Author: jatvadmin

‘কোভিড-১৯ টিকা গ্রহণকারীর অবহিতকরণ সম্মতিপত্র’-এ পাঁচটি বিষয়ে সম্মত হয়ে একজন ব্যক্তি করোনার টিকা নেবেন। বিষয়গুলো হচ্ছে: করোনার টিকা সম্পর্কিত তথ্য আমাকে অনলাইন ও সামনাসামনি উপায়ে ব্যাখ্যা করা হয়েছে; আমি সম্মতি দিচ্ছি যে টিকা গ্রহণ ও এর প্রভাব সম্পর্কিত তথ্যের প্রয়োজন হলে আমি তা প্রদান করব; জানামতে আমার কোনো রকম ওষুধজনিত এলার্জি নেই; টিকাদান পরবর্তী প্রতিবেদন/গবেষণাপত্র তৈরির ব্যাপারে অনুমতি দিলাম; এবং আমি স্বেচ্ছায়, সজ্ঞানে এই টিকার উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অবগত হয়ে টিকা গ্রহণে সম্মত আছি।’ অথচ এই করোনার টিকা গ্রহণের সম্মতিপত্রে করোনার টিকা সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই। এটা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন ওষুধ বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা একে…

Read More

প্রবল শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চলে। সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার পাঁচ শতাধিক চর ও দ্বীপচরের মানুষসহ নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ। তীব্র শৈত্যপ্রবাহের ফলে সেখানকার জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। অব্যাহত ঘন কুয়াশা ও কনকনে হাড় কাঁপানো ঠাণ্ডায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার খেটে খাওয়া ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষদের। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস বলছে, কুড়িগ্রামের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এক সপ্তাহ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কোটায় থাকার পর আজ রবিবার হঠাৎ ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসে নেমে আশায় চরম দুর্ভোগে পড়েছে কুড়িগ্রামের…

Read More

বুধবার দুপুরে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের আগে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। বাংলাদেশ সংবাদপত্র পরিষদ বিএসপি’র সাধারণ সম্পাদক এম.জি.কিবরিয়া চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, রফিক উল্লাহ সিকদার, কাজী আনোয়ার কামাল, মাসুদুর রহমান নিলু, নিতিশ সাহা, শাহাদাৎ হোসেন সাহিন, রবিউল ইসলাম রুবেল, বিএফপির উপদেষ্টা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মুজ্জাফর হোসেন পল্টু তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিএসপি’র সাধারণ সম্পাদক এর মাধ্যমে মন্ত্রী বিএসপি’র বিভিন্ন দাবী নিয়ে আন্তরিকতার সাথে বাস্তবায়নের কথা বলেন। এছাড়া সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Read More

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৯ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৭২৪ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৮৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৭৫ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৫২ শতাংশ বেশি।ঢাকার পুঁজিবাজারে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়েছে । বৃহস্পতিবার এই বাজারে ৯৪১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৯০৫ কোটি ৯০ লাখ টাকা ছিল। ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩১টির,…

Read More

এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। জয়ললিতার বায়োপিকের পর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ইঙ্গিত দেন কঙ্গনা। যেখানে তিনি জানান, ইন্দিরা গান্ধীর কোনো বায়োপিক তৈরি করা হচ্ছে না। এটি একটি রাজনৈতিক ছবি। যেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন তিনি। কঙ্গনা টুইট করে ইতিমধ্যেই ইন্দিরা গান্ধীকে নিয়ে তার পরবর্তী সিনেমার লুক প্রকাশ করেছেন। ইন্দিরা গান্ধীকে নিয়ে যে ছবি তৈরি করা হচ্ছে, তার চিত্রনাট্যের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এই ছবিতে কঙ্গনার পাশপাশি আরও বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন। ইন্দিরা গান্ধীকে নিয়ে যে রাজনৈতিক ছবি তৈরি করা…

Read More

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে আক্রান্ত ৩৬৩ রোগী শনাক্ত হয়েছে, এই সময়ে মারা গেছে ১৭ জন।শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সবশেষ এই তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় আরও ৩৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন হয়েছে। গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ১১১ জনের মৃত্যু হল।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন হয়েছে।

Read More

সিনেটে রিপাবলিকান সংখ্যালঘু নেতা কেভিন ম্যাককার্থির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার সপ্তাহ পার হতেই সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে রিপাবলিকান শিবিরের রাজনৈতিক ঐক্যের স্বার্থে ট্রাম্প-ম্যাককার্থির মধ্যে বৈঠকটি হয় ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে। ট্রাম্পের সহযোগিতা ছাড়া রিপাবলিকান দলের কোনো বিকল্প নেই। তাই ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সাহায্য চান ম্যাককার্থি। ট্রাম্পও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি একটি রাজনৈতিক দল করতে পারেন বলে ঘনিষ্ঠজনেরা প্রচার করছেন। আবার নিজস্ব রক্ষণশীল প্ল্যাটফর্ম গঠনের প্রচারণাও আছে। ফলে রিপাবলিকান নেতৃত্ব ট্রাম্পকে ক্ষেপাতে ইচ্ছুক নন। বর্তমানে সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচার প্রক্রিয়াধীন। ট্রাম্প এই বিচার মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন।…

Read More

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা ফরম পূরণের সময় যে অর্থ জমা দিয়েছিলেন, পরীক্ষা না হওয়ায় তার কিছু অংশ ফেরত পাবেন।পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে এবারের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানে একথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।তিনি বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরমপূরণ বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে। কিন্তু করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া…

Read More

বোট ক্লাব থেকে চারটি জাহাজে ভাসানচরে নতুন আবাসস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন ১ হাজার ৪৬৬ জন রোহিঙ্গা। শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রা শুরু করেন তারা। এদের মধ্যে গতকালের দুইজন রয়েছেন, যারা অসুস্থ থাকায় যেতে পারেননি। বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এক হাজার ৪৬৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। গতকাল ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা ভাসানচরে যান। এর আগে ২০২০ সালের ডিসেম্বর দুই দফায় ৩ হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এর…

Read More

টেবিলের শীর্ষস্থান ধরে রাখা আর শীর্ষে ওঠা এমন ভিন্ন দুই সমীকরণে রাতে মাঠে নামছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। রাত সাড়ে ১১টায় লন্ডনে আর্সেনালের আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে আর্সেনাল।যেখানে এই ভেন্যুতে প্রিমিয়ার লিগের টানা ৭ ম্যাচ জয়ের হাতছানি গানারদের সামনে। আলেক্সান্ডার লাকাজেট, বুকায়ো সাকা স্বাগতিকদের বড় ভরসা। দু’দলের মুখোমুখি ১৯২ দেখায় আর্সেনালের জয় ৬৬। বিপরীতে ম্যানচেস্টারের জয় ৮১ ম্যাচে। ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, মার্কাস র‍্যাশফোর্ড আর এডিনসন কাভানিরা আছেন দারুণ ছন্দে। এর আগে রাত ৯টায় ম্যানসিটির আতিথ্য নেবে সেফিল্ড ইউনাইটেড। ইতিহাদ স্টেডিয়ামে শেফিল্ড ইউনাইটেডকে…

Read More