সেনা ভ্যুত্থানে ফের উত্তপ্ত হয়ে পড়েছে মিয়ানমারের রাজনীতির অঙ্গন। আজ সোমবার ভোরে দেশটির নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সু চি ও তার ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কয়েকজন জ্যেষ্ঠ নেতা গ্রেফতার হয়েছেন। মিয়ানমারের গত বছরের সাধারণ নির্বাচনে করা প্রতারণার প্রতিক্রিয়ায় সরকারের জ্যেষ্ঠ নেতাদের আটক করেছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত টেলিভিশনে এক বছরের জন্য মিয়ানমারে জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়েছে। টেলিভিশনে ওই ঘোষণায় বলা হয়, গত নির্বাচনে ‘জালিয়াতির’ ঘটনায় সরকারের জ্যেষ্ঠ নেতাদের আটক করা হয়েছে। জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের ক্ষমতা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের হাতে। নির্বাচনের…
Author: jatvadmin
সেনা অভ্যুত্থানের পর এক বছরের জন্য মিয়ানমারে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট উ মিন্ট সুয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। আজ সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে আটক হয়েছে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট ও এনএলডির শীর্ষ নেতারা। দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে টেলিফোন ও ইন্টারনেট সেবা। মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহরগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। গত নভেম্বরে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করে এনএলডি। তবে সেনাবাহিনী শুরু থেকেই ভোট কারচুপির অভিযোগ করে আসছে। আজ নবনির্বাচিত সরকারের প্রথম সংসদে বৈঠক বসার কথা থাকলেও সেনাবহিনীর পক্ষ থেকে বৈঠক বাতিলের আহ্বান করা হয়েছিল।
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থীর স্ত্রী শেফালী বেগমকে নৌকার প্রতীক দেওয়ার ঘটনায় সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৭ জন আহত হয়েছেন। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনা নিয়ে উপজেলা শহর ও বগুড়া ইউনিয়নের ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, ২০১৮ সালে শৈলকূপা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পান মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার। ওই সময় দলীয় সিন্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হন শৈলকুপা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সোনা শিকদার। তিনি নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর গত বছরের ৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সোনা।…
রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের মূল ভবনের নকশা বহির্ভূত এবং অবৈধ উপায়ে দোকান বরাদ্দের কথা বলে অর্থ আত্মসাত মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি নতুন করে ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত নতুন এই দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্ত মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করেনি। এ মামলার অন্য আসামিরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সাবেক…
শুটকির প্যাকেটে ভরে পাচারকালে কুমিল্লায় ২৯ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের আবেদ আলীর ছেলে মো. শাহীন এবং একই গ্রামের ফজল আহমেদের ছেলে জহির আহমেদ। এ ঘটনায় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় শনিবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় শুটকির প্যাকেটের মধ্যে লুকিয়ে ট্রাকে করে ইয়াবা পাচারকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন তারা। ইয়াবা…
পাখির অস্বাভাবিক আচরণে সন্দেহ হলে কর্তৃপক্ষকে তা জানানোর জন্য পোলট্রি ব্যবসায়ী ও কৃষকদের প্রতি অনুরোধ করেছে দেশটির মন্ত্রণালয় । বার্ড ফ্লুর কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে কয়েক হাজার হাস-মুরগি ও পাখিজাতীয় জীবকে মেরে ফেলা হয়েছে। দেশটির কৃষি ও পশুপাখিবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। বিবৃতিতে বলা হয়, নেপালের রাজধানীর তারকেশ্বর মিউনিসিপালিটি-৭ এলাকায় একটি ফার্মে এই ফ্লু শনাক্ত করার পর ১৮৬৫টি হাস, ৬২২টি কোয়েল, ৩২টি মুরগি ও ২৫টি টার্কি মুরগি মেরে ফেলা হয়েছে। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রাণিসম্পদ গবেষণা পরীক্ষাগারে পিসিআর টেস্টে সংক্রমণটি নিশ্চিত করা হয়েছে।পাখির অস্বাভাবিক আচরণে সন্দেহ হলে কর্তৃপক্ষকে তা জানানোর জন্য পোলট্রি ব্যবসায়ী ও…
যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধেও কার্যকর ইরানের স্থানীয়ভাবে উৎপাদিত একটি টিকা। শনিবার টিকা উৎপাদন কার্যক্রমের দেখভালের দায়িত্ব থাকা হাসান জলিলি বলেন, কভিরান বারেকাত নামের টিকার দুই ডোজ নেয়া স্বেচ্ছাসেবীদের রক্তের নমুনা পরীক্ষার ইতিবাচক ফল এসেছে। কাতারভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে। তিনি বলেন, টিকার পরীক্ষা-নিরীক্ষায় যারা অংশ নিয়েছেন, তাদের রক্তের প্লাজমা পরীক্ষায় দেখা গেছে, এটি ইংলিশ করোনাভাইরাসের রূপান্তরিত ধরন প্রতিরোধ করতে সক্ষম। উপসাগরীয় দেশটির জাতীয় করোনাভাইরাস টাস্ক ফোর্সের জ্যেষ্ঠ সদস্য মিনু মোহরাজও এই খবরে সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ৭০ শতাংশ বেশি সংক্রমণ সক্ষম ইংলিশ রূপান্তরিত ভাইরাসের নমুনার ধরন সিতাদ গবেষকদের দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। আর কোভিরান বারেকাত নেয়া প্রথম তিন…
করোনাভাইরাস প্রতিরোধে খুলনায় প্রথম চালানে রবিবার ১৬ হাজার ৮শ’ ভায়ালে মোট ১ লাখ ৬৮ হাজার ডোজ টিকা পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এর মধ্যে খুলনা নগরীতে ৮টি স্থানে ও উপজেলা পর্যায়ে ১৮টি টিকাকেন্দ্রের প্রস্তুতি নেওয়া হয়েছে। খুলনা জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন। জানা যায়, প্রাথমিকভাবে টিকা সংরক্ষণ করা হচ্ছে নগরীর স্কুল হেলথ ক্লিনিকে। টিকা সংরক্ষণে ৩৩টি আইএলআর (হিমায়িত বাক্সের মধ্যে সংরক্ষণ) প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে মহানগরে ১৫টি ও প্রতিটি উপজেলায় দুইটি করে মোট ৩৩টি আইএলআরের প্রতিটিতে সাত হাজার করে টিকা রাখা যাবে। জানা যায়, খুলনায় নগরীতে সদর হাসপাতাল, মেডিকেল কলেজ…
প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবারো রাষ্ট্রপতির কাছে চিঠি দেয়া হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। ইসির সাবেক আইনজীবী শাহদীন মালিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ১৪ ডিসেম্বর ৪২ জন নাগরিকের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে কে এম নূরুল হুদার নেতৃত্বে গঠিত বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থসংশ্লিষ্ট গুরুতর অসদাচরণ এবং নির্বাচন সংশ্লিষ্ট অনিয়ম ও অন্যান্য গুরুতর অসদাচরণের অভিযােগের তদন্ত করার লক্ষ্যে বাংলাদেশ সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল গঠন করার আবেদন জানিয়ে একটি চিঠি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো…
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১২৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন। আজ রবিবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪৪৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন।