীর তালিকায় ’ইসলামিক স্টেট- বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নাম উঠে এসেছে। কানাডার পাবলিক সেফটি মন্ত্রণালয় বুধবার তাদের সন্ত্রাসী সংগঠনের তালিকা হালনাগাদ করে সেখানে নতুন ১৩টি সংগঠনকে অন্তর্ভুক্ত করে। নতুন এই তালিকায় ‘ইসলামিক স্টেট- বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। সরকারি ভাষ্যে বলা হয়, এই সংগঠনটির আরেক নাম- দায়েস বাংলাদেশ। কানাডা সরকারের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৭৩টি চরমপন্থী সংগঠন সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত আছে। এই প্রথম বাংলাদেশের নাম ব্যবহার করা কোনো সংগঠনকে আনুষ্ঠানিকভাবে সরকারি তালিকায় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হল। কানাডা সরকারের ভাষ্য অনুসারে, ২০১৪ সালে গঠিত এই সংগঠনটি বাংলাদেশে…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ ও ভারত দুই বন্ধুপ্রতিম দেশের মৈত্রীর বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদান চিরস্মরণীয়। মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের প্রায় এক কোটি মানুষকে ভারত যেমন আশ্রয়-খাদ্য-রসদসহ সবরকম সহায়তা দিয়েছে, তেমনি হাজার হাজার ভারতীয় সৈন্য এদেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। সে কারণে আমাদের দু’দেশের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা। করোনাভাইরাসজনিত বৈশ্বিক মহামারি মোকাবিলাতেও ভারতের পক্ষ থেকে বিশ লাখ ভ্যাকসিন উপহার সেই বন্ধুত্বেরই স্মারক।’ প্রধানমন্ত্রী ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে এ প্রত্যাশার…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ১৭৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮৫ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৩০ জনে। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৯১৭ জন।
ভারতের কৃষি আইন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বেগ জানিয়ে আসছে। এবার কৃষি আইন নিয়ে ভারত সরকারের পাশে যুক্তরাষ্ট্র। তবে মধ্যপন্থায় ব্রিটেন। বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ আন্দোলন উন্নত গণতন্ত্রের পরিচয়। তবে ভারত সরকার কৃষি আইন নিয়ে যে পদক্ষেপ নিয়েছে, তাতে দেশের বাজারই উপকৃত হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগের রাস্তাও তৈরি হবে ভারতে। এ বক্তব্যের মধ্যে দিয়ে জো বাইডেন প্রশাসন সরাসরি স্পষ্ট করে দিতে চেয়েছে ভারত সরকার কৃষিক্ষেত্রে যে সংস্কার এনেছে, তা কৃষকদের স্বার্থেই। ব্রিটেন কিন্তু কৌশলে মধ্যপন্থা নীতি অবলম্বন করেছে। বিষয়টি নিয়ে তাদের পার্লামেন্টে একটা বিতর্ক সভার আয়োজন করতে চলেছে বরিস জনসন প্রশাসন। জনমতের উপর ভিত্তি করেই বিষয়টি নিয়ে…
কঙ্গনা রানাউত আলোচনায়ই থাকেন। এবার আলোচনায় বড় বোন রঙ্গোলি চান্দেল ও ভাই অক্ষতকে বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়ে। চণ্ডীগড় বিমানবন্দরের কাছে রঙ্গোলি চান্দেলের জন্য বিলাসবহুল একটি ফ্ল্যাট কেনেন কঙ্গনা। ভারতীয় গণমাধ্যমের খবর, রঙ্গোলি চান্দেল, অক্ষত রানাউত এবং দুই কাজিনের জন্য বিলাসবহুল ফ্ল্যাট কিনতে কঙ্গনাকে খরচ করতে হয়েছে চার কোটি রুপি। হিমাচল প্রদেশের মানুষ সব সময় নিজের জন্য একটি বাড়ি কিনতে চায়। ছোট থেকে সেই স্বপ্ন তারা লালন করে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘আনন্দ সব সময় কাছের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হয়। খুশি ভাগাভাগি করে নিলে তবেই তার স্বাদ পাওয়া যায়।’ আর সে কারণেই কঙ্গনা ভাই-বোনদের জন্য চারটি ফ্ল্য়াট কিনে তাদের…